1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
ভোলা-৩ আসনে নূরুন্নবী চৌধুরী শাওন এর মনোনয়নপত্র দাখিল - Barishal janapad ।। বরিশাল জনপদ
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৬:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
উজিরপুরে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদ্বোধন করেন সরদার সরফুদ্দিন আহমেদ সান্টু তথ্যের কোন বিকল্প নেই, তথ্য সভার অধিকার বরিশালে বিভাগীয় আধুনিক তথ্য কমপ্লেক্স নির্মাণকাজের উদ্বোধনকালে -তথ্যমন্ত্রী সিনিয়রদের সঙ্গে দেখা করতে গিয়ে বখাটেদের হাতে গণিত বিভাগের ৪ শিক্ষার্থী মারধরের শিকার গ্রেপ্তারি পরোয়ানায় হানিট্র্যাপের সদস্য জি এম রিয়াজ আটক বিনা পারিশ্রমিকে অকৃতকার্য শিক্ষার্থীদের পাশে থাকার ঘোষণা দিলেন মুকিত স্যার মাদকের বিরুদ্ধে লড়াই শুধু পুলিশের নয়। এটি পরিবার, সমাজ, রাষ্ট্র, আইনজীবী ও আদালত সবার সম্মিলিত দায়িত্ব। গোল্ডেন এ প্লাসে উজ্জ্বল বরিশাল সরকারি বালিকা বিদ্যালয়ের সুবাহ ইসলাম সড়ক দুর্ঘটনায় হতাহতের পরিবারের পাশে দাঁড়ালেন ববি ছাত্রদল নেতা বরিশালে আন্তর্জাতিক যুব দিবস পালিত উজিরপুরে সরকারি জমি দখলের অভিযোগ ‘ভিত্তিহীন’, প্রতিবাদ বিএনপি নেতা ফিরোজের
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

ভোলা-৩ আসনে নূরুন্নবী চৌধুরী শাওন এর মনোনয়নপত্র দাখিল

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৩০ নভেম্বর, ২০২৩
  • ৩৬২ 0 বার সংবাদি দেখেছে

নিউজ ডেস্ক : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহ ও দাখিলের শেষ দিনে মনোনয়নপত্র দাখিল করেছেন ভোলা-৩ আসনে নৌকা মনোনীত প্রার্থী নূরুন্নবী চৌধুরী শাওন। তিনি বৃহস্পতিবার সকালে লালমোহন উপজেলা মাল্টিপারপাস অডিটরিয়ামের সামনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এরপর দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে সকাল ১১:৩০ টায় লালমোহন উপজেলা রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা অনামিকা নজরুলের কাছে তার মনোনয়নপত্র দাখিল করেন।

মনোনয়নপত্র দাখিলের পর নেতাকর্মীদেরকে নিয়ে উপজেলা মাল্টিপারপাস অডিটরিয়ামে আলোচনা সভায় অংশগ্রহণ করেন এমপি শাওন। এসময় তিনি বলেন, আগামী ৭ জানুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হবে। এজন্য এখন থেকে কাজ করতে হবে। সকলকে একত্রিত মানুষের বাড়ী বাড়ী গিয়ে শেখ হাসিনার উন্নয়নগুলো প্রচার প্রচারণা চালাতে হবে। উন্নয়নের প্রতীক নৌকা মার্কায় ভোট দিতে ভোটের দিন পরিবারের ভোটার সকলকে নিয়ে ভোট প্রদানের ব্যবস্থা করতে হবে। বাড়ী বাড়ী গিয়ে উঠান বৈঠক করতে হবে। ভোলা-৩ লালমোহন তজুমদ্দিনে নৌকা মার্কায় সর্বোচ্চ ভোট দিয়ে শেখ হাসিনাকে এই আসনটি উপহার দিতে হবে।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন লালমোহন পৌরসভার মেয়র হাজী এমদাদুল ইসলাম তুহিন, লালমোহন উপজেলা পরিষদের চেয়ারম্যান গিয়াস উদ্দিন আহমেদ, আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফকরুল আলম হাওলাদার, তজুমদ্দিন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফজলুল হক দেওয়ান প্রমূখ।

 

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ