1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
উজিরপুরে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদ্বোধন করেন সরদার সরফুদ্দিন আহমেদ সান্টু - Barishal janapad ।। বরিশাল জনপদ
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৭:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
উজিরপুরে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদ্বোধন করেন সরদার সরফুদ্দিন আহমেদ সান্টু তথ্যের কোন বিকল্প নেই, তথ্য সভার অধিকার বরিশালে বিভাগীয় আধুনিক তথ্য কমপ্লেক্স নির্মাণকাজের উদ্বোধনকালে -তথ্যমন্ত্রী সিনিয়রদের সঙ্গে দেখা করতে গিয়ে বখাটেদের হাতে গণিত বিভাগের ৪ শিক্ষার্থী মারধরের শিকার গ্রেপ্তারি পরোয়ানায় হানিট্র্যাপের সদস্য জি এম রিয়াজ আটক বিনা পারিশ্রমিকে অকৃতকার্য শিক্ষার্থীদের পাশে থাকার ঘোষণা দিলেন মুকিত স্যার মাদকের বিরুদ্ধে লড়াই শুধু পুলিশের নয়। এটি পরিবার, সমাজ, রাষ্ট্র, আইনজীবী ও আদালত সবার সম্মিলিত দায়িত্ব। গোল্ডেন এ প্লাসে উজ্জ্বল বরিশাল সরকারি বালিকা বিদ্যালয়ের সুবাহ ইসলাম সড়ক দুর্ঘটনায় হতাহতের পরিবারের পাশে দাঁড়ালেন ববি ছাত্রদল নেতা বরিশালে আন্তর্জাতিক যুব দিবস পালিত উজিরপুরে সরকারি জমি দখলের অভিযোগ ‘ভিত্তিহীন’, প্রতিবাদ বিএনপি নেতা ফিরোজের
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

উজিরপুরে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদ্বোধন করেন সরদার সরফুদ্দিন আহমেদ সান্টু

  • প্রকাশিত : রবিবার, ১৬ আগস্ট, ২০২৬
  • ১৮ 0 বার সংবাদি দেখেছে

মোঃএমদাদুল কাসেম সেন্টু, উজিরপুর প্রতিনিধিঃ “রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বরিশালের উজিরপুর উপজেলায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে উদ্বোধন, আলোচনা সভা, বর্ণাঢ্য র‍্যালি ও পোনা মাছ অবমুক্তকরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। রোববার ১৬ আগস্ট রবিবার বেলা ১১টায় উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উদ্বোধনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের উদ্বোধনী পর্ব শেষে উপজেলা পরিষদের প্রধান সড়ক থেকে ব্যানার-ফেস্টুন নিয়ে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলা পরিষদের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ এর নতুন ভবনে এসে শেষ হয়। এর আগে **উপজেলা পরিষদের পুকুরে বিভিন্ন প্রজাতির পোনা মাছ অবমুক্ত করা হয়। বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) আসনের সংসদ সদস্য এস সরফুদ্দিন আহমেদ সান্টু পোনা মাছ অবমুক্ত করে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন। পরে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজা। সভায় মৎস্য খাতের সম্ভাবনা, আধুনিক পদ্ধতিতে মাছ চাষ, জলাশয়ের সঠিক ব্যবহার, মাছের উৎপাদন বৃদ্ধি এবং মৎস্য চাষি ও জেলেদের জীবনমান উন্নয়নের বিভিন্ন দিক তুলে সংক্ষিপ্ত আলোচনা করা হয় । উপজেলা মৎস্য কর্মকর্তা প্রসেন মজুমদার বলেন, আধুনিক প্রযুক্তি ও টেকসই চাষ পদ্ধতির মাধ্যমে মৎস্য উৎপাদন বাড়ানোর পাশাপাশি চাষি ও মৎস্যজীবীদের আরও দক্ষ করে তুলতে জাতীয় মৎস্য পক্ষের কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সংসদ সদস্য এস সরফুদ্দিন আহমেদ সান্টু বলেন, দেশের অর্থনীতি ও মানুষের পুষ্টির চাহিদা পূরণে মৎস্য খাতের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। উজিরপুরে মৎস্য উৎপাদন আরও বাড়াতে চাষিদের উৎসাহিত করার পাশাপাশি জলাশয় সংরক্ষণ ও মাছের প্রজননক্ষেত্র রক্ষায় সবাইকে দায়িত্বশীল হতে হবে। সরকারি উদ্যোগের পাশাপাশি মৎস্য চাষি ও জেলেদের সমন্বিত প্রচেষ্টায় এ খাতকে আরও সমৃদ্ধ করা সম্ভব বলেও তিনি উল্লেখ করেন। এ সময় উপস্থিত ছিলেন উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ রকিবুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ কপিল বিশ্বাস, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মোশাররফ হোসেন, উজিরপুর ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন মাষ্টার আব্দুর রশিদ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হুমায়ূন খান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সরদার সিদ্দিকুর রহমান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ রোকনুজ্জামান টুলু, উপজেলা যুবদলের সভাপতি আফম সামছুদ্দোহা আজাদ, পৌর যুবদলের আহ্বায়ক মোঃ শাহাবুদ্দিন আকন সাবু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ মাহাবুবুর রহমান গোমস্তা, সদস্য সচিব মোঃ কাইউম খান, শ্রমিক দলের সভাপতি সাহাদুৎ জামান কমরেড, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ মিলন হাওলাদার,সদস্য সচিব মোঃ জুম্মান সিকদার মোতালেব, পৌর শ্রমিক দলের আহবায়ক শহিদুল ইসলামসহ উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এছাড়াও উপজেলার বিভিন্ন এলাকার মৎস্য চাষি, জেলে ও জেলে সম্প্রদায়ের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ কর্মসূচিতে অংশ গ্রহন করেন ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ