1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
কাদায় আটকে গেলেন ইউএনও, তবুও থামেননি পরিচ্ছন্নতা অভিযানে - Barishal janapad ।। বরিশাল জনপদ
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বরিশাল প্রেসক্লাবে সাংবাদিকদের মিলনমেলায় তালাশ বিডির দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন উজিরপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা কাদায় আটকে গেলেন ইউএনও, তবুও থামেননি পরিচ্ছন্নতা অভিযানে বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড. মাহফুজুর রহমানের শপথ গ্রহণ উজিরপুরে নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২) এবং নতুন কুঁড়ি অনুষ্ঠানের শুভ উদ্বোধন উজিরপুরে হা-ডু-ডু ফাইনালে শিমুলতলার জয়, পুরস্কার তুলে দিলেন এমপি – সান্টু কবিরাজির আড়ালে কিশোরীর সঙ্গে অনৈতিক সম্পর্ক ও ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগ, প্রধান অভিযুক্ত গ্রেফতার বাকেরগঞ্জ রিপোর্টার্স ইউনিটির নতুন কমিটি গঠন, সভাপতি রিমন, সম্পাদক মোর্শেদ,সাংগঠনিক বেলাল উজিরপুরে বিএনপি ও এমপি সান্টুকে নিয়ে উদ্দেশ্য প্রোণোদিত অপপ্রচাররের বিরুদ্ধে উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন উজিরপুরে স্বাস্থ্য কমপ্লেক্সের ব্রেস্ট ফিডিং কর্ণার শুভ উদ্বোধন করেন শরফুদ্দিন আহমেদ সান্টু – এমপি
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

কাদায় আটকে গেলেন ইউএনও, তবুও থামেননি পরিচ্ছন্নতা অভিযানে

  • প্রকাশিত : শনিবার, ৭ নভেম্বর, ২০২৬
  • ৩২ 0 বার সংবাদি দেখেছে

 

নাজমুল হক মুন্না, উজিরপুর :একসময় খালটি ছিল ময়লা-আবর্জনার ভাগাড়। কচুরিপানা, প্লাস্টিকের বোতল ও পলিথিনে বন্ধ হয়ে গিয়েছিল পানিপ্রবাহ। দীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে এমন দুরবস্থায় পড়ে থাকা খালটি পরিষ্কারে এবার নিজেই নেমে পড়লেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আলী সুজা। পরিচ্ছন্নতা অভিযানে কাজ করতে গিয়ে একপর্যায়ে কাদায় আটকে গেলেও দমে যাননি তিনি। স্বেচ্ছাসেবীদের সহায়তায় উঠে আবারও নেমে পড়েন খাল পরিষ্কারের কাজে।

শুক্রবার (৬ নভেম্বর) বরিশালের উজিরপুর উপজেলা পরিষদ সংলগ্ন খালে উপজেলা প্রশাসনের উদ্যোগে এবং স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন বরিশালের সহযোগিতায় এ পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়। এতে ইউএনও মো. আলী সুজা, বিডি ক্লিনের শতাধিক স্বেচ্ছাসেবী, স্থানীয় তরুণ-তরুণী ও যুবসমাজের সদস্যরা অংশ নেন।

সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত পাঁচ ঘণ্টার এ কর্মসূচিতে খালের কচুরিপানা, প্লাস্টিকের বোতল, পলিথিনসহ জমে থাকা বিভিন্ন ধরনের ময়লা-আবর্জনা অপসারণ করা হয়। দীর্ঘদিনের অবহেলায় প্রায় পরিত্যক্ত হয়ে পড়া খালটিতে ফিরে আসতে শুরু করেছে স্বাভাবিক পরিবেশ।

অভিযানের সবচেয়ে আলোচিত দৃশ্য ছিল ইউএনও মো. আলী সুজার সরাসরি অংশগ্রহণ। বিডি ক্লিনের টি-শার্ট পরে স্বেচ্ছাসেবীদের সঙ্গে তিনিও নেমে পড়েন খালের ময়লা পরিষ্কারে। একপর্যায়ে কাদামাটিতে আটকে গেলে স্বেচ্ছাসেবীরা তাঁকে টেনে তুলে সহযোগিতা করেন। এরপরও অভিযান থেকে সরে না গিয়ে আবারও কাজে যোগ দেন তিনি।

ইউএনওর খাল পরিষ্কারের এ দৃশ্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়। তাঁর এ অংশগ্রহণকে দায়িত্ববোধ ও জনসম্পৃক

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ