1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
উজিরপুরে নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২) এবং নতুন কুঁড়ি অনুষ্ঠানের শুভ উদ্বোধন - Barishal janapad ।। বরিশাল জনপদ
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১১:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড. মাহফুজুর রহমানের শপথ গ্রহণ উজিরপুরে নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২) এবং নতুন কুঁড়ি অনুষ্ঠানের শুভ উদ্বোধন উজিরপুরে হা-ডু-ডু ফাইনালে শিমুলতলার জয়, পুরস্কার তুলে দিলেন এমপি – সান্টু কবিরাজির আড়ালে কিশোরীর সঙ্গে অনৈতিক সম্পর্ক ও ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগ, প্রধান অভিযুক্ত গ্রেফতার বাকেরগঞ্জ রিপোর্টার্স ইউনিটির নতুন কমিটি গঠন, সভাপতি রিমন, সম্পাদক মোর্শেদ,সাংগঠনিক বেলাল উজিরপুরে বিএনপি ও এমপি সান্টুকে নিয়ে উদ্দেশ্য প্রোণোদিত অপপ্রচাররের বিরুদ্ধে উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন উজিরপুরে স্বাস্থ্য কমপ্লেক্সের ব্রেস্ট ফিডিং কর্ণার শুভ উদ্বোধন করেন শরফুদ্দিন আহমেদ সান্টু – এমপি উজিরপুরে জাতীয় যুব দিবস পালিত উজিরপুরে ৭৭ গ্রাম পুলিশের মধ্যে বাইসাইকেল ও পোশাক বিতরণ দারাজের ‘টপ অ্যাফিলিয়েট অ্যাওয়ার্ড’ ও ‘অ্যাফিলিয়েট স্টার’ সম্মাননা অর্জন করলেন তরুণ ফ্রিল্যান্সার আসিফ আলী
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

উজিরপুরে নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২) এবং নতুন কুঁড়ি অনুষ্ঠানের শুভ উদ্বোধন

  • প্রকাশিত : শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬
  • ৩৫ 0 বার সংবাদি দেখেছে

 

মোঃএমদাদুল কাসেম সেন্টু, উজিরপুর প্রতিনিধিঃ তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান শিশু-কিশোর ও খেলোয়াড়দের বাছাই করে জাতীয় পর্যায়ে এগিয়ে নেওয়ার লক্ষ্যে দেশব্যাপী শুরু হয়েছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২) এবং নতুন কুঁড়ি অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান। এরই ধারাবাহিকতায় বরিশালের উজিরপুর উপজেলা প্রশাসনের আয়োজনে নতুন কুঁড়ি শুভ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ৫ নভেম্বর বিকেল ৩ টায় উজিরপুর সরকারি ডব্লিউবি ইউনিয়ন ইনস্টিটিউশন মাঠে নতুন কুঁড়ি উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজা, উপজেলা সহকারী ভুমি কর্মকর্তা উম্মে সালমা খানুন, উজিরপুর পৌর বিএনপির সভাপতি মোঃ শহিদুল ইসলাম খান, সাধারণ সম্পাদক মোঃ রোকনুজ্জামান টুলু, উজিরপুর সরকারি ডব্লিউবি ইউনিয়ন ইনস্টিটিউশন এর প্রধান শিক্ষক মোঃ শাহ আলম,উজিরপুর সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রাহিমা বেগম,উজিরপুর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আসমা বেগম,উজিরপুর মডেল থানার ওসি তদন্ত ফারুক হোসেনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কোমলমতি শিক্ষার্থীরা। এসময় উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজা বলেন, বর্তমান সরকারের অন্যতম প্রধান লক্ষ্য হচ্ছে তরুণ ও যুবসমাজকে ক্রীড়ামুখী করে গড়ে তোলা। ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ এমন একটি প্ল্যাটফর্ম, যা প্রত্যন্ত অঞ্চলের সুপ্ত প্রতিভা গুলোকে জাতীয় ও আন্তর্জাতিক মঞ্চে তুলে ধরতে অনন্য ভূমিকা রাখবে। ফুটবল, ক্রিকেট, দাবা ও সাঁতারসহ বিভিন্ন ইভেন্টে ইউনিয়ন ও পৌরসভা পর্যায় থেকে প্রতিভাবানদের বাছাই করে উন্নত প্রশিক্ষণের ব্যবস্থা করা হচ্ছে।পড়াশোনার পাশাপাশি শারীরিক ও মানসিক বিকাশের জন্য খেলাধুলার কোনো বিকল্প নেই। যুবসমাজকে ডিজিটাল আসক্তি, মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে প্রধানমন্ত্রী তারেক রহমান-এর এ উদ্যোগ সফল করার লক্ষ্যে শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও ক্রীড়াপ্রেমী সকলকে একসঙ্গে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ