1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
উজিরপুরে নিরুদ্দেশ হওয়া ৫০ বছর পর অসুস্থ ভাইকে পিত্রালয় উঠতে দিলেন না সহধর ভাই, এলাকাবাসীর হস্তক্ষেপে উঠলেন। - Barishal janapad ।। বরিশাল জনপদ
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১০:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
উজিরপুরে সরকারি জমি দখলের অভিযোগ ‘ভিত্তিহীন’, প্রতিবাদ বিএনপি নেতা ফিরোজের উজিরপুরে কর্মরত সাংবাদিকদের সাথে স্বাস্থ্য কর্মকর্তার মতবিনিময় সভা উজিরপুরে নিরুদ্দেশ হওয়া ৫০ বছর পর অসুস্থ ভাইকে পিত্রালয় উঠতে দিলেন না সহধর ভাই, এলাকাবাসীর হস্তক্ষেপে উঠলেন। বাবুগঞ্জে জমি নিয়ে বিরোধে নারীসহ ৪ জনকে গুরুতর জখম, ১০ দিনেও গ্রেফতার হয়নি কেউ জাতীয়তাবাদী ক্রীড়াদলের সদস্য সচিব মঈনুদ্দীন রুবেল নতুন দায়িত্ব পেয়ে সংশ্লিষ্ট নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ এ প্লাসে উজ্জ্বল আনসা তাজরিয়ান, কন্যার সাফল্যে গর্বিত অ্যাডভোকেট এইচ এম তসলিম উদ্দিন ও প্রধান শিক্ষিকা তানজিমান সুলতানা উজিরপুর সাতলা ইউনিনের উন্নয়নের চেয়ারম্যান প্রার্থী হিসাবে মোঃ আজিজুল বিশ্বাসকে দেখতে চায় এলাকাবাসী বরিশালে এমইপি পলিমার ইন্ডাস্ট্রিজের প্লাম্বার মতবিনিময় সভা উজিরপুরে বিএনপি নেতার ফিতা কেটে বাঁশের সাঁকো উদ্বোধন, ফেসবুকে আলোচনা -সমালোচনার ঝড় জাতীয় সাংবাদিক সংস্থা বরিশাল জেলা কমিটি অনুমোদন
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

উজিরপুরে নিরুদ্দেশ হওয়া ৫০ বছর পর অসুস্থ ভাইকে পিত্রালয় উঠতে দিলেন না সহধর ভাই, এলাকাবাসীর হস্তক্ষেপে উঠলেন।

  • প্রকাশিত : মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬
  • ৪২ 0 বার সংবাদি দেখেছে

মোঃএমদাদুল কাসেম সেন্টু, উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুর উপজেলার বড়াকোঠা ইউনিয়নের উত্তর বড়াকোঠা গ্রামে নিরুদ্দেশ হয়ে ৫০ বছর পর স্ত্রী সন্তান ও ৯৫ বছর বয়স অসুস্থ বৃদ্ধাকে নিজ জন্ম স্হান পিত্রালয় উটতে বাধা দিলেন সহ ধর ভাইয়েরা। এনিয়ে এলাকায় তোলপাড় সৃষ্টি হয়। বাধা উপেক্ষা করে পিত্রালয় উঠিয়ে দিলেন এলাকাবাসী। ১০ আগষ্ঠ সোমবার এঘটনা ঘটে। স্বরজমিনে গিয়ে জানাযায় উত্তর বড়াকোঠা গ্রামের মৃত-মোঃ সফিজউদ্দিন বেপারীর বড় ছেলে মোঃ মোসলেম বেপারী (৯৫) দেনার দায়ে স্ত্রী সন্তানদের নিয়ে ৫০ বছর আগে নিরুদ্বেশ হয়ে যায় । নিরুদ্দেশ হয়ে মংলা, ঢাকা ও চট্টগ্রামে ছিলেন। দেশের বাড়ির কারো সাথে যোগাযোগ করতেননা তিনি ।কয়েক মাস ধরে মোসলেম ও তার স্ত্রী নুরজাহান বেগম (৭৫) অসুস্থ হয়ে পরেন। অসুস্থ হওয়ায় তার কন্যা আয়সা বেগম পিতা-মাতাকে ১০ আগষ্ঠ সোমবার সকাল বেলা চট্রগ্রাম থেকে বাড়িতে নিয়ে আসে। মোসলেমের ছোট ভাই মোঃ মর্তুজা বেপারী জানতে পারে বড় ভাই বাড়িতে এসেছে এবং বাড়ির লোকদের বলে বাড়িতে জেন উঠতে না পারে। বাড়ির সামনে রাস্তার পাশে মোঃ রুবেল বেপারীর দোকানের সামনে অসুস্থ অবস্থায় সকাল থেকে বিকেল পর্যন্ত পরে থাকতে দেখে সন্দেহ হয় এলাকাবাসীর। এরপর আপন ছোট ভাইদের কাছে জিজ্ঞেস করলে তারা কোন ভুমিকা না নেয়ায় সন্ধ্যার পরে এলাকাবাসী অসুস্থ বৃদ্ধাকে ভ্য্যনে করে উঠিয়ে বাড়িতে নিয়ে মৃত মেজ ভাই সেকেন্দার বেপারীর ঘরে উঠিয়ে দেয়। এলাকাবাসীর চাপে সেজ ভাই মোঃ সেরাজ বেপারীর ঘর থেকে খাবার দেয় ওই খাবার খেয়ে থাকেন এবং একটি চকির উপর সিমেন্টের বস্তা বিছানা তার উপর ঘুমিয়ে রয়েছেন। মোসলেম বেপারীর ভাই সেরাজ বেপারীর স্ত্রীর কাছে মোসলেম বেপারীর ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন আমার দেবর মর্তুজা বেপারী বাড়িতে উঠাতে নিষেধ করেছেন ।কেন নিষেধ করেছেন আমার শশুর জীবিত থাকা অবস্থায় আমার ভাসুর অনেক টাকা ঋণী হয়ে স্ত্রী ও সন্তানদের নিয়ে নিরুদ্দেশ হয়ে যায়। পাওনাদার আমার শশুরের জমি দখল ও গোয়ালঘর থেকে গরু নিয়ে যায় । ওই সময় আমার শশুরের ক্ষতি গ্রস্ত হয়েছিল এবং ৫০ বছর ধরে কোন খোজখবর রাখেনি। এজন্য ভাশুরকে বাড়িতে উঠতে নিষেধ করেছে। দোকানদার রুবেল ও পল্লী চিকিৎসক মোঃ বাচ্চু বলেন আমরা সকাল থেকে দোকানের সামনে অসুস্থ অবস্থায় পরে থাকতে দেখে সন্ধ্যার পরে এলাকাবাসীকে নিয় ভ্যানে উঠিয়ে বাড়িতে পৌছে দিয়েছি। মোসলেম বেপারী ও তার স্ত্রী খুবই অসুস্থ। তাদের চিকিৎসা করাবে সেই অর্থ নাই। চিকিৎসা ও ডাল ভাত খেয়ে বেঁচে থাকতে পারে উর্ধ্বতন কর্তৃপক্ষের সহযোগীতা কামনা করেছেন ভুক্তভোগী পরিবার।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ