1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
গৌরনদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের ওপর হামলা, জেলা সাংবাদিক ইউনিয়নের নিন্দা - Barishal janapad ।। বরিশাল জনপদ
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
গৌরনদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের ওপর হামলা, জেলা সাংবাদিক ইউনিয়নের নিন্দা ১৭ বছরের সাজাপ্রাপ্ত অস্ত্র মামলার পলাতক আসামি র‍্যাব-৮ এর অভিযানে গ্রেফতার বরিশালে সন্তানের সামনে বৃদ্ধা মাকে কুপিয়ে জখম। থানায় অভিযোগ লাকুটিয়া খাল খনন ছাড়াই ফেরত গেল কোটি কোটি টাকার সরকারি বরাদ্দ ডাকাতের কবলে সাংবাদিক নেতারা, থানায় অভিযোগ দ্রুত একটা গ্রহণযোগ্য গণমাধ্যম কমিশন গঠন হবে: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন তারুণ্যই আগামীর বাংলাদেশ গঠনের প্রধান শক্তি: ইউজিসি সদস্য অধ্যাপক ড. আব্দুল্লাহ আল মামুন মাথায় পিস্তল ঠেকিয়েও দমানো যায়নি, এবার সাংবাদিক আসলামকে মাদক মামলায় ফাঁসানোর ছক! চরামদ্দিতে পেনশনের টাকায় গড়া স্বপ্নে আঘাতঃ বিষ প্রয়োগে তিন পুকুরের মাছ নিধন এক স্বাচিপ নেতাকে হটিয়ে আরেক স্বাচিপ নেতাকে আনলো ড্যাব!
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

গৌরনদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের ওপর হামলা, জেলা সাংবাদিক ইউনিয়নের নিন্দা

  • প্রকাশিত : রবিবার, ২ আগস্ট, ২০২৬
  • ২৬ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক: ভাগ্নের গ্যারেজের মেকানিকের ওপর হামলার প্রতিবাদ করায় বরিশালের গৌরনদীতে সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন গৌরনদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, জেলা সাংবাদিক ইউনিয়নের সদস্য ও দৈনিক আমাদের সময়ের প্রতিনিধি এস.এম জুলফিকার। খবর পেয়ে স্বজন ও সহকর্মীরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভর্তি করেছেন। রোববার (২ আগস্ট) বিকেলে উপজেলার পুরাতন নাহার সিনেমা হল মোড়ে এ হামলার ঘটনা ঘটে।

হামলাকারীরা হলো- বিএনপি কর্মী মাসুম সরদার, তার ছেলে ইয়াসিন, তার ভাই পৌর ছাত্রদলের আহবায়ক রাসেল হাওলাদার ও সবুজ হাওলাদার ও বখাটে মাদক ব্যবসায়ী রিয়াজ উকিল।
এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছে বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়ন। সভাপতি আযাদ আলাউদ্দীন ও সাধারণ সম্পাদক হাফিজুর রহমান হীরা সহ অন্যান্য সদস্যরা এর প্রতিবাদ জানিয়ে বলেন, অতি দ্রুত এসব সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে হবে। দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের মাধ্যমে সাংবাদিকদের নিরাপত্তা বিধান নিশ্চিত করতে হবে।
হামলায় আহত সাংবাদিক এসএম জুলফিকার অভিযোগ করে বলেন, আমার ভাগ্নে মুরাদ মেহেদীর কর্মচারী মোটর মেকানিক রিপন কাজী পুরাতন নাহার সিনেমা হল মোড়ের একটি চায়ের দোকানে বসে পায়ের পা তুলে চা পান করছিলেন। এ সময় পায়ের ওপর তোলার অপরাধে তাকে (রিপন কাজী) কুপিয়ে জখম করে হামলাকারীরা।
খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আমি এর প্রতিবাদ করায় তারা সঙ্ঘবদ্ধভাবে আমার ওপর অতর্কিতে হামলা চালায়। তবে অভিযোগ অস্বীকার করে পৌর ছাত্রদলের আহবায়ক রাসেল হাওলাদার বলেন, হামলায় আমার কোন সম্পৃক্ততা নেই। আমাকে ফাঁসানো হচ্ছে। তবে অন্য হামলাকারীদের বক্তব্য পাওয়া যায়নি।
গৌরনদী মডেল থানার ওসি তারিক হাসান রাসেল জানিয়েছেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ