1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
সড়ক দুর্ঘটনায় হতাহতের পরিবারের পাশে দাঁড়ালেন ববি ছাত্রদল নেতা - Barishal janapad ।। বরিশাল জনপদ
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সড়ক দুর্ঘটনায় হতাহতের পরিবারের পাশে দাঁড়ালেন ববি ছাত্রদল নেতা বরিশালে আন্তর্জাতিক যুব দিবস পালিত উজিরপুরে সরকারি জমি দখলের অভিযোগ ‘ভিত্তিহীন’, প্রতিবাদ বিএনপি নেতা ফিরোজের উজিরপুরে কর্মরত সাংবাদিকদের সাথে স্বাস্থ্য কর্মকর্তার মতবিনিময় সভা উজিরপুরে নিরুদ্দেশ হওয়া ৫০ বছর পর অসুস্থ ভাইকে পিত্রালয় উঠতে দিলেন না সহধর ভাই, এলাকাবাসীর হস্তক্ষেপে উঠলেন। বাবুগঞ্জে জমি নিয়ে বিরোধে নারীসহ ৪ জনকে গুরুতর জখম, ১০ দিনেও গ্রেফতার হয়নি কেউ জাতীয়তাবাদী ক্রীড়াদলের সদস্য সচিব মঈনুদ্দীন রুবেল নতুন দায়িত্ব পেয়ে সংশ্লিষ্ট নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ এ প্লাসে উজ্জ্বল আনসা তাজরিয়ান, কন্যার সাফল্যে গর্বিত অ্যাডভোকেট এইচ এম তসলিম উদ্দিন ও প্রধান শিক্ষিকা তানজিমান সুলতানা উজিরপুর সাতলা ইউনিনের উন্নয়নের চেয়ারম্যান প্রার্থী হিসাবে মোঃ আজিজুল বিশ্বাসকে দেখতে চায় এলাকাবাসী বরিশালে এমইপি পলিমার ইন্ডাস্ট্রিজের প্লাম্বার মতবিনিময় সভা
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

সড়ক দুর্ঘটনায় হতাহতের পরিবারের পাশে দাঁড়ালেন ববি ছাত্রদল নেতা

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬
  • ৮ 0 বার সংবাদি দেখেছে

অতশী তালুকদার ,ববি প্রতিনিধি: বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ইয়াসিন আরাফাত ও বাকেরগঞ্জের রিফাতের প্রাণহানি এবং সিফাতের গুরুতর আহত হওয়ার ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানোর উদ্যোগ নিয়েছেন বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ইত্তেসাফ আর রাফি সিকদার।

গত ৯ আগস্ট দবদবিয়া সেতুতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ইয়াসিন আরাফাত ও রিফাত নিহত হন। এ ঘটনায় সিফাত ও মাহিন্দ্রার চালক আসাদুল গুরুতর আহত হন। দুর্ঘটনার পর তীব্র আন্দোলনের মুখে বিশ্ববিদ্যালয় প্রশাসন, বিআরটিএ ও বিআরটিসির যৌথ উদ্যোগে ইয়াসিন আরাফাতের পরিবারকে ২৫ লাখ টাকা আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার সিদ্ধান্ত হয়। তবে রিফাতের নিহত এবং সিফাতের আহত হওয়ার ঘটনায় তাদের পরিবারের জন্য এখনো দৃশ্যমান কোনো সহযোগিতা না পাওয়ার বিষয়টি সামনে আসে।

এ অবস্থায় রিফাত ও সিফাতের পরিবারের পাশে দাঁড়াতে উদ্যোগ নেন রাফি সিকদার। বুধবার তাঁর উদ্যোগে রূপাতলী বাস মালিক সমিতির সভাপতি ও বরিশাল মহানগর বিএনপির সদস্য সচিব জিয়াউদ্দিন সিকদারের সঙ্গে সাক্ষাৎ করে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত দুই পরিবারের পরিস্থিতি তুলে ধরা হয়।

বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে জিয়াউদ্দিন সিকদার ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসাধীন সিফাতের চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করেন। পাশাপাশি সিফাতের যথাযথ চিকিৎসা নিশ্চিত করার পাশাপাশি তার পরিবারের জন্য আর্থিক সহায়তা ও ক্ষতিপূরণের বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন।

এছাড়া রূপাতলী-বাকেরগঞ্জ রুটে নিহত রিফাত ও আহত সিফাতের পরিবারের জন্য আজীবন বিনামূল্যে বাসসেবা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়।

এ বিষয়ে ইত্তেসাফ আর রাফি সিকদার বলেন, “বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদল সবসময় নিজেদের অবস্থান থেকে ক্যাম্পাসের শিক্ষার্থী ও দেশের সাধারণ মানুষের পাশে আছে। আমরা লক্ষ্য করেছি, দবদবিয়া সেতুর দুর্ঘটনায় আহত সিফাত ও নিহত রিফাতের পরিবারের পাশে এখনো কোনো ধরনের সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া হয়নি।”

তিনি বলেন, “অর্থ দিয়ে কখনোই একটি জীবনের মূল্য নির্ধারণ করা সম্ভব নয়। তবে এই ক্রান্তিলগ্নে ক্ষতিগ্রস্ত ও ভুক্তভোগী পরিবারগুলোর পাশে দাঁড়ানোই এখন মুখ্য বিষয়।”

রাফি সিকদার আরও বলেন, “যে বৈষম্যের বিরুদ্ধে আমরা ২০২৪ সালে আন্দোলন-সংগ্রাম করেছি, সেই বৈষম্যকে কোনোভাবেই এই দেশে প্রতিষ্ঠিত হতে দেওয়া হবে না। আমরা প্রত্যাশা করি, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও সমাজের সামর্থ্যবান ব্যক্তিরা মানবিকতার হাত বাড়িয়ে দিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়াবেন।”

তিনি রিফাতের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং আহত সিফাতের দ্রুত সুস্থতা কামনা করেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ