1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
সিনিয়রদের সঙ্গে দেখা করতে গিয়ে বখাটেদের হাতে গণিত বিভাগের ৪ শিক্ষার্থী মারধরের শিকার - Barishal janapad ।। বরিশাল জনপদ
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৬:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সিনিয়রদের সঙ্গে দেখা করতে গিয়ে বখাটেদের হাতে গণিত বিভাগের ৪ শিক্ষার্থী মারধরের শিকার গ্রেপ্তারি পরোয়ানায় হানিট্র্যাপের সদস্য জি এম রিয়াজ আটক বিনা পারিশ্রমিকে অকৃতকার্য শিক্ষার্থীদের পাশে থাকার ঘোষণা দিলেন মুকিত স্যার মাদকের বিরুদ্ধে লড়াই শুধু পুলিশের নয়। এটি পরিবার, সমাজ, রাষ্ট্র, আইনজীবী ও আদালত সবার সম্মিলিত দায়িত্ব। গোল্ডেন এ প্লাসে উজ্জ্বল বরিশাল সরকারি বালিকা বিদ্যালয়ের সুবাহ ইসলাম সড়ক দুর্ঘটনায় হতাহতের পরিবারের পাশে দাঁড়ালেন ববি ছাত্রদল নেতা বরিশালে আন্তর্জাতিক যুব দিবস পালিত উজিরপুরে সরকারি জমি দখলের অভিযোগ ‘ভিত্তিহীন’, প্রতিবাদ বিএনপি নেতা ফিরোজের উজিরপুরে কর্মরত সাংবাদিকদের সাথে স্বাস্থ্য কর্মকর্তার মতবিনিময় সভা উজিরপুরে নিরুদ্দেশ হওয়া ৫০ বছর পর অসুস্থ ভাইকে পিত্রালয় উঠতে দিলেন না সহধর ভাই, এলাকাবাসীর হস্তক্ষেপে উঠলেন।
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

সিনিয়রদের সঙ্গে দেখা করতে গিয়ে বখাটেদের হাতে গণিত বিভাগের ৪ শিক্ষার্থী মারধরের শিকার

  • প্রকাশিত : শনিবার, ১৫ আগস্ট, ২০২৬
  • ৪ 0 বার সংবাদি দেখেছে

অতশী তালুকদার, ববি প্রতিনিধি: স্থানীয় বখাটেদের হাতে মারধরের শিকার হয়েছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) স্নাতক প্রথম বর্ষের গণিত বিভাগের চার শিক্ষার্থী। শুক্রবার (১৪ আগস্ট) রাত ৯টার দিকে বরিশালের রূপাতলী আবাসিক এলাকার দিঘিরপাড় মোড়ে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী শিক্ষার্থীরা হলেন বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের সাদিক, রাব্বি, মেহেদী হাসান ও রিয়াদ।

ভুক্তভোগী শিক্ষার্থীদের ভাষ্য অনুযায়ী, তাদের ইমিডিয়েট সিনিয়রদের ডাকে সাড়া দিয়ে দেখা করতে কাঁঠালতলার উদ্দেশে যাওয়ার পথে স্থানীয় কয়েকজন বখাটে তাদের ওপর হামলা চালায়। তাদের দাবি, সিনিয়ররা রাত ৯টার দিকে ১৫তম ব্যাচের শিক্ষার্থীদের সঙ্গে আলোচনার জন্য তাদের ডেকেছিলেন।

পরে বিষয়টি জানতে পেরে বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী ঘটনাস্থলে গিয়ে ভুক্তভোগীদের উদ্ধার করেন। এ সময় একজন অভিযুক্তকে আটক করে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসে নিয়ে আসা হয়।

ভুক্তভোগীদের অভিযোগ, হামলার সময় তাদের একজনের কাছ থেকে নগদ এক হাজার টাকা ও একটি এটিএম কার্ড নিয়ে নেওয়া হয়।

ঘটনাস্থল থেকে আটক অভিযুক্তের কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী, মাহি, কাউসার, হাসান, হাসিবসহ ১০ থেকে ১২ জন এই হামলায় জড়িত ছিলেন বলে জানা গেছে।
প্রক্টর মেহেদী হাসান সোহাগ বলেন, চারজন নবীন শিক্ষার্থী ঘুরতে বের হলে পরবর্তীতে স্থানীয় কিছু বখাটে তাদের পথরোধ করে। তারা সংঘবদ্ধভাবে শিক্ষার্থীদের জিজ্ঞাসাবাদ করে এবং একপর্যায়ে তাদের কাছ থেকে ফোন কেড়ে নেয় ও তাদের হেনস্তা করে।

পরবর্তীতে বিষয়টি প্রশাসনের নজরে আসে। প্রশাসন তাৎক্ষণিকভাবে একজনকে আটক করতে সক্ষম হয়। এ সময় অন্যরা পালিয়ে যায়। ইতোমধ্যে একজনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। প্রক্টর আরো বলেন, আজকের মধ্যেই বাকি অভিযুক্তদেরও গ্রেপ্তার করা হবে, ইনশাআল্লাহ।##

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ