1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
বরিশালের নবাগত পুলিশ কমিশনার'র সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা - Barishal janapad ।। বরিশাল জনপদ
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
উজিরপুরে সানুহার টু ধামুরা সড়কের সংস্কার কাজের উদ্বোধন করেন -এমপি সান্টু চরামদ্দি মূগাখাঁন মসজিদ প্রাঙ্গণে গীতা পাঠ, ক্ষমা চাইল বিএনপি গুঠিয়ায় বন্ধু মহল একতা ফাউন্ডেশন-২০০৪ এর শিক্ষা উপকরণ বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা বরিশালে ডিবির অভিযানে ইয়াবাসহ যুবক আটক লুট হওয়া সরকারি অস্ত্র উদ্ধারে র‍্যাব-৮ এর বিশেষ উদ্যোগ তথ্য দিলেই সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার, গোপন থাকবে পরিচয় বরিশালে সেইলর আউটলেটে মাফিয়া সেল অফার উজিরপুরে তিন যানবাহনের সংঘর্ষ, প্রাণ গেল অজ্ঞাতনামা প্রতিবন্ধী নারীর আদর্শের টানে আঘাতের ক্ষত হাসিমুখে বয়ে বেড়ান বিএনপি কর্মী দেলোয়ার উজিরপুরের ধামুরা-শোলক সড়কে ৭ কোটি টাকা ব্যায়ে ব্রীজের অ্যাপ্রোচ ও রাস্তা নির্মানের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন উজিরপুরে ভিক্ষুকের ছদ্মবেশে ঘরে ঢুকে স্বর্ণালংকার লুটের চেষ্টা, বাধা দেওয়ায় হাতুড়িপেটায় রক্তাক্ত প্রবাসীর স্ত্রী
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

বরিশালের নবাগত পুলিশ কমিশনার’র সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা

  • প্রকাশিত : শুক্রবার, ১৫ ডিসেম্বর, ২০২৩
  • ৩২৪ 0 বার সংবাদি দেখেছে

নিউজ ডেস্ক: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী কাজ করছি আমরা। বরিশাল শান্তির নগরী। এখানে জাতীয় নির্বাচন সুষ্ঠু করার জন্য সাংবাদিকদের সহযোগিতা কামনা করছি। বরিশালে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় এ কথা বলেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের নবাগত কমিশনার জিহাদুল কবির (বিপিএম-সেবা, পিপিএম)।

শুক্রবার বিকেলে বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার কার্যালয়ের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় অংশগ্রহণকারী সাংবাদিকরা নগরীর যানজট, কিশোর অপরাধ, আইনশৃঙ্খলা পরিস্থিতিসহ বিভিন্ন বিষয়ে পুলিশ কমিশনারের নিকট তাদের মতামত তুলে ধরেন।

এ সময় বিএমপি কমিশনার বলেন, বরিশাল নগরী থেকে সন্ত্রাস ও মাদক নির্মূলে জিরো টলারেন্স নীতিতে কাজ করবে পুলিশ। সাংবাদিকদের সহযোগিতায় মাদক নির্মূলে সর্বোচ্চ চেষ্টা করব আমরা।

সাইবার অপরাধ বিষয়ে তিনি বলেন, সাইবার ক্রাইম বর্তমানে সামাজিক ব্যাধিতে রূপ নিয়েছে। শীঘ্রই বিএমপির সাইবার ক্রাইম ইউনিট গঠন করে অপরাধ প্রতিহত করার চেষ্টা করা হবে।

এ সময় আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ফিন্যান্স) হাসান মোঃ শওকত আলী, উপ-পুলিশ কমিশনার (সিএসবি) অ্যাডিশনাল ডিআইজি (পদোন্নতি প্রাপ্ত) মােহাম্মদ জাকির হােসেন মজুমদার, পিপিএম-সেবা, উপ পুলিশ কমিশনার (দক্ষিণ ও সাপ্লাই এন্ড লজিস্টিকস) অ্যাডিশনাল ডিআইজি (পদোন্নতি প্রাপ্ত) মােঃ আলী আশরাফ ভুঞা, বিপিএম-বার, উপ-পুলিশ কমিশনার (ক্রাইম, অপারেশনস এন্ড প্রসিকিউশন) খান মুহাম্মদ আবু নাসের, উপ-পুলিশ কমিশনার (উত্তর) বি এম আশরাফ উল্যাহ তাহের, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) এসপি (পদোন্নতি প্রাপ্ত) রুনা লায়লা সহ অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তা বৃন্দ, বিএমপির চার থানার অফিসার ইনচার্জগণ, শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেন, বরিশাল মেট্রোপলিটন প্রেসক্লাবের সভাপতি আবুল কালাম আজাদ। এছাড়াও বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ