
মোঃএমদাদুল কাসেম সেন্টু, উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুর উপজেলার শোলক ইউনিয়ন ধামুরা বন্দরে একটি চায়ের দোকানের সামনে থেকে তিনটি রামদা, একটি স্টিক ও একটি পিস্তল উদ্ধার করেছে পুলিশ। ২৯ অক্টোবর বুধবার সকাল সাড়ে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে দিলীপের চায়ের দোকানের সামনে থেকে অস্ত্র উদ্ধার করে উজিরপুর মডেল পুলিশ । তবে উদ্ধার হওয়া পিস্তলটি আসল, নাকি খেলনা—তা নিয়ে সন্দেহ রয়েছে, পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে এর প্রকৃত অবস্থা নিশ্চিত হওয়ার চেষ্টা করছে জানিয়েছেন উজিরপুর মডেল থানা পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, ধামুরা বন্দরে দিলীপের চায়ের দোকানের সামনে পরিত্যক্ত অবস্থায় এসব অস্ত্র পড়ে থাকতে দেখে পুলিশ। পরে সেগুলো উদ্ধার করে উজিরপুর মডেল থানায় নেওয়া হয়। তবে কে বা কারা অস্ত্রগুলো সেখানে রেখে গেছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তিনটি রামদা, একটি স্টিক ও পিস্তলটি সেখানে কী উদ্দেশ্যে রাখা হয়েছিল, তা খতিয়ে দেখছে পুলিশ। বিশেষ করে পিস্তলটি প্রকৃত আগ্নেয়াস্ত্র হলে এর উৎস ও সংশ্লিষ্ট ব্যক্তিদের শনাক্ত করার বিষয়টিও তদন্তের আওতায় রয়েছে।
উজিরপুর মডেল থানার অফিসার ইনচাজা (ওসি) মোঃ রকিবুল ইসলাম বলেন, ধামুরা বন্দরে দিলীপের চায়ের দোকানের সামনে থেকে পরিত্যক্ত অবস্থায় তিনটি রামদা, একটি স্টিক,চাকু ও একটি পিস্তল উদ্ধার করা হয়েছে। পিস্তলটি আসল নাকি খেলনা, তা যাচাই করা হচ্ছে। এ ঘটনায় কারা জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে।