1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
উজিরপুরে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকীতে র‍্যালি, বৃক্ষরোপণ - Barishal janapad ।। বরিশাল জনপদ
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
উজিরপুরে মাছলুটে বাধা দেওয়ায় তিন পাহারাদারকে পিটিয়ে আহত করার অভিযোগ উজিরপুরে ৩১ অক্টোবর নৌকাবাইচ নিয়ে সাংবাদিক দের সাথে প্রেস ব্রিফিং করেন ইউএনও মোঃ আলী সুজা উজিরপুরে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকীতে র‍্যালি, বৃক্ষরোপণ বরিশালে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস উপলক্ষে দৃষ্টি প্রতিবন্ধীদের মাঝে সাদাছড়ি বিতরণ উজিরপুরের সাতলায় যুবদল নেতা কাওসার হত্যার বিচার দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন উজিরপুরে শিক্ষক নেতা মোবারেক মৃধার মৃত্যুতে শিক্ষক ও বিএনপি নেতাসহ, এমপি সান্টুর শোক উজিরপুরে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার – ৯ বরিশালে পত্রিকার আদলে ভুয়া পেজের ছড়াছড়ি, বিবেকের কাঠগড়ায় প্রকৃত সাংবাদিকরা : হয়রানির শিকার পুলিশ প্রশাসন-রাজনৈতিক ব্যক্তিরা উজিরপুরে দুর্গাপূজার উৎসবে ভিবিন্ন মন্ডপ পরিদর্শন করেন এমপি – সান্টু, বরিশালে যানজট নিরসনে টানা ২য় দিনেও কাজ করছে নিসচা
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

উজিরপুরে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকীতে র‍্যালি, বৃক্ষরোপণ

  • প্রকাশিত : বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬
  • ৫২ 0 বার সংবাদি দেখেছে

মোঃএমদাদুল কাসেম সেন্টু, উজিরপুর  প্রতিনিধিঃ বিএনপিকে শক্তিশালী করা এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে যুবদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন বরিশালের উজিরপুর উপজেলা যুবদলের আহ্বায়ক আ ফ ম সামসুদ্দোহা আজাদ।

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে  ২৮ অক্টোবর বুধবার  সকাল ১১ টায় উপজেলায় আয়োজিত কর্মসূচিতে তিনি এ আহ্বান জানান। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি,  ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেন সংগঠনের নেতা-কর্মীরা। সকালে উপজেলার পরিষদ চত্বর   থেকে উপজেলা যুবদলের সভাপতি  আ ফ ম সামসুদ্দোহা আজাদ ও পৌর যুবদলের আহ্বায়ক মোঃ সাহাবুদ্দিন আকন সাবুর নেতৃত্বে র‍্যালিটি বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে র‍্যালিটি উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়।  এ ছাড়া মেজর এম এ জলিল স্মৃতিস্তম্ভের পাশে বৃক্ষরোপণ করা হয়। কর্মসূচি শেষে সংক্ষিপ্ত সভায় আ ফ ম সামসুদ্দোহা আজাদ বলেন, বিএনপিকে আরও শক্তিশালী করতে এবং তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে যুবদলসহ দলের সব অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে। আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে আন্দোলন-সংগ্রামে যুবদলের নেতা-কর্মীরা অগ্রণী ভূমিকা পালন করবেন বলেও তিনি ঘোষণা দেন। এ সময় তিনি নেতা-কর্মীদের বিভিন্ন দিকনির্দেশনা দেন।

সভায় প্রধান বক্তা ছিলেন জেলা যুবদলের সহসভাপতি মহসিন মিয়া লিটন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি শহিদুল ইসলাম খান। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সরদার সিদ্দিকুর রহমান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. রোকনুজ্জামান টুলু, পৌর যুবদলের সদস্যসচিব হাফিজুর রহমান প্রিন্স ।

এ ছাড়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহবুব গোমস্তা, সদস্যসচিব কাইয়ুম খান, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মিলন হাওলাদার ও সদস্যসচিব জুম্মান সিকদার মোতালেব, উপজেলা মহিলা দলের সভাপতি পারুল বেগম, পৌর মহিলা দলের সভাপতি মাকসুদা আক্তার শিল্পী ও সাধারণ সম্পাদক মনিরা আক্তার শিখাসহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতা-কর্মী কর্মসূচিতে অংশ নেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ