
মোঃএমদাদুল কাসেম সেন্টু, উজিরপুর প্রতিনিধিঃ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) আসনের সংসদ সদস্য এস. সরফুদ্দিন আহম্মেদ সান্টু উজিরপুর উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন। ২০ অক্টোবর মঙ্গলবার উপজেলার সাতলা, হারতা, ওটরা, জল্লা, শোলক, বড়াকোঠা ও শিকারপুর ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন। এ সময় তিনি প্রধান মন্ত্রী জনাব তারেক রহমানের নির্দেশে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং পূজার সার্বিক পরিস্থিতি ও নিরাপত্তার বিষয়ে খোঁজখবর নেন। পরিদর্শনকালে এমপি এস. সরফুদ্দিন আহম্মেদ সান্টু বলেন, শারদীয় দুর্গাপূজা বাঙালির সার্বজনীন উৎসব। সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন অটুট রেখে শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা উদযাপন করতে হবে। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। তিনি সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানান। এ সময় উপস্থিত ছিলেন উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজা, উজিরপুর মডেল থানার ওসি মোঃ রকিবুল ইসলাম, উপজেলা বিএনপির সহসভাপতি এস. এম. আলাউদ্দিন, সাধারণ সম্পাদক মোঃ হুমায়ুন খান, যুগ্ম সাধারণ সম্পাদক সরদার সিদ্দিকুর রহমান, সহ-সভাপতি মোঃ আনোয়ার হোসেন, মোঃ জামাল তালুকদার,ওটরা ইউনিয়নে সভাপতি মোঃ জাকির হোসেন, সাধারণ সম্পাদক মোঃ মাসুদ মোল্লা, সাতলা ইউনিয়নেল সভাপতি মোঃ মেজবাহ উদ্দিন,সাংগঠনিক সম্পাদক মোঃ ইলিয়াস হোসেন, হারতা ইউনিয়নের সিনিয়র সহ-সভাপতি মোঃ মোঃ মোস্তফা কামাল, সাধারণ সম্পাদক মোঃ তরিক তালুকদার,বড়াকোঠা ইউনিয়নের সভাপতি মোঃ মোস্তাফিজুর রহমান বাবুল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ মাহাবুবুর রহমান গোমস্তা, পৌর যুবদলের আহ্বায়ক সাহাবুদ্দিন আকন সাবু, উজিরপুর প্রেস ক্লাবের সভাপতি মহাসীন মিঞা লিটন, সাধারণ সম্পাদক এমদাদুল কাসেম সেন্টু, পৌর বিএনপির মহিলা দলের সম্পাদিকা মনিরা আক্তার শিখাসহ স্থানীয় নেতৃবৃন্দ।