1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
জুয়া খেলায় বাধা দেওয়ায় কৃষক শুক্কুর আলী হত্যা, প্রধান অভিযুক্ত গ্রেপ্তার - Barishal janapad ।। বরিশাল জনপদ
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
জুয়া খেলায় বাধা দেওয়ায় কৃষক শুক্কুর আলী হত্যা, প্রধান অভিযুক্ত গ্রেপ্তার বরিশালে বিশ্ব এনেস্থেসিয়া দিবস পালিত উজিরপুরে কৃষক-খেতমজুর ও পানচাষিদের ১১ দফা দাবিতে স্মারকলিপি প্রদান উজিরপুর প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির সাংবাদিকদের সঙ্গে এমপি সান্টুর সৌজন্য সাক্ষাৎ উজিরপুর হাসপাতালে অ্যাম্বুলেন্স না পেয়ে রোগীর মৃত্যু বরিশাল ভাটারখাল বিদ্যালয়ের কমিটি গঠন বরিশালে মরহুম সাংবাদিক আলতাফ হোসেন স্মরণে স্মৃতিচারণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত উজিরপুরে আইনশৃঙ্খলা সভা: দুর্গাপূজা ও মা ইলিশ রক্ষায় কঠোর নজরদারির সিদ্ধান্ত এমপি- সান্টু উজিরপুরে শহীদ জিয়া ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, মাদকমুক্ত সমাজ গড়ার আহ্বান এমপি – সান্টু বরিশাল সদরে দুই ইউনিয়নে দুই ভাইয়ের সার ডিলারশিপ !
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

জুয়া খেলায় বাধা দেওয়ায় কৃষক শুক্কুর আলী হত্যা, প্রধান অভিযুক্ত গ্রেপ্তার

  • প্রকাশিত : শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
  • ২৯ 0 বার সংবাদি দেখেছে

নিউজ ডেস্ক: বরিশালের মুলাদীতে জুয়া খেলায় বাধা দেওয়া ও জাটকা ইলিশ নিধন থেকে বিরত থাকার বিরোধকে কেন্দ্র করে কৃষক মো. শুক্কুর আলী (৪২) হত্যা মামলার প্রধান অভিযুক্ত রহমত উল্লাহ ফরাজীকে ঢাকার বাবুবাজার এলাকা থেকে গ্রেপ্তার করেছে এসআরবি-৮।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কোতোয়ালি থানাধীন বাবুবাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এসআরবি-৮ ও এসআরবি-১০-এর একটি যৌথ আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে।
এজাহার সূত্রে জানা গেছে, নিহত শুক্কুর আলী বরিশালের মুলাদী উপজেলার গাছুয়া ইউনিয়নের চর ধলেশ্বর এলাকার বাসিন্দা ছিলেন। তিনি পেশায় একজন কৃষক। স্থানীয় প্রভাব বিস্তারকে কেন্দ্র করে অভিযুক্তদের সঙ্গে তাঁর পূর্ববিরোধ ছিল বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে।
এজাহারের অভিযোগ অনুযায়ী, সরকার ঘোষিত মৎস্য অভিযান চলাকালে জাটকা ইলিশ নিধন থেকে বিরত থাকা এবং কৃষ্ণপুর এলাকায় জুয়া খেলায় বাধা দেওয়ায় অভিযুক্তরা শুক্কুর আলীর ওপর ক্ষুব্ধ ছিল।
এরই জেরে গত ১৪ অক্টোবর বিকেল আনুমানিক ৫টা ৪০ মিনিটে কৃষ্ণপুর এলাকার একটি দোকানে চা পান শেষে বাড়ি ফেরার পথে মিরাজের চায়ের দোকানের সামনে পৌঁছালে শুক্কুর আলীর ওপর হামলা চালানো হয় বলে অভিযোগ রয়েছে। এ সময় পূর্বপরিকল্পিতভাবে ওঁৎ পেতে থাকা মামলার এজাহারনামীয় আসামিরা এবং অজ্ঞাতনামা আরও কয়েকজন তাঁকে শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি মারধর করে গুরুতর আহত করে বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মুলাদী উপজেলার কাজিরচর ইউনিয়নের মীরগঞ্জ ফেরিঘাট এলাকায় পৌঁছালে ১৫ অক্টোবর ভোরে তাঁর মৃত্যু হয়।
এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মুলাদী থানায় হত্যা মামলা দায়ের করা হয়।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান
এসআরবি-৮-এর সদর কোম্পানি, বরিশাল এবং এসআরবি-১০-এর সিপিসি-১, যাত্রাবাড়ী, ঢাকার একটি যৌথ আভিযানিক দল গোয়েন্দা তথ্য ও তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে মামলার প্রধান অভিযুক্ত রহমত উল্লাহ ফরাজীকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তরসহ প্রয়োজনীয় কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানানো হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ