1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
বরিশাল ভাটারখাল বিদ্যালয়ের কমিটি গঠন - Barishal janapad ।। বরিশাল জনপদ
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বরিশাল ভাটারখাল বিদ্যালয়ের কমিটি গঠন বরিশালে মরহুম সাংবাদিক আলতাফ হোসেন স্মরণে স্মৃতিচারণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত উজিরপুরে আইনশৃঙ্খলা সভা: দুর্গাপূজা ও মা ইলিশ রক্ষায় কঠোর নজরদারির সিদ্ধান্ত এমপি- সান্টু উজিরপুরে শহীদ জিয়া ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, মাদকমুক্ত সমাজ গড়ার আহ্বান এমপি – সান্টু বরিশাল সদরে দুই ইউনিয়নে দুই ভাইয়ের সার ডিলারশিপ ! উজিরপুরের হারতা স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের বই বিতরণ করেন অভিভাবক সদস্য গিয়াসউদ্দিন তালুকদার উজিরপুরে ফ্যামিলি কার্ড নিয়ে প্রশাসনের প্রেস কনফারেন্স অনুষ্ঠিত উজিরপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন করেন ডিআইজি ও পুলিশ সুপার কুয়াকাটায় বরিশাল সম্মিলিত সাংবাদিক ফোরামের ৩য় বর্ষপূর্তি ও আনন্দ ভ্রমণ অনুষ্ঠিত উজিরপুর প্রেস ক্লাবের নতুন কমিটি, সভাপতি লিটন সম্পাদক সেন্টু
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

বরিশাল ভাটারখাল বিদ্যালয়ের কমিটি গঠন

  • প্রকাশিত : বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
  • ১৪ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক : বরিশাল নগরীর ১১ নম্বর ওয়ার্ডের ভাটারখাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি গঠন করা হয়েছে। ২০২৬-২৯ সালের জন্য গঠিত এ কমিটিতে দাতা সদস্য মো. ফয়সালকে সভাপতি এবং সাংবাদিক সংস্থার বরিশাল জেলা সভাপতি মোঃ মামুন-অর-রশিদকে শিক্ষানুরাগী সদস্য করা হয়েছে। এছাড়া মো. নাসির উদ্দিন খলিফা সহ-সভাপতি ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক লিজা খন্দকার কমিটির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন। কমিটির তালিকা অনুযায়ী এতে অভিভাবক প্রতিনিধি, শিক্ষার্থী প্রতিনিধি, উচ্চমাধ্যমিক শিক্ষক প্রতিনিধি, শিক্ষক প্রতিনিধি এবং সংশ্লিষ্ট বিভিন্ন শ্রেণির সদস্যদের অন্তর্ভুক্ত করা হয়েছে। কমিটিতে আফরোজা আক্তার, মো. জুয়েল ফকির, মো. সজীব হাওলাদার, আরজু আক্তার, মোসা. লাখি, সীমা রানী ঘোষ ও মাধুরী রানী বিশ্বাস সদস্য হিসেবে রয়েছেন।

এদিকে নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে স্কুল লাইব্রেরীতে এই অনুষ্ঠানে এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ অংশ নেন। ১১নং ওয়ার্ড বিএনপির আহবায়ক হুমায়ুন কবীর, স্থানীয় ব্যক্তিত্ব আনোয়ার হোসেন, আঃ মতিন, মোঃ অভি সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ নবগঠিত কমিটিকে ফুলেল শুভেচ্ছা জানান। তারা আশা প্রকাশ করেন, বিদ্যালয়ের সার্বিক ব্যবস্থাপনা, শিক্ষার পরিবেশ উন্নয়ন, শিক্ষার্থীদের উপস্থিতি ও মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণ এবং অবকাঠামোগত উন্নয়নে কমিটি যথাযথ ভূমিকা রাখবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ