1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
উজিরপুরে আইনশৃঙ্খলা সভা: দুর্গাপূজা ও মা ইলিশ রক্ষায় কঠোর নজরদারির সিদ্ধান্ত এমপি- সান্টু - Barishal janapad ।। বরিশাল জনপদ
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বরিশালে মরহুম সাংবাদিক আলতাফ হোসেন স্মরণে স্মৃতিচারণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত উজিরপুরে আইনশৃঙ্খলা সভা: দুর্গাপূজা ও মা ইলিশ রক্ষায় কঠোর নজরদারির সিদ্ধান্ত এমপি- সান্টু উজিরপুরে শহীদ জিয়া ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, মাদকমুক্ত সমাজ গড়ার আহ্বান এমপি – সান্টু বরিশাল সদরে দুই ইউনিয়নে দুই ভাইয়ের সার ডিলারশিপ ! উজিরপুরের হারতা স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের বই বিতরণ করেন অভিভাবক সদস্য গিয়াসউদ্দিন তালুকদার উজিরপুরে ফ্যামিলি কার্ড নিয়ে প্রশাসনের প্রেস কনফারেন্স অনুষ্ঠিত উজিরপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন করেন ডিআইজি ও পুলিশ সুপার কুয়াকাটায় বরিশাল সম্মিলিত সাংবাদিক ফোরামের ৩য় বর্ষপূর্তি ও আনন্দ ভ্রমণ অনুষ্ঠিত উজিরপুর প্রেস ক্লাবের নতুন কমিটি, সভাপতি লিটন সম্পাদক সেন্টু বরিশালে বিশ্ব দৃষ্টি দিবস পালিত
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

উজিরপুরে আইনশৃঙ্খলা সভা: দুর্গাপূজা ও মা ইলিশ রক্ষায় কঠোর নজরদারির সিদ্ধান্ত এমপি- সান্টু

  • প্রকাশিত : মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
  • ৬২ 0 বার সংবাদি দেখেছে

 

মোঃএমদাদুল কাসেম সেন্টু, উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুর উপজেলায় আইনশৃঙ্খলা সংক্রান্ত মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনার পাশাপাশি শারদীয় দুর্গাপূজায় নিরাপত্তা এবং মা ইলিশ সংরক্ষণ অভিযান সফল করতে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ও করণীয় নিয়ে আলোচনা করেন এমপি-সান্টু।

১৩ অক্টোবর মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজার সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল-২ আসনের সংসদ সদস্য সরদার সরফুদ্দিন আহমেদ সান্টু।
সভায় উপজেলা সহকারী ভুমি কর্মকর্তা উম্মে সালমা, উজিরপুর মডেল থানার ওসি তদন্ত মোঃ ফারুক হোসেন, উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মোঃ হুমায়ুন খান, সহসভাপতি এস এম আলাউদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক সর্দার সিদ্দিকুর রহমান, পৌর বিএনপির সভাপতি মোঃ শহিদুল ইসলাম খান, সাধারণ সম্পাদক রোকনুজ্জামান টুলু, উপজেলা যুবদলের সভাপতি এফএম সামসুদ্দোহা আজাদ, পৌর যুবদলের সভাপতি শাহাবুদ্দিন আকন সাবু, উপজেলা কৃষি কর্মকর্তা কপিল বিশ্বাস, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাঃ মোঃ নাজমুস সাকিব, উপজেলা মৎস্য কর্মকর্তা প্রসেন মজুমদার, যুব উন্নয়ন কর্মকর্তা আসমা বেগম, সমাজসেবা কর্মকর্তা মোঃ রুবেল হাওলাদার, উপজেলা দুর্নীতি দমন প্রতিরোধ কমিটির সভাপতি মোঃ মহাসিন মিয়া লিটন, উজিরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ এমদাদুল কাসেম সেন্টু, উজিরপুর সাংবাদিক ইউনিয়নের আহ্বায়ক নাজমুল হক মুন্নাসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করে মাদক নিয়ন্ত্রণ, অপরাধ দমন, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার বিষয়ে আলোচনা করা হয়। এ সময় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপজেলার বিভিন্ন পূজামণ্ডপে নিরাপত্তা জোরদার, অপ্রীতিকর ঘটনা প্রতিরোধ এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিত কার্যক্রমের ওপর গুরুত্বারোপ করা হয়। এ ছাড়া মা ইলিশ সংরক্ষণে চলমান নিষেধাজ্ঞা কার্যকর করতে নদ-নদীতে ইলিশ শিকার বন্ধ, অবৈধভাবে মাছ আহরণ, পরিবহন, মজুত ও বিক্রি প্রতিরোধে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে আলোচনা করা হয়। সভায় উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করতে সংশ্লিষ্ট দপ্তর ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে সমন্বয় জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ