1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
বরিশালে বিশ্ব দৃষ্টি দিবস পালিত - Barishal janapad ।। বরিশাল জনপদ
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১২:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
উজিরপুর প্রেস ক্লাবের নতুন কমিটি, সভাপতি লিটন সম্পাদক সেন্টু বরিশালে বিশ্ব দৃষ্টি দিবস পালিত উজিরপুরে ৩৪০০ জেলের মাঝে ভিজিএফের চাল বিতরণ উজিরপুরে নোংরা পরিবেশে খাদ্যপণ্য, চার প্রতিষ্ঠানকে ৪৬ হাজার টাকা জরিমানা মাত্র ৬০ হাজার টাকায় ৫ লাখ ৫১ হাজার ১৫০ টাকার বীমা দাবি পরিশোধ করল এনআরবি ইসলামিক লাইফ বরিশালের ‘বিউটি সিনেমা হল’ জমি ঘিরে কোটি টাকার বিরোধ চিকিৎসা শেষে নিজ এলাকায় ফিরতেই গুঠিয়া বন্দরে সংবর্ধনা, নেতাকর্মীদের উচ্ছ্বাস শ্রমিকের অধিকার উপেক্ষা করে কোনো ব্যবস্থা নয়: আতিকুর রহমান চ্যানেল আই’র ২৮ বছরে বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের শুভেচ্ছা ঢাকা এভারকেয়ার হাসপাতালের সাথে রাহাত আনোয়ার হাসপাতালের চিকিৎসা সেবা চুক্তি স্বাক্ষরিত
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

বরিশালে বিশ্ব দৃষ্টি দিবস পালিত

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
  • ৩১ 0 বার সংবাদি দেখেছে

বরিশাল প্রতিনিধি: বরিশাল ‘আপনার চোখ’ প্রতিপাদ্যকে সামনে রেখে বরিশালে বিশ্ব দৃষ্টি দিবস-২০২৬ পালিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার বরিশাল সিভিল সার্জন কার্যালয়ে আলোচনা সভা ও সচেতনতামূলক র‍্যালির আয়োজন করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশালের সিভিল সার্জন ডা. সাইদুর রহমান। সিভিল সার্জন কার্যালয়ের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মো. জানে আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন এমসিএস ডা. মুন্সী মুবীনুন হক, সমাজকল্যাণ কর্মকর্তা মো. শহিদুল ইসলাম, ব্র্যাকের এরিয়া ম্যানেজার গীতা বিশ্বাস এবং ইস্পাহানি চক্ষু হাসপাতালের ম্যানেজার আলী আশরাফ।আলোচনা সভায় বক্তারা চোখের যত্ন ও দৃষ্টিশক্তি রক্ষায় জনসচেতনতা বাড়ানোর ওপর গুরুত্ব দেন। নিয়মিত চোখ পরীক্ষা এবং চোখের কোনো সমস্যা দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানান তারা।পরে সিভিল সার্জন কার্যালয় থেকে একটি সচেতনতামূলক র‍্যালি বের করা হয়। র‍্যালিটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। এ সময় চোখের যত্ন ও দৃষ্টিশক্তি রক্ষায় সচেতনতামূলক বিভিন্ন প্ল্যাকার্ড প্রদর্শন করা হয়। কর্মসূচিতে ব্র্যাক, VisionSpring ও সংশ্লিষ্ট চক্ষুসেবা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ