
মোঃএমদাদুল কাসেম সেন্টু, উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুর উপজেলার হারতা স্কুল এন্ড কলেজের একাদশ শ্রেনির পড়ুয়া প্রথম বর্ষের শিক্ষার্থীদের সৌজন্যে বই বিতরণ করেন গভর্নিং বডির অভিভাবক সদস্য মোঃ গিয়াসউদ্দিন তালুকদার। ১২ অক্টোবর সোমবার দুপুরে অধ্যক্ষর অফিস কক্ষে বই বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ বানী কান্ত মন্ডল, হারতা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ তরিকুল ইসলাম তালুকদার, সিনিয়র সহ-সভাপতি মোঃ মোস্তফা কামাল, ওটরা ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ কামরুজ্জামান টুলু মোল্লা, শিক্ষক বাসুদেব বিশ্বাস, বরুন কুমার দেবনাথ, লিটন সাহা, মোঃ মতিউর রহমান,মোঃ আতাউর রহমান, মোঃ শাহজালাল। গভর্নিং বডির অভিভাবক সদস্য মোঃ গিয়াস উদ্দিন তালুকদার বই বিতরণ কালে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন বই পড়ে স্কুলের শিক্ষার মান ও নিজেদের ভবিষ্যৎ গড়ে তুলবে বলে আশাবাদ ব্যক্ত করেন ।