
মোঃ এমদাদুল কাসেম সেন্টু, উজিরপুর প্রতিনিধিঃ
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বরিশালের উজিরপুর উপজেলার হারতা ইউনিয়নের ১৫টি পূজামণ্ডপ পরিদর্শন করেছেন আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মোঃ রফিকুল ইসলাম।
১৯ অক্টোবর সোমবার সন্ধ্যার পর তিনি হারতা ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন। এ সময় পূজামণ্ডপের সার্বিক পরিবেশ, নিরাপত্তা ব্যবস্থা ও পূজা উদযাপনের প্রস্তুতি সম্পর্কে খোঁজখবর নেন। পাশাপাশি পূজা কমিটির নেতৃবৃন্দ ও স্থানীয়দের সঙ্গে মতবিনিময় করেন তিনি।
পরিদর্শনকালে রফিকুল ইসলাম পূজামণ্ডপগুলোর বিভিন্ন সমস্যা ও প্রয়োজনের কথা শোনেন এবং শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপনে সহযোগিতার আশ্বাস দেন। এ সময় তিনি বিভিন্ন পূজামণ্ডপে অনুদান প্রদান করেন। তিনি বলেন, শারদীয় দুর্গোৎসব বাঙালির অসাম্প্রদায়িক চেতনা ও সম্প্রীতির অন্যতম উৎসব। সবাই যেন নির্বিঘ্নে ও আনন্দঘন পরিবেশে পূজা উদযাপন করতে পারেন, সে বিষয়ে সবাইকে সচেতন ও সহযোগিতামূলক ভূমিকা পালনের আহ্বান জানান তিনি। রফিকুল ইসলাম হারতা ইউনিয়ন বিএনপির সহ-সাধারণ সম্পাদক ও ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি। এছাড়া তিনি হারতা বাজার বন্দরের মৎস্য বাজারের ব্যবসায়ী এবং মৎস্য আড়তের সভাপতি। হারতা বাজার বন্দরের নূর আমান বায়তুল জামে মসজিদের ভূমিদাতা হিসেবেও তিনি পরিচিত।