1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
বরিশালে লিঙ্গসমতা, ডিজিটাল নিরাপত্তা ও মিডিয়া লিটারেসি বিষয়ে সহচরীর প্রশিক্ষণ - Barishal janapad ।। বরিশাল জনপদ
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৩:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বাকেরগঞ্জে মাদক বিরোধী অভিযানে তিন জনের কারাদণ্ড উজিরপুরের ধামুরা বন্দরে পরিত্যক্ত অবস্থায় তিন রামদা, হকস্টিক, চাকু ও পিস্তল উদ্ধার বরিশালে লিঙ্গসমতা, ডিজিটাল নিরাপত্তা ও মিডিয়া লিটারেসি বিষয়ে সহচরীর প্রশিক্ষণ উজিরপুরে মাছলুটে বাধা দেওয়ায় তিন পাহারাদারকে পিটিয়ে আহত করার অভিযোগ উজিরপুরে ৩১ অক্টোবর নৌকাবাইচ নিয়ে সাংবাদিক দের সাথে প্রেস ব্রিফিং করেন ইউএনও মোঃ আলী সুজা উজিরপুরে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকীতে র‍্যালি, বৃক্ষরোপণ বরিশালে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস উপলক্ষে দৃষ্টি প্রতিবন্ধীদের মাঝে সাদাছড়ি বিতরণ উজিরপুরের সাতলায় যুবদল নেতা কাওসার হত্যার বিচার দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন উজিরপুরে শিক্ষক নেতা মোবারেক মৃধার মৃত্যুতে শিক্ষক ও বিএনপি নেতাসহ, এমপি সান্টুর শোক উজিরপুরে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার – ৯
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

বরিশালে লিঙ্গসমতা, ডিজিটাল নিরাপত্তা ও মিডিয়া লিটারেসি বিষয়ে সহচরীর প্রশিক্ষণ

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬
  • ২১ 0 বার সংবাদি দেখেছে

লিটন বাইজিদ, বরিশাল: তরুণদের মধ্যে লিঙ্গসমতা, ডিজিটাল নিরাপত্তা ও মিডিয়া লিটারেসি বিষয়ে সচেতনতা এবং দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে বরিশালে প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) নগরীর ইউরো কনভেনশন হলে স্বেচ্ছাসেবী সংগঠন সহচরীর উদ্যোগে ‘সমতায় তারুণ্য: ইয়ুথ ফর ইক্যুয়েলিটি’ প্রকল্পের আওতায় এ প্রশিক্ষণের আয়োজন করা হয়। এতে ৩৫ জন অংশগ্রহণকারী ও সহচরীর সদস্যরা অংশ নেন।

জাগো ফাউন্ডেশন ট্রাস্ট ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের যৌথ উদ্যোগে এবং ঢাকাস্থ নেদারল্যান্ডস দূতাবাসের আর্থিক সহযোগিতায় পরিচালিত এ প্রকল্পের বাস্তবায়ন অংশীদার হিসেবে কাজ করছে সহচরী। তরুণদের মধ্যে সমতাভিত্তিক দৃষ্টিভঙ্গি গড়ে তোলা এবং নিরাপদ ও দায়িত্বশীল ডিজিটাল আচরণ নিশ্চিত করাই ছিল প্রশিক্ষণের মূল উদ্দেশ্য।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সহচরীর সভাপতি ফারজানা ফেরদৌস। প্রশিক্ষক হিসেবে সেশন পরিচালনা করেন তানজিমুল হাসান ও মারিয়া আকতার মারুফা। এ সময় জাগো ফাউন্ডেশনের প্রতিনিধি জাকারিয়া আলম ও জিয়াউল ইসলাম জিতু উপস্থিত ছিলেন।
প্রশিক্ষণে জেন্ডার স্টেরিওটাইপ, ডিজিটাল নিরাপত্তা ও মিডিয়া লিটারেসি বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। জেন্ডার স্টেরিওটাইপবিষয়ক সেশনে লিঙ্গভিত্তিক সামাজিক ধারণা, বৈষম্য, সমান অধিকার এবং শিক্ষা, কর্মসংস্থান ও নেতৃত্বে নারী-পুরুষের সমান সুযোগের গুরুত্ব তুলে ধরা হয়।

জাগো ফাউন্ডেশনের প্রতিনিধি জাকারিয়া আলম বলেন, “সেক্স সৃষ্টিকর্তাপ্রদত্ত, তবে জেন্ডারভিত্তিক সামাজিক ভূমিকা ও প্রত্যাশা সমাজের মাধ্যমে গড়ে ওঠে। তাই জেন্ডার স্টেরিওটাইপ ভেঙে সমতাভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় কাজ করার যথেষ্ট সুযোগ রয়েছে।”
জিয়াউল ইসলাম জিতু নারী-পুরুষের পেশা নির্বাচনের স্বাধীনতা এবং ছেলেদের আবেগ প্রকাশের অধিকারকে সামাজিকভাবে স্বীকৃতি দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, “একটি মোমবাতির আলো যেমন অন্য মোমবাতি জ্বালিয়ে চারপাশ আলোকিত করতে পারে, তেমনি আমাদের সচেতনতা ও উদ্যোগ অন্যদেরও অনুপ্রাণিত করবে এবং সমতাভিত্তিক সমাজ গঠনে ভূমিকা রাখবে।”
সহচরীর সভাপতি ফারজানা ফেরদৌস বলেন, জেন্ডার স্টেরিওটাইপ নিয়ে আলোচনা শুধু চার দেয়ালের মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবে না; পরিবার ও সমাজ থেকেই দৃষ্টিভঙ্গির পরিবর্তন আনতে হবে। পুরুষের ওপর থেকে যেমন অদৃশ্য বোঝা কমাতে হবে, তেমনি নারীর সামনে থাকা অদৃশ্য বাধাও দূর করতে হবে। পরিবর্তনের দীপশিখা নিজেদের মধ্যে ধারণ করে তা সমাজে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান তিনি।

ডিজিটাল নিরাপত্তাবিষয়ক সেশনে ব্যক্তিগত তথ্যের সুরক্ষা, শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার, অনলাইন হয়রানি ও সাইবার বুলিং প্রতিরোধ এবং সামাজিক যোগাযোগমাধ্যমের নিরাপদ ব্যবহার নিয়ে আলোচনা করা হয়। অন্যদিকে, মিডিয়া লিটারেসি সেশনে ভুয়া খবর শনাক্তকরণ, তথ্যের উৎস যাচাই এবং ছবি ও ভিডিওর বিশ্বাসযোগ্যতা মূল্যায়নের গুরুত্ব তুলে ধরা হয়।

প্রশিক্ষণের অংশ হিসেবে অংশগ্রহণকারীদের পাঁচটি দলে ভাগ করে বিভিন্ন সামাজিক সমস্যা চিহ্নিত করা হয় এবং সেগুলোর সমাধানে অ্যাডভোকেসি পরিকল্পনা প্রণয়ন করা হয়। দলীয় আলোচনায় উঠে আসে গৃহস্থালি কাজে নারীর অদৃশ্য শ্রমের স্বীকৃতি ও দায়িত্বের সমবণ্টন, শিক্ষায় সমতা, নারীদের অনলাইন নিরাপত্তা, পুরুষদের প্রতি সহিংসতা প্রতিরোধ এবং নারীদের স্বাস্থ্যবিষয়ক সচেতনতা বৃদ্ধির মতো গুরুত্বপূর্ণ বিষয়। পুরুষদের প্রতি সহিংসতা প্রতিরোধে একটি দলের প্রতিপাদ্য ছিল, “লজ্জা, সংকোচ নয়, সমাধানের আওয়াজ তোলো।

আয়োজকরা আশা প্রকাশ করেন, এ প্রশিক্ষণ তরুণদের মধ্যে সমতাভিত্তিক দৃষ্টিভঙ্গি ও সামাজিক সচেতনতা বৃদ্ধির পাশাপাশি ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করা এবং দায়িত্বশীলভাবে তথ্য যাচাই ও প্রচারের অভ্যাস গড়ে তুলতে ইতিবাচক ভূমিকা রাখবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ