1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
দুই মাস পর মাছ ধরা শুরু, জেলে পল্লীতে উৎসবের আমেজ - Barishal janapad ।। বরিশাল জনপদ
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বরিশাল গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী ফয়সাল আলম এর বিরুদ্ধে ফের ষড়যন্ত্র পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ করেছে বসিক ঈদে মোবাইল কোর্ট নিয়ে মাঠে থাকবে বিআরটিএ-পরিচালক উজিরপুরে পিতার ঘরে আগুন দিলো মাদকাসক্ত ছেলে, ২০ লক্ষ টাকার ক্ষতি, থানায় মামলা, ছেলে গ্রেপ্তার ডিম বিক্রির আড়ালে ভয়ানক মাদকের কারবার, ৩১২ বোতল ফেন্সিডিলসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার ঈদযাত্রা নিরাপদ করতে খুলনায় বাস টার্মিনাল পরিদর্শনে পুলিশ ও বিআরটি বরিশাল সিটি কর্পোরেশনের সাধারণ সভা অনুষ্ঠিত ইউএনও’র শক্তির উৎস্য গ্রাম পুলিশ-স্থানীয় সরকার (ভারপ্রাপ্ত)উপ-পরিচালক উপমা ফারিসা উজিরপুরের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভায়- সরদার সরফুদ্দিন আহমেদ সান্টু (এমপি) উজিরপুরে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর উদ্যোগে শিশুদের মাঝে উপহার বিতরন করেন- সরদার সরফুদ্দিন আহমেদ সান্টু (এমপি)
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

দুই মাস পর মাছ ধরা শুরু, জেলে পল্লীতে উৎসবের আমেজ

  • প্রকাশিত : বুধবার, ১ মে, ২০২৪
  • ২৮২ 0 বার সংবাদি দেখেছে

টানা দুই মাস ভোলার মেঘনা ও তেতুলিয়া নদীতে মাছ ধরা বন্ধ থাকার পর আজ পহেলা মে থেকে আবার মাছ ধরা শুরু হয়েছে। পবিত্র রমজান মাস জুড়ে নদীতে মাছ ধরতে না পারায় ভোলার জেলে পল্লীগুলোতে ঈদের আনন্দ ছিল না। তবে মঙ্গলবার ৩০ মে মধ্যরাত থেকে নদীতে নেমেছেন জেলেরা। তাই জেলে পল্লীগুলেতে এখন উৎসবের আমেজ বিরাজ করছে।

মাছের প্রজনন মৌসুম হিসেবে গত পহেলা মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত দুই মাস দেশের ছয়টি অভয়াশ্রমে সকল প্রকার মাছ ধরার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়। তাই ভোলার মেঘনা নদীর ১০০ এবং তেতুলিয়া নদীর ৯০ মোট ১৯০ কিলোমিটার এলাকার অভায়শ্রমে ইলিশসহ সব ধরনের মাছ ধরা বন্ধ থাকে। এতে করে প্রায় দেড় লক্ষাধিক জেলে বেকার হয়ে পড়েন। নিষেধাজ্ঞা শেষে পহেলা মে থেকে নতুন উদ্যোমে উৎসবমুখর পরিবেশে নদীতে মাছ শিকারে নেমেছেন জেলেরা। তারা আশা করছেন নদীতে প্রচুর মাছ পাবেন। তাতেই পিছনের ধার ধেনা পরিশোধ করে স্বচ্ছলতা ফিরে আসবে।
এদিকে জেলা মৎস্য অফিস সূত্র জানায়, নিষেধাজ্ঞা বাস্তবায়নে মৎস্য বিভাগ ৫২২টি অভিযান পরিচালনা করেছে। এতে আটক করা হয়েছে ৫৯৯ জন জেলেকে। এদের মধ্যে মোবাইল কোর্ট এর মাধ্যমে ৪১৯ জনের বিভিন্ন মেয়াদে জেল এবং ৮৫ জনের কাছ থেকে ৫ লক্ষ ২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এ ছাড়া ২৬ লক্ষ মিটার জাল জব্দ করা হয়েছে।

গত অর্থবছর জেলায় মোট ইলিশের উৎপাদন হয়েছিলো ১ লাখ ৯১ হাজার মেট্রিক টন। যা দেশের মোট ইলিশ উৎপাদনের ৩৩ ভাগ। এবছর উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১ লাখ ৯১ হাজার মেট্রিক টন।

অভায়শ্রমে মার্চ-এপ্রিলের নিষেধাজ্ঞা সফল হওয়ায় ইলিশ উৎপাদন লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে বলেও আশা করছেন সংস্লিষ্টরা।

অপর দিকে জেলোর সাত উপজেলায় দুই লক্ষাধিক জেলে থাকলেও এক লক্ষ ৬৮ হাজার ৩৭৫ জন জেলে নিবন্ধনের আওতায় এসেছেন। এর মধ্যে আবার প্রণোদনার চাল পাচ্ছেন মাত্র ৮৯ হাজার ৬৬০ জন জেলে। সকল জেলেকে নিবন্ধনের আওতায় আনার দাবি জেলেদের।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ