
মোঃএমদাদুল কাসেম সেন্টু, উজিরপুর প্রতিনিধিঃ
বরিশাল জেলা পুলিশের মাসিক বিশেষ কল্যাণ সভায় সার্বিক পারফরম্যান্সে ৮ মাসে ৬ বার শ্রেষ্ঠত্বের সম্মাননা অর্জন করেছেন উজিরপুর উপজেলার মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ রকিবুল ইসলাম । ২০ আগস্ট বৃহস্পতিবার সকাল ১১ টায় পুলিশ লাইন অডিটোরিয়াম ভবনের সভাকক্ষে বরিশাল জেলা পুলিশ সুপার এ জেড এম মোস্তাফিজুর রহমান এর সভাপতিত্বে শ্রেষ্ঠ পুরষ্কার তুলে দেন প্রধান অতিথি বরিশাল রেঞ্জ ডিআইজি মোঃ জুলফিকার আলী হায়দার । উজিরপুর মডেল থানা অফিসার ইনচার্জ মোঃ রকিবুল ইসলামের কাছে শ্রেষ্ঠ পুরষ্কারের বিষয় জানতে চাইলে তিনি সংবাদ কর্মিদের বলেন অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, আমি উজিরপুর মডেল থানায় ৮ মাস যাবত অফিসার ইনচার্জ হিসেবে কর্মরত আছি। ৮ মাসে উজিরপুর মডেল থানা ৬ বার জেলার সেরা থানা এবং আমি সেরা অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে নির্বাচিত হয়েছি। এই অর্জন কোনো একক ব্যক্তির নয়। এটি আমাদের উজিরপুর মডেল থানায় কর্মরত প্রতিটি অফিসার ও ফোর্স সদস্যের দিন-রাত অক্লান্ত পরিশ্রম, পেশাদারিত্ব এবং সততার ফসল। ধন্যবাদ জানাচ্ছি শ্রদ্ধেয় পুলিশ সুপার মহোদয়কে, যাঁর দূরদর্শী নেতৃত্ব ও সঠিক দিকনির্দেশনা আমাদের প্রতিনিয়ত অনুপ্রাণিত করে। সবচেয়ে বড় কৃতজ্ঞতা উজিরপুর থানা-এর সর্বস্তরের সম্মানীত জনগণকে। আপনাদের আস্থা, ভালবাসা ও সহযোগিতার ফলেই আমরা আইনশৃঙ্খলা বজায় রাখতে সক্ষম হচ্ছি। পুরস্কার মানে শুধু সম্মান নয়, দায়িত্ব আরও বেড়ে যাওয়া। জনগণের দৌড়গোড়ায় সঠিক সেবা পৌঁছে দিতে এবং অপরাধমুক্ত এলাকা গড়তে আমাদের এই প্রচেষ্টা অব্যাহত থাকবে।