1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
বাকেরগঞ্জে মাদক বিরোধী অভিযানে তিন জনের কারাদণ্ড - Barishal janapad ।। বরিশাল জনপদ
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৫:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বাকেরগঞ্জে মাদক বিরোধী অভিযানে তিন জনের কারাদণ্ড উজিরপুরের ধামুরা বন্দরে পরিত্যক্ত অবস্থায় তিন রামদা, হকস্টিক, চাকু ও পিস্তল উদ্ধার বরিশালে লিঙ্গসমতা, ডিজিটাল নিরাপত্তা ও মিডিয়া লিটারেসি বিষয়ে সহচরীর প্রশিক্ষণ উজিরপুরে মাছলুটে বাধা দেওয়ায় তিন পাহারাদারকে পিটিয়ে আহত করার অভিযোগ উজিরপুরে ৩১ অক্টোবর নৌকাবাইচ নিয়ে সাংবাদিক দের সাথে প্রেস ব্রিফিং করেন ইউএনও মোঃ আলী সুজা উজিরপুরে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকীতে র‍্যালি, বৃক্ষরোপণ বরিশালে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস উপলক্ষে দৃষ্টি প্রতিবন্ধীদের মাঝে সাদাছড়ি বিতরণ উজিরপুরের সাতলায় যুবদল নেতা কাওসার হত্যার বিচার দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন উজিরপুরে শিক্ষক নেতা মোবারেক মৃধার মৃত্যুতে শিক্ষক ও বিএনপি নেতাসহ, এমপি সান্টুর শোক উজিরপুরে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার – ৯
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

বাকেরগঞ্জে মাদক বিরোধী অভিযানে তিন জনের কারাদণ্ড

  • প্রকাশিত : শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬
  • ২৫ 0 বার সংবাদি দেখেছে

বাকেরগঞ্জ ( বরিশাল) উপজেলা সংবাদদাতা: বাকেরগঞ্জ উপজেলায় মাদক বিরোধী এক বিশেষ অভিযানে তিন মাদক সেবীকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত।

২৯ অক্টোবর বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার কলসকাঠি ইউনিয়নে এই অভিযান পরিচালিত হয়।

ভ্রাম্যমান আদালত সুত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে কলসকাঠি ইউনিয়নে মাদক বিরোধী অভিযানের সময় মাদক সেবনের অপরাধে তিন জনকে হাতে নাতে আটক করা হয়। পরে আটক কৃতদের অপরাধ স্বীকারোক্তির ভিত্তিতে মোবাইল কোর্টের মাধ্যমে দন্ড প্রদান করা হয়।

সাজাপ্রাপ্তদের মধ্যে এক জনকে ছয় মাসের এবং বাকি দুই জনকে প্রত্যেককে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

মাদক বিরোধী এই অভিযানে মোবাইল কোর্ট পরিচালনা করেন, উপজেলা সহকারী কমিশনার ( ভুমি) অভ্র জ্যোতি বড়াল। এবং সার্বিক সহযোগিতায় ছিল বাকেরগঞ্জ থানা পুলিশ ও আনসার বাহিনীর একটি চৌকস টিম।

অভিযান শেষে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অভ্রজ্যোতি বড়াল জানান, মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতির অংশ হিসাবে এই অভিযান চালানো হয়েছে।

যুব সমাজকে মাদক ও অপরাধ মুক্ত রাখতে বাকেরগঞ্জ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের মাদক বিরোধী ও জনস্বার্থমুলক অভিযান চলমান থাকবে।
সাজাপ্রাপ্তদের বরিশাল কেন্দ্রীয় কারাগারে পাঠানোর প্রস্তুুতি পক্রিয়াধীন রয়েছে বলে থানা পুলিশ জানিয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ