1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে বরিশালে বৃক্ষরোপণ - Barishal janapad ।। বরিশাল জনপদ
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে বরিশালে বৃক্ষরোপণ বরিশাল বিশ্ববিদ্যালয় থেকে যুক্তরাষ্ট্র, পিএইচডির পথে মো. সাব্বির হোসাইন বরিশাল বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে জাতীয় বিজ্ঞান সম্মেলন ২০২৬। ​বাকেরগঞ্জে সহকর্মীদের সাথে সাংবাদিক মাসুম এর জন্মদিনের আনন্দ উদযাপন উজিরপুরে প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তির প্রতিবাদ করায় বিএনপি সম্পাদকের ওপর হামলা উজিরপুরের কচুয়া গ্রামে নবিন ও প্রবীণদের আয়োজনে বৃক্ষ রোপন কর্মসুচী পালন বার্তা সম্পাদক ফোরাম বরিশালের কমিটি গঠন উজিরপুরে সাফল্যের ধারায় ৮ মাসে ৬ বার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হলেন মোঃ রকিবুল ইসলাম নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে ববি উপাচার্যের অভিনন্দন সৌদি গিয়ে সর্বস্বান্ত, দেশে ফিরে রক্তের জন্য বেঁচে থাকা রমজান
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে বরিশালে বৃক্ষরোপণ

  • প্রকাশিত : সোমবার, ২৪ আগস্ট, ২০২৬
  • ২৫ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক: পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজ বাংলাদেশ গড়ে তোলা এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বিএনপি চেয়ারম্যান ও মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে ‘বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।

কর্মসূচির আওতায় বিভিন্ন এলাকায় বৃক্ষরোপণের পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে পরিবেশ সচেতনতা বৃদ্ধির উদ্যোগ নেওয়া হয়। দেশের বিভিন্ন প্রান্তে ব্যাপকভাবে গাছ লাগানোর পাশাপাশি রোপণ করা গাছের পরিচর্যা ও সংরক্ষণের ওপরও গুরুত্ব দেওয়া হচ্ছে।

‘বিশ্বশান্তির রূপকারের ভূমিকায়’ স্লোগানকে সামনে রেখে আয়োজিত এ কর্মসূচিতে অংশ নেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট মোঃ মজিবুর রহমান সরওয়ার। এ সময় তিনি পরিবেশের ভারসাম্য রক্ষায় সবাইকে নিজ নিজ অবস্থান থেকে বেশি করে বৃক্ষরোপণ এবং রোপণ করা গাছের যথাযথ পরিচর্যার আহ্বান জানান।

তিনি বলেন, একটি সুন্দর, সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে শুধু গাছ লাগালেই হবে না, রোপণ করা গাছগুলোকে বাঁচিয়ে রাখাও জরুরি। ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবুজ ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

এদিকে কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে আলহাজ্ব নুরুল আমিনকে আহ্বায়ক এবং মোঃ সাইফুল ইসলাম আব্বাসকে সদস্য সচিব করা হয়েছে। কমিটির মাধ্যমে বৃক্ষরোপণ কর্মসূচির পরিকল্পনা, বাস্তবায়ন এবং রোপণ করা গাছের পরিচর্যা ও সংরক্ষণে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।

কর্মসূচিতে স্থানীয় বিএনপি নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ