1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে বরিশালে বৃক্ষরোপণ - Barishal janapad ।। বরিশাল জনপদ
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৫:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
উজিরপুরের হারতায় পূজামণ্ডপ পরিদর্শনে চেয়ারম্যান প্রার্থী রফিকুল ইসলাম চ্যানেল আইয়ের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ফারহান আরিয়ান ল’ ফার্মকে বিশেষ সম্মাননা নিউইয়র্কে চ্যানেল আইয়ের প্রতিষ্ঠাবার্ষিকীতে মহিউদ্দিন খান মঈনকে বিশেষ সম্মাননা নিউইয়র্কে চ্যানেল আইয়ের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন, সম্মাননা পেলেন বিশিষ্টজনেরা প্রকাশিত সংবাদের প্রতিবাদ জুয়া খেলায় বাধা দেওয়ায় কৃষক শুক্কুর আলী হত্যা, প্রধান অভিযুক্ত গ্রেপ্তার বরিশালে বিশ্ব এনেস্থেসিয়া দিবস পালিত উজিরপুরে কৃষক-খেতমজুর ও পানচাষিদের ১১ দফা দাবিতে স্মারকলিপি প্রদান উজিরপুর প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির সাংবাদিকদের সঙ্গে এমপি সান্টুর সৌজন্য সাক্ষাৎ উজিরপুর হাসপাতালে অ্যাম্বুলেন্স না পেয়ে রোগীর মৃত্যু
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে বরিশালে বৃক্ষরোপণ

  • প্রকাশিত : সোমবার, ২৪ আগস্ট, ২০২৬
  • ১০১ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক: পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজ বাংলাদেশ গড়ে তোলা এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বিএনপি চেয়ারম্যান ও মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে ‘বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।

কর্মসূচির আওতায় বিভিন্ন এলাকায় বৃক্ষরোপণের পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে পরিবেশ সচেতনতা বৃদ্ধির উদ্যোগ নেওয়া হয়। দেশের বিভিন্ন প্রান্তে ব্যাপকভাবে গাছ লাগানোর পাশাপাশি রোপণ করা গাছের পরিচর্যা ও সংরক্ষণের ওপরও গুরুত্ব দেওয়া হচ্ছে।

‘বিশ্বশান্তির রূপকারের ভূমিকায়’ স্লোগানকে সামনে রেখে আয়োজিত এ কর্মসূচিতে অংশ নেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট মোঃ মজিবুর রহমান সরওয়ার। এ সময় তিনি পরিবেশের ভারসাম্য রক্ষায় সবাইকে নিজ নিজ অবস্থান থেকে বেশি করে বৃক্ষরোপণ এবং রোপণ করা গাছের যথাযথ পরিচর্যার আহ্বান জানান।

তিনি বলেন, একটি সুন্দর, সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে শুধু গাছ লাগালেই হবে না, রোপণ করা গাছগুলোকে বাঁচিয়ে রাখাও জরুরি। ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবুজ ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

এদিকে কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে আলহাজ্ব নুরুল আমিনকে আহ্বায়ক এবং মোঃ সাইফুল ইসলাম আব্বাসকে সদস্য সচিব করা হয়েছে। কমিটির মাধ্যমে বৃক্ষরোপণ কর্মসূচির পরিকল্পনা, বাস্তবায়ন এবং রোপণ করা গাছের পরিচর্যা ও সংরক্ষণে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।

কর্মসূচিতে স্থানীয় বিএনপি নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ