1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
দেশে নয়, বিদেশে নির্জন দ্বীপে বসছে শাকিব খানের বিয়ের আসর - Barishal janapad ।। বরিশাল জনপদ
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৭:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বার্তা সম্পাদক ফোরাম বরিশালের কমিটি গঠন উজিরপুরে সাফল্যের ধারায় ৮ মাসে ৬ বার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হলেন মোঃ রকিবুল ইসলাম নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে ববি উপাচার্যের অভিনন্দন সৌদি গিয়ে সর্বস্বান্ত, দেশে ফিরে রক্তের জন্য বেঁচে থাকা রমজান আওয়ামী লীগের দোসররা সদর উপজেলা বিএনপির নয়, কেন্দ্রের নির্দেশ অমান্য করছে! বরিশালে জমে উঠেছে বৃক্ষমেলা বাকেরগঞ্জের ডাকাতি মামলায় ৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি ফারুক মোল্লা গ্রেফতার চেক প্রতারণা মামলায় মানামী লঞ্চ মালিক সালামের ১ বছরের কারাদন্ড ও ৬ কোটি টাকা অর্থদন্ড আলহাজ্ব নুরুল আমিন-আব্বাস কমিটি সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধি পেয়েছে বরিশাল সদর উপজেলা বিএনপিতে পুলিশ জনগণের প্রত্যাশা অর্জন করতে পারেনি, আমরা পুলিশের আচরণ পরিবর্তনের চেষ্টা করছি-ডিআইজি
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

দেশে নয়, বিদেশে নির্জন দ্বীপে বসছে শাকিব খানের বিয়ের আসর

  • প্রকাশিত : বুধবার, ১ মে, ২০২৪
  • ২৬২ 0 বার সংবাদি দেখেছে

বলিউড হলিউডে তারকারা বিয়ের আয়োজনটা স্মরণীয় করে রাখতে সুন্দর কোনো লোকেশন বেছে নেন। সেটা দেশে অথবা দেশের বাইরে। ঢাকাই চলচ্চিত্রের এ সময়ের সুপারস্টার শাকিব খানের বিয়ের আসর কোথায় বসবে তা নিয়েও তারকার পরিবারে নানা জল্পনা চলছে।

শোনা যাচ্ছে, দেশের মধ্যে নয়, পার্শ্ববর্তী কোনো দেশের সুন্দর কোনো লোকেশনে বা নির্জন কোনো দ্বীপে শাকিব খানের বিয়ের অনুষ্ঠানের পরিকল্পনা চলছে। দুই বিয়ে ও বিয়ে-বিচ্ছেদ কাটিয়ে আবার বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন দেশের শীর্ষ নায়ক শাকিব খান। সব ঠিক থাকলে সেই বিয়ে নাকি হতে চলছে চলতি বছরের শেষের দিকে। নায়কের ঘনিষ্ঠ সূত্রের বরাতে এ খবর প্রকাশ করেছে দেশের একটি গণমাধ্যম।

প্রতিবেদনে দাবি করা হয়েছে- নায়কের পরিবারের ইচ্ছা অতীত ভুলে সংসারি হয়ে উঠুক শাকিব। এ কারণে তার বিয়ের জন্য পাত্রী খোঁজাখুঁজি চলছে। সব ঠিক থাকলে বছরের শেষে ধুমধাম আয়োজনে পরিবারের পছন্দের পাত্রীকে বিয়ে করবেন শাকিব খান।

সূত্র জানিয়েছে, শাকিব নাকি পরিবারের ইচ্ছামতোই বিয়ে করতে চান। পরিবারের পছন্দের মেয়েকেই বিয়ে করবেন। কারণ আগে দুবার নিজের পছন্দে বিয়ে করে জটিলতার মধ্যে পড়েছিলেন, আর নাকি ভুল করতে চান না তিনি।

ঢাকার পার্শ্ববর্তী জেলার একটি মেয়ে শাকিবের বউ হিসেবে পছন্দের ফিসফাস শোনা যাচ্ছে। মেয়েটি নাকি যুক্তরাজ্য থেকে চিকিৎসা বিষয়ে লেখাপড়া করে দেশে ফিরেছেন। শাকিবের ডাক্তার মেয়ে পছন্দ। অনেক বছর আগে ডাক্তার মেয়ে বউ হিসেবে পছন্দের কথা গণমাধ্যমের সামনেও বলেছিলেন শাকিব।

শাকিবের এক ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, সেই পাত্রীর নাম ‘শা’ দিয়ে শুরু। এখন সব কিছু চূড়ান্ত না, সেই কারণে পুরো নাম জানাতে চায় না সূত্রটি। আগামী মাসের মাঝামাঝিতে ভারত থেকে দেশে ফেরার কথা আছে শাকিবের। ফেরার পর বিয়ের অগ্রগতি সম্পর্কে আরও বিস্তারিত জানা যাবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ