1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
সম্পত্তি বিরোধকে কেন্দ্র করে হামলার অভিযোগ, আদালতে মামলা - Barishal janapad ।। বরিশাল জনপদ
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
উজিরপুরে আওয়ামীলীগের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে যুবদলের বিক্ষোভ ও সমাবেশ উজিরপুরে হতদরিদ্রদের অটো ভ্যান প্রদান করেন ইউএনও- মোঃ আলী সুজা পরকীয়ার অভিযোগে ভাঙনের মুখে ৮ বছরের সংসার বাবার স্নেহবঞ্চিত দুই শিশু, ২ সন্তান নিয়ে মানবেতর জীবনযাপন বরিশাল শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে মানববন্ধন উজিরপুরে নতুন এসিল্যান্ড উম্মে সালমা খানুন এর যোগদান, ফুলেল শুভেচ্ছায় বরণ এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জের দায়িত্ব পেলেন ইন্সপেক্টর রফিকুল ইসলাম বাকেরগঞ্জের কলসকাঠীতে আলোচনা সভা, দোয়া ও ক্রীড়া সামগ্রী বিতরণ ফ্যামিলি কার্ড বাস্তবায়ন ও সমন্বয় কমিটিতে অ্যাডভোকেট সালাউদ্দিন হিমেল উজিরপুরে আইনশৃঙ্খলা ও মাসিক সভা অনুষ্ঠিত যৌতুকের দাবিতে স্ত্রী হত্যার অভিযোগে স্বামী আলী আকবর গ্রেফতার
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

সম্পত্তি বিরোধকে কেন্দ্র করে হামলার অভিযোগ, আদালতে মামলা

  • প্রকাশিত : বুধবার, ১০ জুন, ২০২৬
  • ১১১ 0 বার সংবাদি দেখেছে

বরিশাল প্রতিনিধি: বরিশাল মহানগর এলাকার বন্দর থানাধীন দুর্গাপুর এলাকায় সম্পত্তিগত বিরোধকে কেন্দ্র করে হামলা, ভাঙচুর ও শ্লীলতাহানির অভিযোগে আদালতে মামলা দায়ের করা হয়েছে।

মামলার বাদী দেবী রত্ন (৩০), স্বামী রিপন হাওলাদার। তিনি বরিশালের বিজ্ঞ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমলী আদালতে সি.আর. নং ১৩৬/২০২৬ (বন্দর) মামলা দায়ের করেন।

মামলায় শংকর হাওলাদার (৪৮), পংকজ হাওলাদার (৪০), আকাশ হাওলাদার (২২) ও সাথী রাণী (৩৮)-কে আসামি করা হয়েছে। তাদের সকলের বাড়ি বন্দর থানার দুর্গাপুর এলাকায়।

মামলার অভিযোগে বলা হয়, বাদীপক্ষের সঙ্গে আসামিদের দীর্ঘদিন ধরে সম্পত্তি নিয়ে বিরোধ চলে আসছিল। এ বিরোধের জেরে গত ২ জুন ২০২৬ তারিখ সকাল ১০টার দিকে বাদীপক্ষের একটি কাঁঠাল গাছ থেকে জোরপূর্বক কাঁঠাল নিয়ে যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়।

অভিযোগে আরও উল্লেখ করা হয়, একই দিন বিকেল ৫টার দিকে আসামিরা লোহার রড ও লাঠিসোটা নিয়ে বাদীর বাড়িতে প্রবেশ করে হামলা, ভাঙচুর ও মারধর চালায়। এতে বাদীর স্বামী রিপন হাওলাদার গুরুতর আহত হন এবং তার মাথায় আঘাত লেগে সেলাই দিতে হয়। তাৎক্ষণিকভাবে ভুক্তভোগীরা ৯৯৯ এ কল পুলিশ এসে ঘটনাস্থান পরিদর্শন করেন।

মামলায় দাবি করা হয়েছে, হামলার সময় ঘরের দরজা-জানালা ও আসবাবপত্র ভাঙচুর করে প্রায় ৭০ হাজার টাকার ক্ষতি করা হয়। এছাড়া বাদীকে মারধর ও শ্লীলতাহানির অভিযোগও আনা হয়েছে।

আহতদের স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে রিপন হাওলাদারকে ভর্তি করে চিকিৎসা দেওয়া হয় বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

বাদী আদালতের কাছে ফৌজদারি কার্যবিধির ১৫৬(৩) ধারায় আবেদন করে অভিযোগটি এজাহার হিসেবে গণ্য করে বন্দর থানাকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়ার প্রার্থনা জানান।

তবে মামলায় উত্থাপিত অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য জানা যায়নি। এছাড়া অভিযোগগুলো আদালতে উত্থাপিত বাদীর বক্তব্য; তদন্ত ও বিচারিক প্রক্রিয়া শেষে প্রকৃত ঘটনা উদঘাটিত

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ