1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
বরিশাল প্রেসক্লাবের অবকাঠামো উন্নয়নে বিসিসি প্রশাসক শিরীনের নির্দেশে প্রকৌশলীদের পরিদর্শন - Barishal janapad ।। বরিশাল জনপদ
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১০:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বরিশাল প্রেসক্লাবে সাংবাদিকদের মিলনমেলায় তালাশ বিডির দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন উজিরপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা কাদায় আটকে গেলেন ইউএনও, তবুও থামেননি পরিচ্ছন্নতা অভিযানে বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড. মাহফুজুর রহমানের শপথ গ্রহণ উজিরপুরে নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২) এবং নতুন কুঁড়ি অনুষ্ঠানের শুভ উদ্বোধন উজিরপুরে হা-ডু-ডু ফাইনালে শিমুলতলার জয়, পুরস্কার তুলে দিলেন এমপি – সান্টু কবিরাজির আড়ালে কিশোরীর সঙ্গে অনৈতিক সম্পর্ক ও ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগ, প্রধান অভিযুক্ত গ্রেফতার বাকেরগঞ্জ রিপোর্টার্স ইউনিটির নতুন কমিটি গঠন, সভাপতি রিমন, সম্পাদক মোর্শেদ,সাংগঠনিক বেলাল উজিরপুরে বিএনপি ও এমপি সান্টুকে নিয়ে উদ্দেশ্য প্রোণোদিত অপপ্রচাররের বিরুদ্ধে উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন উজিরপুরে স্বাস্থ্য কমপ্লেক্সের ব্রেস্ট ফিডিং কর্ণার শুভ উদ্বোধন করেন শরফুদ্দিন আহমেদ সান্টু – এমপি
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

বরিশাল প্রেসক্লাবের অবকাঠামো উন্নয়নে বিসিসি প্রশাসক শিরীনের নির্দেশে প্রকৌশলীদের পরিদর্শন

  • প্রকাশিত : বুধবার, ২৪ জুন, ২০২৬
  • ২৬৩ 0 বার সংবাদি দেখেছে

নিউজ ডেস্ক:  ঐতিহ্যবাহী বরিশাল প্রেসক্লাবকে আরও আধুনিকায়ন ও সময়োপযোগী করে গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়েছেন বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন। তিনি পেশাদার গণমাধ্যম কর্মীদের ঐতিহ্যবাহী এই সংগঠনটির অবকাঠামোগত উন্নয়ন এবং সৌন্দর্যবর্ধনের পরিকল্পনা গ্রহণ করেছেন।

এ পরিকল্পনা বাস্তবায়নে প্রাথমিক পদক্ষেপের অংশ হিসেবে বুধবার (২৪ জুন) প্রশাসকের নির্দেশে বরিশাল প্রেসক্লাব ভবন পরিদর্শন করেছেন সিটি করপোরেশনের একদল প্রকৌশলী।

বরিশাল সিটি করপোরেশনের সহকারী প্রকৌশলী (সিভিল) ইবরাজ হোসেন আকিব এবং উপ-সহকারী প্রকৌশলী (সিভিল) মো. জোবায়ের হোসেন প্রেসক্লাব পরিদর্শন করেন। এ সময় তাঁরা ভবনের বিভিন্ন অবকাঠামোগত বিষয় পর্যবেক্ষণ এবং সংস্কার ও উন্নয়ন কার্যক্রমের সম্ভাব্য দিকগুলো যাচাই করেন।

পাশাপাশি ঐতিহ্যবাহী বরিশাল প্রেসক্লাব আধুনিকায়ন এবং সংস্কার বিষয়ে প্রেসক্লাব নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন।

এসময় বরিশাল প্রেসক্লাবের সভাপতি, অধ্যক্ষ আমিনুল ইসলাম খসরু, সহ-সভাপতি মো. হুমায়ুন কবির, সহ-সাধারণ সম্পাদক এম. মোফাজ্জেল, ক্রীড়া সম্পাদক খান রুবেল, কার্যনির্বাহী সদস্য, বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুর রাজ্জাক ভূঁইয়া, কার্যনির্বাহী সদস্য মঈনুল ইসলাম সবুজ, সদস্য মুহা. কামরুজ্জামান জুয়েল রানা, সহযোগী সদস্য আল মামুন, ফাহিম ফিরোজ প্রমুখ।

এ সময় প্রেসক্লাব নেতৃবৃন্দ বিসিসি প্রশাসকের মতামতের ভিত্তিতে ভবনের বিভিন্ন সমস্যা, প্রয়োজনীয় সংস্কার কাজ এবং আধুনিক সুবিধা সংযোজনের বিষয়ে প্রকৌশলীদের অবহিত করেন। সিটি করপোরেশনের প্রকৌশলীরা সার্বিক বিষয় পর্যালোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের কথা বলেন।

উল্লেখ্য, ১৯৪৯ সালে প্রতিষ্ঠিত বরিশাল প্রেসক্লাব দেশের অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী সাংবাদিক সংগঠন। তৎকালিন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, সংসদ সদস্য মজিবর রহমান সরোয়ার এবং সাবেক মেয়র আহসান হাবিব কামালের হাত ধরে এই ক্লাবের অবকাঠামোগত উন্নয়ন হয়।

বিসিসি’র প্রশাসক ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীনের হাত ধরে- দীর্ঘদিন ধরে সাংবাদিকদের পেশাগত কর্মকাণ্ডের কেন্দ্র হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসা এ প্রতিষ্ঠানটির অবকাঠামোগত উন্নয়ন ও আধুনিকায়ন পরিকল্পনা বাস্তবায়িত হলে সাংবাদিকদের জন্য আরও উন্নত কর্মপরিবেশ নিশ্চিত হবে বলে মনে করছেন প্রেসক্লাব নেতৃবৃন্দ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ