1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
উজিরপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহিন ও যুবদল নেতা সোহেল-এর মাতা মৃত্যুতে ভিবিন্ন মহলসহ - এমপি এস সরফুদ্দিন সান্টুর শোক , জানাযায় মুসল্লিদের ঢল - Barishal janapad ।। বরিশাল জনপদ
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৫:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
উজিরপুরে এসএসসি পরীক্ষায় কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত উজিরপুরে নতুন এসিল্যান্ড সোহানুর রহমান সেতুর যোগদান কয়লার বদলে লাকড়ি পোড়ানোর কারনে উজিরপুরে দুটি ইটভাটা ধ্বংস, আটক ১ বরিশাল প্রেসক্লাবে সাংবাদিকদের মিলনমেলায় তালাশ বিডির দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন উজিরপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা কাদায় আটকে গেলেন ইউএনও, তবুও থামেননি পরিচ্ছন্নতা অভিযানে বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড. মাহফুজুর রহমানের শপথ গ্রহণ উজিরপুরে নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২) এবং নতুন কুঁড়ি অনুষ্ঠানের শুভ উদ্বোধন উজিরপুরে হা-ডু-ডু ফাইনালে শিমুলতলার জয়, পুরস্কার তুলে দিলেন এমপি – সান্টু কবিরাজির আড়ালে কিশোরীর সঙ্গে অনৈতিক সম্পর্ক ও ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগ, প্রধান অভিযুক্ত গ্রেফতার
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

উজিরপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহিন ও যুবদল নেতা সোহেল-এর মাতা মৃত্যুতে ভিবিন্ন মহলসহ – এমপি এস সরফুদ্দিন সান্টুর শোক , জানাযায় মুসল্লিদের ঢল

  • প্রকাশিত : শনিবার, ৬ জুন, ২০২৬
  • ৩৩০ 0 বার সংবাদি দেখেছে

মোঃএমদাদুল কাসেম সেন্টু, উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুর উপজেলায় উজিরপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ শাহিন সিকদার ও পৌর যুবদলের যুগ্ন-আহবায়ক মোঃ সোহেল সিকদার এর মাতার মৃত্যুতে বিভিন্ন মহলসহ মাননীয় সংসদ সদস্য সরদার সরফুদ্দিন আহমেদ সান্টুর শোক। মোঃ শাহিন সিকদারের এর মাতা উজিরপুর পৌরসভার ৫ নং ওয়ার্ডের বাসিন্দা মৃত এরশেদ আলী স্ত্রী মোসাঃ জায়েদা আলী (৮২) । ৫ জুন শুক্রবার রাতে অসুস্হ হয়ে পরলে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করেন এবং চিকিৎসাধীন অবস্থায় ৬ জুন শনিবার সকাল সাড়ে ১০ টার দিকে মৃত্যুবরন করেন, ইন্না-লিল্লাহি……..রাজেউন।

মৃত্যুকালে তিনি ৩ ছেলে, ৩ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
তার এই মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও মরহুমের রুহের মাগফেরাত কামনা ও শোকাহত পরিবারকে গভীর সমবেদনা জানান, বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) আসনের সংসদ সদস্য এস সরফুদ্দিন আহমেদ সান্টু, উজিরপুর পৌর বিএনপির সভাপতি মোঃ শহিদুল ইসলাম খান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ হুমায়ুন খান, সিনিয়র সহ-সভাপতি এস এম আলাউদ্দিন, যুগ্ন-সাধারন সম্পাদক সরদার সিদ্দিকুর রহমান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ রোকনুজ্জামান টুলু, উজিরপুর পৌর মহিলা দলের সম্পাদিকা মনিরা আক্তার শিখাসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নের্তৃবৃন্দ। আসরবাদ উজিরপুর সিকদার পাড়া এম এ মেজর জলিল মাদ্রাসার মাঠ প্রাঙ্গণে মরহুমার জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। এসময় উপস্হিত উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ হুমায়ুন খান, উপজেলা বিএনপির সহ-সভাপতি এস এম আলাউদ্দিন, উপজেলা যুগ্ন-সাধারন সম্পাদক সরদার সিদ্দিকুর রহমান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ রোকনুজ্জামান টুলু, সহ-সভাপতি মোঃ মামুন সিকদার, সাতলা ইউনিয়ন সভাপতি মোঃ মেজবাহ উদ্দিন, সাংগঠনিক মোঃ ইলিয়াস হোসেন, বড়াকোঠা ইউনিয়ন সভাপতি মোঃ মোস্তাফিজুর রহমান বাবুল, ওটরা ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ কামরুজ্জান টুলু, উপজেলা যুবদলের সভাপতি আ ফ ম সাসছুদ্দোহা আজাদ, পৌর যুবদলের আহবায়ক মোঃ শাহাবুদ্দিন আকন সাবু, উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ কাইউম খান, পৌর সেচ্ছাসেবক দলের যুগ্ন- আহবায়ক মোঃ নুরুজ্জামান. উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোঃ শাহাদুৎজ্জামান কমরেড, উজিরপুর প্রেসক্লাবের সভাপতি মোঃ এমদাদুল কাশেম সেন্টু, সামাজিক ও রাজনৈতিক নের্তৃবৃন্দ এবং শত শত মুসল্লীগন। জানাজার নামাজ শেষে মরহুমাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ