মোঃএমদাদুল কাসেম সেন্টু, উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুর উপজেলায় উজিরপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ শাহিন সিকদার ও পৌর যুবদলের যুগ্ন-আহবায়ক মোঃ সোহেল সিকদার এর মাতার মৃত্যুতে বিভিন্ন মহলসহ মাননীয় সংসদ সদস্য সরদার সরফুদ্দিন আহমেদ সান্টুর শোক। মোঃ শাহিন সিকদারের এর মাতা উজিরপুর পৌরসভার ৫ নং ওয়ার্ডের বাসিন্দা মৃত এরশেদ আলী স্ত্রী মোসাঃ জায়েদা আলী (৮২) । ৫ জুন শুক্রবার রাতে অসুস্হ হয়ে পরলে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করেন এবং চিকিৎসাধীন অবস্থায় ৬ জুন শনিবার সকাল সাড়ে ১০ টার দিকে মৃত্যুবরন করেন, ইন্না-লিল্লাহি........রাজেউন।
মৃত্যুকালে তিনি ৩ ছেলে, ৩ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
তার এই মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও মরহুমের রুহের মাগফেরাত কামনা ও শোকাহত পরিবারকে গভীর সমবেদনা জানান, বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) আসনের সংসদ সদস্য এস সরফুদ্দিন আহমেদ সান্টু, উজিরপুর পৌর বিএনপির সভাপতি মোঃ শহিদুল ইসলাম খান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ হুমায়ুন খান, সিনিয়র সহ-সভাপতি এস এম আলাউদ্দিন, যুগ্ন-সাধারন সম্পাদক সরদার সিদ্দিকুর রহমান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ রোকনুজ্জামান টুলু, উজিরপুর পৌর মহিলা দলের সম্পাদিকা মনিরা আক্তার শিখাসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নের্তৃবৃন্দ। আসরবাদ উজিরপুর সিকদার পাড়া এম এ মেজর জলিল মাদ্রাসার মাঠ প্রাঙ্গণে মরহুমার জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। এসময় উপস্হিত উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ হুমায়ুন খান, উপজেলা বিএনপির সহ-সভাপতি এস এম আলাউদ্দিন, উপজেলা যুগ্ন-সাধারন সম্পাদক সরদার সিদ্দিকুর রহমান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ রোকনুজ্জামান টুলু, সহ-সভাপতি মোঃ মামুন সিকদার, সাতলা ইউনিয়ন সভাপতি মোঃ মেজবাহ উদ্দিন, সাংগঠনিক মোঃ ইলিয়াস হোসেন, বড়াকোঠা ইউনিয়ন সভাপতি মোঃ মোস্তাফিজুর রহমান বাবুল, ওটরা ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ কামরুজ্জান টুলু, উপজেলা যুবদলের সভাপতি আ ফ ম সাসছুদ্দোহা আজাদ, পৌর যুবদলের আহবায়ক মোঃ শাহাবুদ্দিন আকন সাবু, উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ কাইউম খান, পৌর সেচ্ছাসেবক দলের যুগ্ন- আহবায়ক মোঃ নুরুজ্জামান. উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোঃ শাহাদুৎজ্জামান কমরেড, উজিরপুর প্রেসক্লাবের সভাপতি মোঃ এমদাদুল কাশেম সেন্টু, সামাজিক ও রাজনৈতিক নের্তৃবৃন্দ এবং শত শত মুসল্লীগন। জানাজার নামাজ শেষে মরহুমাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।