1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বরিশাল জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয় - Barishal janapad ।। বরিশাল জনপদ
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১০:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বরিশাল প্রেসক্লাবে সাংবাদিকদের মিলনমেলায় তালাশ বিডির দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন উজিরপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা কাদায় আটকে গেলেন ইউএনও, তবুও থামেননি পরিচ্ছন্নতা অভিযানে বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড. মাহফুজুর রহমানের শপথ গ্রহণ উজিরপুরে নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২) এবং নতুন কুঁড়ি অনুষ্ঠানের শুভ উদ্বোধন উজিরপুরে হা-ডু-ডু ফাইনালে শিমুলতলার জয়, পুরস্কার তুলে দিলেন এমপি – সান্টু কবিরাজির আড়ালে কিশোরীর সঙ্গে অনৈতিক সম্পর্ক ও ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগ, প্রধান অভিযুক্ত গ্রেফতার বাকেরগঞ্জ রিপোর্টার্স ইউনিটির নতুন কমিটি গঠন, সভাপতি রিমন, সম্পাদক মোর্শেদ,সাংগঠনিক বেলাল উজিরপুরে বিএনপি ও এমপি সান্টুকে নিয়ে উদ্দেশ্য প্রোণোদিত অপপ্রচাররের বিরুদ্ধে উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন উজিরপুরে স্বাস্থ্য কমপ্লেক্সের ব্রেস্ট ফিডিং কর্ণার শুভ উদ্বোধন করেন শরফুদ্দিন আহমেদ সান্টু – এমপি
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বরিশাল জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়

  • প্রকাশিত : সোমবার, ২২ জুন, ২০২৬
  • ১৯৫ 0 বার সংবাদি দেখেছে

বেলাল হোসেন সিকদার: ২২শে জুন সোমবার দুপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম বরিশাল ইউনিটের উদ্যোগ শহীদ

রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মোনাজাত এর আয়োজন করা হয় বরিশাল জেলা আইনজীবী সমিতির এনএক্স ভবনের মিলনায়তন কক্ষে।

দোয়া মোনাজাত ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশের জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম বরিশাল ইউনিটের আহবায়ক,বরিশাল মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর,বরিশাল সিটি কর্পোরেশনের আইন উপদেষ্টা,বরিশাল জেলা দক্ষিণ বিএনপির সদস্য, বিএনপি’র রাজপথের ত্যাগী নেতা এ্যাডভোকেট নাজিম উদ্দিন আহমেদ পান্না,অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম বরিশাল ইউনিটের সদস্য সচিব,বরিশাল জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক, বিএনপি নেতা এ্যাডভোকেট আবুল কালাম আজাদী ইমন।

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম বরিশাল ইউনিটের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক, এ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরিন।

মহান স্বাধীনতার ঘোষক বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম এর ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম বরিশাল ইউনিটের উদ্যোগে দোয়া মাহফিলে উপস্থিত থেকে প্রধান অতিথির গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন বরিশাল সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক, এ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরিন।

আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে সভাপতি হিসেবে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করেন এ্যাডভোকেট নাজিম উদ্দিন আহমেদ পান্না। তিনি শহীদের রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জীবনের উল্লেখযোগ্য বিষয় উল্লেখ করেন এবং তার রুহের মাগফের কামনা করেন। সেইসাথে বাংলাদেশের আপোষহীন নেত্রী মরহুম বেগম খালেদা জিয়া, আরাফাত রহমান কোকো সহ বিভিন্ন সময় ফ্যাসিবাদী আন্দোলনে যারা শাহাদাৎ বরণ করেন সকলের রুহের মাগফেরাত কামনা করেন।সেই সাথে তিনি আরো বলেন বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কার্যক্রম আরো দ্রুত বেগবান করা সহ অনেক পদক্ষেপ হাতে নিয়েছেন বলে জানান।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বরিশাল জেলা আইনজীবী সমিতির সিনিয়র আইনজীবী বরিশাল জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি, বাংলাদেশ আইনজীবী ফোরাম বরিশাল ইউনিটের যুগ্ম আহ্বায়ক এ্যাডভোকেট সাদিকুর রহমান লিংকন, বরিশাল জেলা আইনজীবী সমিতির সভাপতি আবুল কালাম আজাদ, এ্যাডভোকেট মীর জাহীদ,এ্যাডভোকেট সরোয়ার হোসেন, এ্যাডভোকেট হাফিজ উদ্দিন আহমেদ বাবলু, সহ বরিশাল জেলা আইনজীবী সমিতির অনেক সদস্যবৃন্দ।

অনুষ্ঠান শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে তার ও তার পরিবারের এবং ফ্যাসিবাদী পতণ আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের সকলের রুহের মাগফিরাত কামনা করা হয় দোয়া মোনাজাতের মাধ্যমে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ