1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
উজিরপুরে ডিবি পুলিশ ৩কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেফতার,স্বামী পলাতক - Barishal janapad ।। বরিশাল জনপদ
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সড়ক দুর্ঘটনায় হতাহতের পরিবারের পাশে দাঁড়ালেন ববি ছাত্রদল নেতা বরিশালে আন্তর্জাতিক যুব দিবস পালিত উজিরপুরে সরকারি জমি দখলের অভিযোগ ‘ভিত্তিহীন’, প্রতিবাদ বিএনপি নেতা ফিরোজের উজিরপুরে কর্মরত সাংবাদিকদের সাথে স্বাস্থ্য কর্মকর্তার মতবিনিময় সভা উজিরপুরে নিরুদ্দেশ হওয়া ৫০ বছর পর অসুস্থ ভাইকে পিত্রালয় উঠতে দিলেন না সহধর ভাই, এলাকাবাসীর হস্তক্ষেপে উঠলেন। বাবুগঞ্জে জমি নিয়ে বিরোধে নারীসহ ৪ জনকে গুরুতর জখম, ১০ দিনেও গ্রেফতার হয়নি কেউ জাতীয়তাবাদী ক্রীড়াদলের সদস্য সচিব মঈনুদ্দীন রুবেল নতুন দায়িত্ব পেয়ে সংশ্লিষ্ট নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ এ প্লাসে উজ্জ্বল আনসা তাজরিয়ান, কন্যার সাফল্যে গর্বিত অ্যাডভোকেট এইচ এম তসলিম উদ্দিন ও প্রধান শিক্ষিকা তানজিমান সুলতানা উজিরপুর সাতলা ইউনিনের উন্নয়নের চেয়ারম্যান প্রার্থী হিসাবে মোঃ আজিজুল বিশ্বাসকে দেখতে চায় এলাকাবাসী বরিশালে এমইপি পলিমার ইন্ডাস্ট্রিজের প্লাম্বার মতবিনিময় সভা
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

উজিরপুরে ডিবি পুলিশ ৩কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেফতার,স্বামী পলাতক

  • প্রকাশিত : শনিবার, ১৩ জুন, ২০২৬
  • ২২৬ 0 বার সংবাদি দেখেছে

মোঃএমদাদুল কাসেম সেন্টু, উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুর উপজেলায় জেলা ডিবি পুলিশের অভিযানে ৩ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে স্বামী দৌড়ে পালিয়ে যায় । চিহ্নিত মাদক কারবারি গ্রেফতার হওয়ায় এলাকায় স্বস্তি ফিরে এসেছে। সুত্রে জানা যায় উজিরপুর উপজেলার ওটরা ইউনিয়নের মধ্য কেশবকাঠী গ্রামের মোঃ নজরুল বেপারী ও তার স্ত্রী মাহমুদা বেগম দীর্ঘদিন ধরে অবৈধ মাদক ব্যবসায় জড়িয়ে পড়ে এবং কিশোর,যুবকসহ বিভিন্ন বয়সী লোকজনের কাছে মাদক বিক্রি করে আসছে। এরই প্রেক্ষিতে গোপন সংবাদের ভিত্তিতে বরিশাল জেলা গোয়েন্দা শাখায় ডিবি পুলিশের এসআই মোঃ আবজাল হোসাইন এর নের্তৃত্বে ডিবি পুলিশের টিম শাসরুদ্ধ অভিযান চালিয়ে ১৩ জুন ভোর সোয়া ৪ টার দিকে মাদক কারবারি মোঃ নজরুল বেপারীর বসত ঘরের সামনে মাদক ক্রয়-বিক্রয় করার সময় প্লাস্টিকের বাজারের ব্যাগ ভর্তি ৩ কেজি গাঁজাসহ তার স্ত্রী মাহমুদা বেগমকে গ্রেফতার করে। তবে তার স্বামী নজরুল বেপারী দৌড়ে পালিয়ে যায়। এ ঘটনায় বরিশাল জেলা গোয়েন্দা শাখায় ডিবি পুলিশের এসআই মোঃ আবজাল হোসাইন বাদী হয়ে ঘটনার দিন উজিরপুর মডেল থানা অভিযুক্ত মাদক কারবারি মাহমুদা বেগম(৩৮) ও তার স্বামী মোঃ নজরুল বেপারী(৪৩)এর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন। উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ রকিবুল ইসলাম জানান,অভিযুক্ত স্বামী-স্ত্রীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা নেয়া হয়েছে এবং গ্রেফতারকৃত মাদক কারবারি মাহমুদা বেগমকে বরিশাল আদালতে প্রেরণ করলে আদালতের বিচারক জেল হাজতে প্রেরণ করে । বাকী আসামি নজরুলকে গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ