1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
বিরল প্রজাতির প্রকাণ্ড কাছিম উদ্ধার - Barishal janapad ।। বরিশাল জনপদ
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৪:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বরিশাল গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী ফয়সাল আলম এর বিরুদ্ধে ফের ষড়যন্ত্র পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ করেছে বসিক ঈদে মোবাইল কোর্ট নিয়ে মাঠে থাকবে বিআরটিএ-পরিচালক উজিরপুরে পিতার ঘরে আগুন দিলো মাদকাসক্ত ছেলে, ২০ লক্ষ টাকার ক্ষতি, থানায় মামলা, ছেলে গ্রেপ্তার ডিম বিক্রির আড়ালে ভয়ানক মাদকের কারবার, ৩১২ বোতল ফেন্সিডিলসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার ঈদযাত্রা নিরাপদ করতে খুলনায় বাস টার্মিনাল পরিদর্শনে পুলিশ ও বিআরটি বরিশাল সিটি কর্পোরেশনের সাধারণ সভা অনুষ্ঠিত ইউএনও’র শক্তির উৎস্য গ্রাম পুলিশ-স্থানীয় সরকার (ভারপ্রাপ্ত)উপ-পরিচালক উপমা ফারিসা উজিরপুরের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভায়- সরদার সরফুদ্দিন আহমেদ সান্টু (এমপি) উজিরপুরে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর উদ্যোগে শিশুদের মাঝে উপহার বিতরন করেন- সরদার সরফুদ্দিন আহমেদ সান্টু (এমপি)
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

বিরল প্রজাতির প্রকাণ্ড কাছিম উদ্ধার

  • প্রকাশিত : সোমবার, ১৫ জানুয়ারী, ২০২৪
  • ২৭৩ 0 বার সংবাদি দেখেছে

ভোলায় একটি বিশাল আকারের বিরল প্রজাতির কাছিম উদ্ধার করেছে বন বিভাগ। কাছিমটির ওজন প্রায় ৫৫ কেজি বলে ধারণা করছে বন বিভাগ। সোমবার (১৫ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে ভোলার মনপুরা উপজেলার মনপুরা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ঈশ্বরগঞ্জ গ্রামের পূর্ব দিকের মেঘনা নদী সংলগ্ন এলাকা থেকে কাছিমটি উদ্ধার করা হয়।

মনপুরা উপজেলার বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা মো. রাশেদুল হাসান এ তথ্য নিশ্চিত করে সাংবাদিকদের জানান, ঈশ্বরগঞ্জ গ্রামের পূর্ব দিকের মেঘনা নদী তীরবর্তী চরে আটকে যায় বিশাল আকারের বিরল প্রজাতির কাছিমটি। স্থানীয় জেলেরা কাছিমটিকে আটকে থাকা অবস্থায় দেখতে পেয়ে বন বিভাগকে খবর দেন। পরে আমরা ঘটনাস্থলে পৌঁছে কাছিমটি উদ্ধার করি।

কাছিমটি সম্পূর্ণ সুস্থ ছিল জানিয়ে তিনি বলেন, সকাল সাড়ে ১০টার দিকে মনপুরা উপজেলার হাজিরহাট ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের চর জামশেদের জংলার খাল এলাকার মেঘনা নদীতে অবমুক্ত করা হয়।

কাছিমটি বিরল প্রজাতির দাবি করে তিনি আরও জানান, পৃথিবীতে এ কাছিমের অস্তিত্ব সংকটাপন্ন। এটি সামুদ্রিক কাছিম। নিরাপদ আশ্রয়ে প্রজননের জন্য হয়তো এখানে এসে আটকা পড়ে।’

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ