1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
র‍্যাব ৮ এর অভিযানে ঝালকাঠির বিএনপি নেতা আনিসুর রহমান গ্রেফতার - Barishal janapad ।। বরিশাল জনপদ
বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৯:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
উজিরপুরে প্রশাসনের উদ্যোগে বাংলা নব বর্ষবরণ উৎসব উদযাপন,প্রধান অতিথি-এমপি সরফুদ্দিন সান্টু “কাগজে-কলমে নয়, বাস্তবেই আধুনিক পৌরসভা গড়ে তুলবো”—উজিরপুরে মেয়র প্রার্থী অ্যাডভোকেট সুমন ঝালকাঠির রাজাপুরে হত্যা মামলার প্রধান আসামি ঢাকায় গ্রেফতার গণভোটের রায় কোন দাক্ষিণ্য নয়, এটাই সংখ্যাগরিষ্ঠ মানুষের রায় : অ্যাড. হেলাল বরিশাল খোকন “ল‌‌” একাডেমি থেকে উত্তীর্ণ হওয়া নবীন আইনজীবীদের ক্রেস্ট বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় উজিরপুরে স্বামীর মৃত্যুর রহস্য উদঘাটনের দাবিতে স্ত্রী-সন্তানদের সংবাদ সম্মেলন উজিরপুরে মাদক বিক্রি বাধা দেয়ায় ছাত্রদল নেতার উপর মাদক ব্যবসায়ীদের হামলা উজিরপুর উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক মতবিনিময় সভা অনুষ্ঠিত উজিরপুর ওটরা ইউনিনের চেয়ারম্যান হিসাবে মোঃ মাসুদ মোল্লার বিকল্প নাই দাবী এলাকাবাসীর উজিরপুরে বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

র‍্যাব ৮ এর অভিযানে ঝালকাঠির বিএনপি নেতা আনিসুর রহমান গ্রেফতার

  • প্রকাশিত : শনিবার, ৬ জানুয়ারী, ২০২৪
  • ৩০৩ 0 বার সংবাদি দেখেছে

নিউজ ডেস্ক: ‌ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বানচাল করতে ভোটকেন্দ্রে অগ্নি সংযোগ করণের প্রধান পরিকল্পনাকারী ঝালকাঠি জেলার নলছিটি উপজেলা বিএনপির সভাপতি আনিসুর রহমান হেলাল র‍্যাব ৮, সিপিএসসি, বরিশাল ক্যাম্প এর অভিযানে গ্রেফতার হয়।

র‌্যাব-৮, সিপিএসসি, বরিশাল এর একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অদ্য ০৬ জানুয়ারী ২০২৪ ইং তারিখ আনুমানিক ১৭ঃ৩০ ঘটিকার সময় ঝালকাঠি জেলার নলছিটি থানার থানাধীন নলছিটি ডিগ্রি কলেজ রোড এলাকায় অভিযান পরিচালনা করে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বানচাল করতে ভোটকেন্দ্রে অগ্নি সংযোগ করণের প্রধান পরিকল্পনাকারী আসামী আনিসুর রহমান হেলাল (৬৩), (সভাপতি, নলছিটি উপজেলা বিএনপি) পিতা- মৃত আব্দুল হামেদ খান, সাং-নলছিটি (পূর্ব পার্ট) কলেজ রোড, থানা- নলছিটি, জেলা-ঝালকাঠি’কে গ্রেফতার করা হয়।

ঘটনার বিবরণে জানা যায় যে, গ্রেফতারকৃত আসামী আনিসুর রহমান হেলাল (৬৩) আগামীকাল অনুষ্ঠিতব্য দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে বানচাল করতে নাশকতামূলক কর্মকান্ডের অংশ হিসাবে ভোটকেন্দ্রে অগ্নি সংযোগের পরিকল্পনা করে এবং সে মোতাবেক তার সহযোগীদের নিরাপত্তা বজায় রেখে অতি সতর্কতার সাথে পরিকল্পনা বাস্তবায়নের নির্দেশনা প্রদান করেন। তার নির্দেশনা মোতাবেক তার সহযোগীরা আজ রাতেই নলছিটি উপজেলার ভৈরবপাশা ইউনিয়নস্থ প্রতাপ স্কুলের পাশে রক্ষিত খড় দিয়ে বর্ণিত স্কুলে স্থাপিত ভোটকেন্দ্রে আগুন লাগানোর পরিকল্পনা গ্রহণ করেন। এমতাবস্থায় র‌্যাব-৮, বরিশাল গোপন সংবাদের ভিত্তিতে উক্ত নাশকতার বিষয়টি জানতে পেরে ছায়াতদন্ত করে আধুনিক তথ্য ও প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে আসামীর অবস্থান সনাক্ত করে উক্ত আসামীকে গ্রেফতার করতে সক্ষম হয়। এছাড়াও, গ্রেফতারকৃত আসামী আনিসুর রহমান হেলাল (৬৩) এর নেতৃত্বে ঝালকাঠি জেলার নলছিটি থানার বিভিন্ন স্থানে ইতিপূর্বে একাধিক সহিংসতা ও নাশকতামূলক কর্মকান্ড সংঘঠিত হয়েছে বলে জানা যায়।
উল্লেখ্য যে, জিজ্ঞাসাবাদে উক্ত আসামী তার বিরুদ্ধে নাশকতার আরও একাধিক মামলা রয়েছে বলে স্বীকার করে। পরবর্তীতে, উল্লেখিত আসামী’কে ঝালকাঠি জেলার নলছিটি থানা পুলিশের নিকট পরবর্তী কার্যক্রমের জন্য হস্তান্তর করা হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ