1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
পাকিস্তানে আত্মঘাতী বোমা বিস্ফোরণ, নিহত অন্তত ৫২ - Barishal janapad ।। বরিশাল জনপদ
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নেছারাবাদে ৪ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার উজিরপুরে নিষিদ্ধ সংগঠন আওয়ামী সন্ত্রাস নৈরাজ্যের বিরুদ্ধে শ্রমিকদলের বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি নুরুজ্জামান গ্রেফতার উজিরপুরে আওয়ামীলীগের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে যুবদলের বিক্ষোভ ও সমাবেশ উজিরপুরে হতদরিদ্রদের অটো ভ্যান প্রদান করেন ইউএনও- মোঃ আলী সুজা পরকীয়ার অভিযোগে ভাঙনের মুখে ৮ বছরের সংসার বাবার স্নেহবঞ্চিত দুই শিশু, ২ সন্তান নিয়ে মানবেতর জীবনযাপন বরিশাল শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে মানববন্ধন উজিরপুরে নতুন এসিল্যান্ড উম্মে সালমা খানুন এর যোগদান, ফুলেল শুভেচ্ছায় বরণ এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জের দায়িত্ব পেলেন ইন্সপেক্টর রফিকুল ইসলাম বাকেরগঞ্জের কলসকাঠীতে আলোচনা সভা, দোয়া ও ক্রীড়া সামগ্রী বিতরণ
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

পাকিস্তানে আত্মঘাতী বোমা বিস্ফোরণ, নিহত অন্তত ৫২

  • প্রকাশিত : শুক্রবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৩
  • ৪১৫ 0 বার সংবাদি দেখেছে
অনলাইন ডেস্কঃ পাকিস্তানের অশান্ত বেলুচিস্তান প্রদেশে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আয়োজিত মিছিলে শক্তিশালী বোমা হামলায় অন্তত ৫২ জন নিহত হয়েছে। স্থানীয় সময় শুক্রবার এই আত্মঘাতী হামলায় ৫০ জনেরও বেশি মানুষ আহত হয়েছে বলে দেশটির স্বাস্থ্য কর্মকর্তা ও পুলিশ জানিয়েছে।বিস্ফোরণটি একটি মসজিদের কাছে ঘটে, যেখানে মানুষ পবিত্র ঈদে মিলাদুন্নবী উদযাপন করতে জড়ো হয়েছিল। দেশটির সহকারী কমিশনার এক বিবৃতিতে বিস্ফোরণটিকে ‘বিশাল’ বলে অভিহিত করেছেন।

তিনি বলেন, ‘মানুষ মদিনা মসজিদে জড়ো হওয়ার পর একটি মিছিলে অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছিল।’ এটি একটি আত্মঘাতী বোমা হামলা ছিল।স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, নিহতদের মধ্যে একজন পুলিশ সদস্যও রয়েছেন। তবে এ বিষয়ে এখনো নিশ্চিত করা হয়নি।
স্টেশন হাউস অফিসার (এসএইচও) জাভেদ লেহরি সংবাদমাধ্যমকে জানিয়েছেন, আহতদের একটি চিকিৎসাকেন্দ্রে স্থানান্তরিত করা হয়েছে এবং স্থানীয় হাসপাতালে জরুরি অবস্থা জারি করা হয়েছে। বেশির ভাগ মরদেহ এই হাসপাতালেই নেওয়া হয়েছে ।
বেলুচিস্তানের সমৃদ্ধ গ্যাস ও খনিজ সম্পদ শোষণের অভিযোগ এনে জাতিগত বেলুচ গেরিলারা কয়েক দশক ধরে সরকারের বিরুদ্ধে লড়াই করে আসছে।সূত্র : আরব নিউজ

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ