1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি নুরুজ্জামান গ্রেফতার - Barishal janapad ।। বরিশাল জনপদ
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি নুরুজ্জামান গ্রেফতার উজিরপুরে আওয়ামীলীগের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে যুবদলের বিক্ষোভ ও সমাবেশ উজিরপুরে হতদরিদ্রদের অটো ভ্যান প্রদান করেন ইউএনও- মোঃ আলী সুজা পরকীয়ার অভিযোগে ভাঙনের মুখে ৮ বছরের সংসার বাবার স্নেহবঞ্চিত দুই শিশু, ২ সন্তান নিয়ে মানবেতর জীবনযাপন বরিশাল শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে মানববন্ধন উজিরপুরে নতুন এসিল্যান্ড উম্মে সালমা খানুন এর যোগদান, ফুলেল শুভেচ্ছায় বরণ এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জের দায়িত্ব পেলেন ইন্সপেক্টর রফিকুল ইসলাম বাকেরগঞ্জের কলসকাঠীতে আলোচনা সভা, দোয়া ও ক্রীড়া সামগ্রী বিতরণ ফ্যামিলি কার্ড বাস্তবায়ন ও সমন্বয় কমিটিতে অ্যাডভোকেট সালাউদ্দিন হিমেল উজিরপুরে আইনশৃঙ্খলা ও মাসিক সভা অনুষ্ঠিত
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি নুরুজ্জামান গ্রেফতার

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ৭ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক, বরিশাল।

মাদক মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মো. নুরুজ্জামানকে (৩০) গ্রেফতার করেছে এসআরবি-৮, বরিশাল ও এসআরবি-১১-এর যৌথ আভিযানিক দল।
বুধবার (২৩ সেপ্টেম্বর) রাতে নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার নুরুজ্জামান বরিশাল জেলার মুলাদী উপজেলার পূর্ব চর কুতুবপুর এলাকার মৃত আবুল হোসেন চৌকিদারের ছেলে। তার মায়ের নাম আমিরুন্নেছা।
এসআরবি সূত্রে জানা গেছে, গোয়েন্দা নজরদারি ও তথ্যপ্রযুক্তির সহায়তায় নুরুজ্জামানের অবস্থান শনাক্ত করা হয়। পরে এসআরবি-৮, সদর কোম্পানি, বরিশাল এবং এসআরবি-১১, সিপিএসসি, আদমজীনগর, নারায়ণগঞ্জের একটি যৌথ দল সিদ্ধিরগঞ্জ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে।
সূত্র আরও জানায়, নুরুজ্জামানের বিরুদ্ধে ২০১৯ সালে রাজধানীর যাত্রাবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়। মামলাটির নম্বর ৩২ (৩) ১৯ এবং দায়রা নং-২৬৫৯৫/১৯। মামলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) এর ৮(গ)/১০(ক)/৪০ ধারায় অভিযোগ আনা হয়।
পরবর্তীতে মামলাটি আদালতে প্রমাণিত হলে বিজ্ঞ আদালত নুরুজ্জামানকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। সাজা হওয়ার পর তিনি দীর্ঘদিন আত্মগোপনে থাকায় আদালত তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। ওই পরোয়ানা বরিশালের মুলাদী থানায় জারি ছিল।
গ্রেফতারি পরোয়ানা তামিলের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তা এসআরবি-৮, বরিশালের অধিনায়কের কাছে অধিযাচনপত্র পাঠান। এর পরিপ্রেক্ষিতে গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় নুরুজ্জামানের অবস্থান শনাক্ত করে অভিযান চালানো হয়।
গ্রেফতারের পর নুরুজ্জামানকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে এসআরবি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ