1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
উজিরপুরে ভিক্ষুকের ছদ্মবেশে ঘরে ঢুকে স্বর্ণালংকার লুটের চেষ্টা, বাধা দেওয়ায় হাতুড়িপেটায় রক্তাক্ত প্রবাসীর স্ত্রী - Barishal janapad ।। বরিশাল জনপদ
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
উজিরপুরের ধামুরা-শোলক সড়কে ৭ কোটি টাকা ব্যায়ে ব্রীজের অ্যাপ্রোচ ও রাস্তা নির্মানের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন উজিরপুরে ভিক্ষুকের ছদ্মবেশে ঘরে ঢুকে স্বর্ণালংকার লুটের চেষ্টা, বাধা দেওয়ায় হাতুড়িপেটায় রক্তাক্ত প্রবাসীর স্ত্রী জিলা স্কুল এবং উদয়ন মাধ্যমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি অসহায় সুমনের পাশে  মানবিক সাজ্জাদ পারভেজ উজিরপুরে প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মোঃ মোবারক মৃধা, সম্পাদক শেখ খলিলুর রহমান ৯ বছর আত্মগোপনে থেকেও রক্ষা পেলেন না যাবজ্জীবন সাজাপ্রাপ্ত লোকমান বরিশাল জেলায় জাতীয় ছাত্রশক্তির পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি অনুমোদন আহঅবায়ক যাঈদ সদস্য সচিব সিরাজ নির্যাতন, চাকরি ছাড়তে বাধ্য করা ও প্রতিষ্ঠান আত্মসাতের অভিযোগে ডিডাব্লিউএফ নার্সিং কলেজ চেয়ারম্যান জহিরের বিরুদ্ধে স্ত্রীর সংবাদ সম্মেলন বরিশাল সিটিতে দাওয়াতে ইসলামীর বৃহত্তর জশ‌নে জুলুস  বরিশাল সম্মিলিত সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন, সভাপতি ফয়সাল রাকিব, সম্পাদক সৈয়দ বাবু
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

উজিরপুরে ভিক্ষুকের ছদ্মবেশে ঘরে ঢুকে স্বর্ণালংকার লুটের চেষ্টা, বাধা দেওয়ায় হাতুড়িপেটায় রক্তাক্ত প্রবাসীর স্ত্রী

  • প্রকাশিত : মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৯ 0 বার সংবাদি দেখেছে

মোঃএমদাদুল কাসেম সেন্টু, উজিরপুর প্রতিনিধি:

বরিশালের উজিরপুর উপজেলায় ভিক্ষুকের ছদ্মবেশে বসতঘরে প্রবেশ করে স্বর্ণালংকার নিয়ে যাওয়ার চেষ্টাকালে বাধা দেওয়ায় এক প্রবাসীর স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে রক্তাক্ত করার অভিযোগ পাওয়া গেছে । ভুক্তভোগীর চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে অভিযুক্ত নারীকে আটক করে পুলিশে সোপর্দ করেন। ৭ সেপ্টেম্বর সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার বামরাইল ইউনিয়নের সানুহার গ্রামে প্রবাসী মো. ইয়াছিন হাওলাদারের বাড়িতে এ ঘটনা ঘটে। আহত নুরুন নাহার বর্তমানে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। অন্যদিকে স্থানীয়দের হাতে আটক শান্তা বেগম পুলিশ পাহারায় উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার সময় বাড়িতে একাই ছিলেন নুরুন নাহার। তার স্বামী মো. ইয়াছিন হাওলাদার প্রবাসে থাকেন। দুই সন্তানও ওই সময় বাড়িতে ছিলেন না।
অভিযোগ রয়েছে, উপজেলার বড়াকোঠা ইউনিয়নের মালিকান্দা গ্রামের মো. হাবিবুর রহমান সিকদারের মেয়ে ও দুই সন্তানের জননী শান্তা বেগম ভিক্ষুকের ছদ্মবেশে নুরুন নাহারের বাড়িতে প্রবেশ করেন। তিনি নিজের স্বামী অসুস্থ এবং ছেলে-মেয়েরা না খেয়ে রয়েছে জানিয়ে নুরুন নাহারের কাছে সাহায্য চান। বিষয়টি বিশ্বাস করে মানবিক কারণে নুরুন নাহার তাকে এক থালা চাল দেন।
এরপর নুরুন নাহার বাড়ির ছাদে কাজ করতে গেলে শান্তা কিছুক্ষণ ঘরের দরজার সামনে অবস্থান করেন। পরে সুযোগ বুঝে তিনি বসতঘরের ভেতরে প্রবেশ করে মূল্যবান জিনিসপত্র খুঁজতে থাকেন বলে অভিযোগ করেন।
কিছুক্ষণ পর নুরুন নাহার ছাদ থেকে ঘরে ফিরে শান্তাকে ঘরের ভেতরে দেখতে পান। সেখানে প্রবেশের কারণ জানতে চাইলে শান্তা তার সঙ্গে থাকা ব্যাগ থেকে একটি হাতুড়ি বের করে নুরুন নাহারের মাথা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেন বলে অভিযোগ করেন।
ভুক্তভোগীর অভিযোগ, এ সময় তার কানে থাকা স্বর্ণের দুল ও গলায় থাকা স্বর্ণের চেইন নেওয়ার চেষ্টা করা হয়। একপর্যায়ে আত্মরক্ষার্থে নুরুন নাহারও পাল্টা প্রতিরোধ করেন।
নুরুন নাহারের চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এসে ঘটনাস্থলে পৌঁছান। এ সময় স্থানীয় এক নারী প্রতিবেশী মারধরের কারণ জানতে চাইলে শান্তা দাবি করেন, নুরুন নাহার বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত হয়েছেন। তবে নুরুন নাহার বিষয়টি অস্বীকার করে জানান, তার স্বর্ণালংকার নেওয়ার উদ্দেশ্যেই তাকে হাতুড়ি দিয়ে আঘাত করা হয়েছে। পরে স্থানীয়রা আহত নুরুন নাহার ও শান্তা বেগমকে উদ্ধার করে উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক নুরুন নাহারের মাথায় গুরুতর আঘাত থাকায় উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। শান্তা বেগমকে পুলিশ হেফাজতে রেখে উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। ঘটনার খবর পেয়ে উজিরপুর মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। স্থানীয়দের দাবি, ভিক্ষার কথা বলে অপরিচিত ব্যক্তিদের বাড়িতে প্রবেশের ক্ষেত্রে সতর্কতা প্রয়োজন। বিশেষ করে বাড়িতে পুরুষ সদস্য না থাকলে এ ধরনের ঘটনায় ঝুঁকি আরও বাড়তে পারে। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িত ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
এ বিষয়ে উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রকিবুল ইসলাম রকিব ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ