1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
বরিশাল শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে মানববন্ধন - Barishal janapad ।। বরিশাল জনপদ
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বরিশাল প্রেসক্লাবে সাংবাদিকদের মিলনমেলায় তালাশ বিডির দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন উজিরপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা কাদায় আটকে গেলেন ইউএনও, তবুও থামেননি পরিচ্ছন্নতা অভিযানে বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড. মাহফুজুর রহমানের শপথ গ্রহণ উজিরপুরে নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২) এবং নতুন কুঁড়ি অনুষ্ঠানের শুভ উদ্বোধন উজিরপুরে হা-ডু-ডু ফাইনালে শিমুলতলার জয়, পুরস্কার তুলে দিলেন এমপি – সান্টু কবিরাজির আড়ালে কিশোরীর সঙ্গে অনৈতিক সম্পর্ক ও ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগ, প্রধান অভিযুক্ত গ্রেফতার বাকেরগঞ্জ রিপোর্টার্স ইউনিটির নতুন কমিটি গঠন, সভাপতি রিমন, সম্পাদক মোর্শেদ,সাংগঠনিক বেলাল উজিরপুরে বিএনপি ও এমপি সান্টুকে নিয়ে উদ্দেশ্য প্রোণোদিত অপপ্রচাররের বিরুদ্ধে উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন উজিরপুরে স্বাস্থ্য কমপ্লেক্সের ব্রেস্ট ফিডিং কর্ণার শুভ উদ্বোধন করেন শরফুদ্দিন আহমেদ সান্টু – এমপি
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

বরিশাল শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে মানববন্ধন

  • প্রকাশিত : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৪২ 0 বার সংবাদি দেখেছে

নিউজ ডেস্ক: বরিশাল শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী প্রকৌশলী শহিদুল ইসলামের বিরুদ্ধে মানববন্ধন ও বিভিন্ন অভিযোগকে কেন্দ্র করে পাল্টাপাল্টি বক্তব্য দেখা দিয়েছে। নির্বাহী প্রকৌশলী ও তাঁর দপ্তর সংশ্লিষ্টদের দাবি, ব্যক্তিগত ও আর্থিক সুবিধা না পাওয়ায় একটি স্বার্থসংশ্লিষ্ট মহল দীর্ঘদিন ধরে তাঁর বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে আসছে।

নির্বাহী প্রকৌশলী দপ্তরের সংশ্লিষ্টরা জানান, স্থানীয় কিছু ব্যক্তি বিভিন্ন সময় মুঠোফোনে নির্বাহী প্রকৌশলীর সঙ্গে যোগাযোগ করে আর্থিক সহায়তা কিংবা বিভিন্ন ধরনের সুবিধা দাবি করেছেন। এসব দাবি পূরণ না হওয়ায় তাঁরা ক্ষুব্ধ হয়ে বিভিন্ন অভিযোগ ও অপপ্রচারে জড়িয়েছেন বলে তাঁদের দাবি।

তাঁদের আরও দাবি, মানববন্ধনে অংশ নেওয়া কয়েকজন নিজেদের ঠিকাদার পরিচয় দিলেও শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের সংশ্লিষ্ট ঠিকাদারদের মধ্যে তাঁদের পরিচয় নেই। বিষয়টি নিয়ে স্থানীয় প্রকৃত ঠিকাদারদের মধ্যেও ক্ষোভ ও অসন্তোষ রয়েছে বলে দাবি করেন তাঁরা।

এ বিষয়ে সংশ্লিষ্টদের বক্তব্য, ঠিকাদারদের নাম ব্যবহার করে কোনো মহল অপপ্রচার চালালে তা প্রকৃত ঠিকাদারদের জন্যও বিব্রতকর। শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের সঙ্গে নিয়মিত কাজ করা ঠিকাদারদের কেউই এ ধরনের কর্মকাণ্ডকে সমর্থন করছেন না বলেও তাঁরা দাবি করেন।

নির্বাহী প্রকৌশলী প্রকৌশলী শহিদুল ইসলাম বলেন, “আমার কর্মকাণ্ডই প্রমাণ করবে আমি কতটুকু সৎ বা অসৎ। কারও অপপ্রচারে কান না দিয়ে আমি সততা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছি।”

তিনি আরও বলেন, “আমাদের দপ্তরের স্টেকহোল্ডারদের মধ্যে এ ধরনের কোনো অভিযোগ নেই। দপ্তরের বাইরে কে বা কারা কী উদ্দেশ্যে মানববন্ধন বা প্রচারণা করছে, সেটি দপ্তরের কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত নয়। বিষয়টি নিয়ে প্রয়োজন হলে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।”

নির্বাহী প্রকৌশলী দপ্তরের কর্মকর্তাদের দাবি, দীর্ঘদিন ধরে একটি মহল বিভিন্নভাবে তাঁর বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে আসছে। বিষয়টি প্রশাসনের সংশ্লিষ্ট মহলও অবগত রয়েছে বলে তাঁরা দাবি করেন। তবে এ ধরনের কর্মকাণ্ডকে স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ, সচেতন নাগরিক ও শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের প্রকৃত ঠিকাদারদের কেউ সমর্থন করছেন না বলেও তাঁদের দাবি।

এদিকে মানববন্ধনে একটি ছাত্র সংগঠনের পরিচয়ে অংশ নেওয়া এক ব্যক্তিকে নিয়েও প্রশ্ন তুলেছেন নির্বাহী প্রকৌশলীর দপ্তর। তাঁদের দাবি, ওই ব্যক্তি কিছুদিন আগে সংগঠনের কার্যক্রম পরিচালনার জন্য আর্থিক সহায়তা চেয়েছিলেন। সেই সহায়তা না পাওয়ার পর থেকেই তিনি ক্ষুব্ধ হয়ে বিভিন্ন কর্মকাণ্ডে যুক্ত হয়েছেন বলে তাঁরা দাবি করেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ