
মোঃএমদাদুল কাসেম সেন্টু, উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুর উপজেলায় হতদরিদ্র ২ জনকে অটো ভ্যান প্রদান করেন ইউএনও মোঃ আলী সুজা । ২৩ সেপ্টেম্বর বুধবার দুপুরে উপজেলা পরিষদ কার্যালয়ের সামনে উপজেলা সমাজসেবা কার্যালয়ের ভিক্ষুক পুনর্বাসন কর্মসুচির আওতায় গড়িয়া গ্রামের রফিক গোমস্তা ও পুর্ব ধামুরা গ্রামের মিলন বিশ্বাসকে ২ টি অটো ভ্যান প্রদান করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ রুবেল হাওলাদার, উপজেলা যুবদলের সভাপতি আফম সামসুদ্দোহা আজাদ, সাধারন সম্পাদক মনির মল্লিক, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ মাহবুবুর রহমান গোমস্তা, সদস্য সচিব কাইয়ুম খান, উজিরপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি মহসিন মিয়া লিটন, এমদাদুল কাসেম সেন্টু সহ বিভিন্ন সামাজিক রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।