1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
গুঠিয়ায় বন্ধু মহল একতা ফাউন্ডেশন-২০০৪ এর শিক্ষা উপকরণ বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা - Barishal janapad ।। বরিশাল জনপদ
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
গুঠিয়ায় বন্ধু মহল একতা ফাউন্ডেশন-২০০৪ এর শিক্ষা উপকরণ বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা বরিশালে ডিবির অভিযানে ইয়াবাসহ যুবক আটক লুট হওয়া সরকারি অস্ত্র উদ্ধারে র‍্যাব-৮ এর বিশেষ উদ্যোগ তথ্য দিলেই সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার, গোপন থাকবে পরিচয় বরিশালে সেইলর আউটলেটে মাফিয়া সেল অফার উজিরপুরে তিন যানবাহনের সংঘর্ষ, প্রাণ গেল অজ্ঞাতনামা প্রতিবন্ধী নারীর আদর্শের টানে আঘাতের ক্ষত হাসিমুখে বয়ে বেড়ান বিএনপি কর্মী দেলোয়ার উজিরপুরের ধামুরা-শোলক সড়কে ৭ কোটি টাকা ব্যায়ে ব্রীজের অ্যাপ্রোচ ও রাস্তা নির্মানের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন উজিরপুরে ভিক্ষুকের ছদ্মবেশে ঘরে ঢুকে স্বর্ণালংকার লুটের চেষ্টা, বাধা দেওয়ায় হাতুড়িপেটায় রক্তাক্ত প্রবাসীর স্ত্রী জিলা স্কুল এবং উদয়ন মাধ্যমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি অসহায় সুমনের পাশে  মানবিক সাজ্জাদ পারভেজ
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

গুঠিয়ায় বন্ধু মহল একতা ফাউন্ডেশন-২০০৪ এর শিক্ষা উপকরণ বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

  • প্রকাশিত : শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬
  • ৮৪ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক: বরিশালের উজিরপুর উপজেলার গুঠিয়া ইউনিয়নে ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছে সম্পূর্ণ অরাজনৈতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন “বন্ধু মহল একতা ফাউন্ডেশন–২০০৪”।

শনিবার (১২ সেপ্টেম্বর) ২০২৬ সকাল ১১ টায় গুঠিয়া আইডিয়াল ডিগ্রি কলেজ মিলনায়তনে সংগঠনের উদ্যোগে ইউনিয়নের ৬টি মাধ্যমিক বিদ্যালয় ও ১টি মাদ্রাসার এতিম ও অসহায় শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ এবং ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মাস্টার শাজাহান হাওলাদার। আইডিয়াল কলেজের প্রভাষক তোফাজ্জল হোসেনের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন মনিরুল ইসলাম মিথুন।

অনুষ্ঠানে গুঠিয়া ইউনিয়নের সকল মাধ্যমিক প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও একজন করে সহকারী শিক্ষক উপস্থিত ছিলেন। বক্তব্য রাখেন মেহের নিগার বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মইন খান, জেড এ খান মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক জাহাঙ্গীর আলম, পঞ্চগ্রাম মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক হাবিবুর রহমান, নারায়ণপুর পল্লী ইউনিয়ন ইনস্টিটিউটের শিক্ষক জামাল হোসেন, সামাদিয়া দারুল উলুম মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মিজানুর রহমান ডাকুয়া, সাবেক প্রধান শিক্ষক আ ন ম লুৎফর রহমান, গুঠিয়া মহেশচন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আলমগীর হোসেন ও কিংবদন্তিতুল্য প্রধান শিক্ষক জয়নাল আবেদিন মল্লিক, অব. সহকারী কৃষি কর্মকর্তা দুলাল সিকদার এবং সংগঠনের পক্ষে সুমন হাওলাদার।

বক্তারা সংগঠনের এই মহতী উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতেও শিক্ষা ও সামাজিক উন্নয়নে পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।

অনুষ্ঠানে মাদকের ভয়াবহ কুফল সম্পর্কে শিক্ষার্থীদের সচেতন করা হয় এবং মাদকমুক্ত সমাজ গঠনে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়।

উল্লেখ্য, গুঠিয়া ইউনিয়নের সকল মাধ্যমিক বিদ্যালয়ের ২০০৪ সালের এসএসসি ব্যাচের শিক্ষার্থীদের উদ্যোগে গঠিত এই ফাউন্ডেশনটি দীর্ঘদিন ধরে শিক্ষা ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ