1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
তামিমের অধিনায়কত্ব ছাড়া উচিত হয়নি : মাশরাফী - Barishal janapad ।। বরিশাল জনপদ
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
উজিরপুরে নিষিদ্ধ সংগঠন আওয়ামী সন্ত্রাস নৈরাজ্যের বিরুদ্ধে শ্রমিকদলের বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি নুরুজ্জামান গ্রেফতার উজিরপুরে আওয়ামীলীগের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে যুবদলের বিক্ষোভ ও সমাবেশ উজিরপুরে হতদরিদ্রদের অটো ভ্যান প্রদান করেন ইউএনও- মোঃ আলী সুজা পরকীয়ার অভিযোগে ভাঙনের মুখে ৮ বছরের সংসার বাবার স্নেহবঞ্চিত দুই শিশু, ২ সন্তান নিয়ে মানবেতর জীবনযাপন বরিশাল শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে মানববন্ধন উজিরপুরে নতুন এসিল্যান্ড উম্মে সালমা খানুন এর যোগদান, ফুলেল শুভেচ্ছায় বরণ এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জের দায়িত্ব পেলেন ইন্সপেক্টর রফিকুল ইসলাম বাকেরগঞ্জের কলসকাঠীতে আলোচনা সভা, দোয়া ও ক্রীড়া সামগ্রী বিতরণ ফ্যামিলি কার্ড বাস্তবায়ন ও সমন্বয় কমিটিতে অ্যাডভোকেট সালাউদ্দিন হিমেল
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

তামিমের অধিনায়কত্ব ছাড়া উচিত হয়নি : মাশরাফী

  • প্রকাশিত : শুক্রবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৩
  • ৪৫৬ 0 বার সংবাদি দেখেছে
অনলাইন ডেস্কঃ তামিম ইকবাল-সাকিব আল হাসানের পর এবার তামিমের বিশ্বকাপ দলে না থাকা ইস্যুতে কথা বলেছেন মাশরাফী বিন মুর্তজা। সাবেক এই বাংলাদেশ অধিনায়ক সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও পোস্ট করেছেন।

সেখানে নানা প্রসঙ্গে মাশরাফী জানিয়েছেন, বিশ্বকাপের আগে অধিনায়কত্ব থেকে তামিমের সরে দাঁড়ানো উচিত হয়নি। তাঁর মতে, ‘আমার কাছে কোনো অ্যাঙ্গেল দিয়েই মনে হয়নি তামিমের অধিনায়কত্ব ছাড়া উচিত হয়েছে।

বোর্ড তাদের দিল থেকে তামিমের অধিনায়কত্বের ব্যাপারে পরিস্কার বার্তা দিয়েছে। তারা মিডিয়ায়ও বলেছে বিশ্বকাপে তামিমের অধিনায়কত্ব নিয়ে তাদের সমস্যা নেই।’ 

চট্টগ্রামে আফগানিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডে শেষে আচমকা আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন তামিম। তবে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে অবসর ভেঙে ফিরলেও তিনি অধিনায়কত্ব ছেড়ে দেন।

এরপর নানা ঘটনাপ্রবাহে বিশ্বকাপ দলেও জায়গা হয়নি তামিমের। এক ভিডিও বার্তায় গতকাল তামিম জানান, বোর্ড উপরের স্তরের একজন তাঁকে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচে বিশ্বকাপের প্রথম ম্যাচে ওপেনিং ছেড়ে নিচে খেলার প্রস্তাব দেন। বিষয়টি ভালোভাবে নেননি তামিম। তাঁকে বিশ্বকাপ দলে না রাখার কথা জানিয়ে দেন।
তবে মাশরাফী মনে করেন, এই বিষয়টি নিয়ে তামিমের সঙ্গে কথা বলতে পারতেন সাকিব, ‘সাকিব আরো একটি কথা বলেছে, দলের স্বার্থে যে কাউকে যেকোনো জায়গায় ব্যাটিং করতে হতে পারে।’ আমার কাছে মনে হয় অধিনায়ক হিসেবে সাকিব যেহেতু নেতৃত্ব নিয়েছেই। সাকিবই পারতো তামিমকে একটা মেসেজ দিতে বা এক মিনিট ফোনে কথা বলতে যে আমার এই পরিকল্পনা আছে, এটা আমি তোর সঙ্গে পরে আলোচনা করব।’

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ