1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
সাংবাদিক নঈম নিজাম’র মামলা পত্যাহারের দাবিতে বরিশালে বিক্ষোভ - Barishal janapad ।। বরিশাল জনপদ
রবিবার, ১৭ মে ২০২৬, ১২:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বরিশালে জেলা মৎস্য কর্মকর্তা ও কোস্টগার্ডের যৌথ অভিযান: ট্রলারসহ ৬০০ কেজি অবৈধ মাছ জব্দ বিইউ রেডিও ফেস্ট (সিজন-১): সাফল্যের সাথে সম্পন্ন দুই দিনব্যাপী মহোৎসব উজিরপুরের ওটরা গ্রামে ওয়াইফাই লাইন বন্ধ করায় নারীর উপর হামলা কাউনিয়া থানার অভিযানে ২৭১ পিস ইয়াবাসহ আটক ৪ ঈদকে সামনে রেখে ভোলায় জাল নোটসহ ব্যবসায়ী গ্রেফতার বরিশাল কিডস ক্যাম্পাসে বিশেষ স্বাস্থ্য সেবা সেমিনার অনুষ্ঠিত উজিরপুরে ব্র‍্যাক এর উদ্যোগে বিনামৃল্যে বিভিন্ন প্রজাতির সবজির বীজ বিতরণ বরিশাল জেলা তথ্য অফিসের কর্মকর্তাদের সাথে জাতীয়তাবাদী সাংবাদিক ফোরামের মতবিনিময় সভা অনুষ্ঠিত পরিবহন শ্রমিকদের নিয়ে ব্র্যাকের প্রশিক্ষণ কর্মশালা সমাপ্ত উজিরপুর উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক মতবিনিময় সভা অনুষ্ঠিত
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

সাংবাদিক নঈম নিজাম’র মামলা পত্যাহারের দাবিতে বরিশালে বিক্ষোভ

  • প্রকাশিত : বুধবার, ২৫ আগস্ট, ২০২১
  • ৪৯২ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক : দেশ বরেণ্য সাংবাদিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকার সম্পাদক নঈম নিজান ও বিশেষ প্রতিবেদক সাইদুর রহমান রিমনসহ ১১ সাংবাদিকের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যহারের দাবিতে বরিশালে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বরিশাল সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির আয়োজনে বুধবার (২৫-০৮-২০২১) বেলা ১১টায় নগরীর টাউন হল চত্ত্বরে আয়োজনে ওই মানব বন্ধন অনুষ্ঠিত হয়। এসময় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন শহীদ আব্দুর রব সেরনিয়াবাদ প্রেসক্লাবের সাধারন সম্পাদক কাজী মিরাজ মাহমুদ । বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন,সাংবাদিক ইউনিয়ন বরিশাল’র সভাপতি সাইফুর রহমান মিরন, টেলিভিশন মিডিয়া এশোসিয়েশন সভাপতি গিয়াস উদ্দিন সুমন,বাংলাদেশ প্রতিদিন পত্রিকার বরিশাল ব্যুরো রাহত খান,রিপোর্টার্স ইউনিটির যুগ্ন সম্পাদক মুশফিক সৌরভ, প্রেসক্লাবের নির্বাহি সদস্য নুরুল আলম ফরিদ, দৈনিক ইত্তেফাক পত্রিকার বরিশাল ব্যুরো শাহিন হাফিজ, বাংলাদেশ বুলেটিন ব্যুরো প্রধান এম মনির হোসেন। সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির সভাপতি মাসুদ রানার সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে আরো বক্তব্য রাখেন, দৈনিক তারুন্যের বার্তা পত্রিকার সম্পাদক আহমেদ রনি,দৈনিক সত্য সংবাদ পত্রিকার সম্পাদক রাকিব ফয়সাল,সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির সাধারন সম্পাদক আরিফুর রহমান, সহ সভাপতি আফসার উদ্দিন,সাংগঠনিক সম্পাদক মশিউর মন্টু,বরিশাল তরুন সাংবাদিক ঐক্য পরিষদের সভাপতি শহিদুল ইসলাম,সাংবাদিক সোসাইটির সাধারন সম্পাদক আবুবকর সিদ্দিক, কাউনিয়া থানা প্রেসক্লাবের সভাপতি জুয়েল রানা,সাংবাদিক আল আমিন গাজি,লিটন বায়েজিদ, এ এইচ মাহামুদ, আনোয়ার, ইমরান, এম আর শুভ, মেহেদি তামিম প্রমূখ। বিক্ষোভ অনুষ্ঠান সঞ্চালনা করেন,সাংবাদিক এম আরিফুর রহমান। প্রকাশ থাকে জাতীয় সংসদের হুইপ ও চট্টগ্রাম-১২ আসনের এমপি সামসুল হক চেধুরী নঈম নিজাম সহ ১১ সাংবাদিক’র বিরুদ্ধে ৫০০কোটি টাকার মানহানি মামলা দায়ের করেছিলেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ