1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
অনেকেই এখন নব্য আওয়ামী লীগার সেজেছে: ওবায়দুল কাদের - Barishal janapad ।। বরিশাল জনপদ
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১১:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
খাতা মূল্যায়নে কারচুপির অভিযোগ: ববিতে শিক্ষার্থীর আমরণ অনশন উজিরপুরে প্রশাসনের উদ্যোগে বাংলা নব বর্ষবরণ উৎসব উদযাপন,প্রধান অতিথি-এমপি সরফুদ্দিন সান্টু “কাগজে-কলমে নয়, বাস্তবেই আধুনিক পৌরসভা গড়ে তুলবো”—উজিরপুরে মেয়র প্রার্থী অ্যাডভোকেট সুমন ঝালকাঠির রাজাপুরে হত্যা মামলার প্রধান আসামি ঢাকায় গ্রেফতার গণভোটের রায় কোন দাক্ষিণ্য নয়, এটাই সংখ্যাগরিষ্ঠ মানুষের রায় : অ্যাড. হেলাল বরিশাল খোকন “ল‌‌” একাডেমি থেকে উত্তীর্ণ হওয়া নবীন আইনজীবীদের ক্রেস্ট বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় উজিরপুরে স্বামীর মৃত্যুর রহস্য উদঘাটনের দাবিতে স্ত্রী-সন্তানদের সংবাদ সম্মেলন উজিরপুরে মাদক বিক্রি বাধা দেয়ায় ছাত্রদল নেতার উপর মাদক ব্যবসায়ীদের হামলা উজিরপুর উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক মতবিনিময় সভা অনুষ্ঠিত উজিরপুর ওটরা ইউনিনের চেয়ারম্যান হিসাবে মোঃ মাসুদ মোল্লার বিকল্প নাই দাবী এলাকাবাসীর
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

অনেকেই এখন নব্য আওয়ামী লীগার সেজেছে: ওবায়দুল কাদের

  • প্রকাশিত : বুধবার, ২৫ আগস্ট, ২০২১
  • ৮৫৫ 0 বার সংবাদি দেখেছে

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, অনেকেই এখন নব্য আওয়ামী লীগার সেজেছে, অথচ কথায় কথায় তারা বঙ্গবন্ধু ও শেখ হাসিনার পক্ষে কথা বলে, শ্লোগান দেয় ও প্রশংসা করে। আমি জানতে চাই, এটা কি তাদের মনের কথা? আমি বলতে চাই, অতি আপনজন সাজার কোনও প্রয়োজন নেই। আজ বুধবার (২৫ জুলাই) সচিবালয়ে বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা ও কর্মচারী ঐক্য পরিষদের উদ্যোগে জাতীয় শোক দিবসের আলোচনা সভায় ওবায়দুল কাদের এ কথা বলেন।

১৫ আগস্টের আগে নব্য আওয়ামী লীগারদের অনেকেই মুজিব কোট পরতো, কিন্তু ১৫ আগস্টের পর তাদের অনেকেই মুজিব কোট লুকানোর চেষ্টায় ছিল এমনটা জানিয়ে ওবায়দুল কাদের বলেন, বঙ্গবন্ধুর খুনি মোশতাকের চোখের জলের কথা জাতি এখনো ভুলে যায়নি। তাই অতি আপনজন সাজার কোনো প্রয়োজন নেই।

তিনি বলেন, আজ ভয় হয় যখন দেখি সচিবালয়ের চারদিকে বিলবোর্ড; পোস্টারে আকাশ ঢেকে যায়, কারণ ১৫ আগস্টের আগেও দলে ফুল ও মিছিল নিয়ে এসেছে। তোয়াজ-শোষণের ফল এবং পরিণতি শুভ নয়, শেখ হাসিনার সরকার চায় স্বচ্ছতা, সততা ও নিরপেক্ষতা। সরকারি কর্মকর্তা বা প্রশাসকদের সাথে রাজনীতিকদের একটা সুসম্পর্ক থাকতে হবে উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন রাজনীতিকরা সিদ্ধান্ত দিবেন আর তা বাস্তবায়ন করবেন সরকারি কর্মকর্তারা।

সচিবালয়ে বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা ও কর্মচারী ঐক্য পরিষদের উদ্যোগে জাতীয় শোক দিবসের আলোচনা সভায় সংগঠনের সভাপতি মোহাম্মদ আলীর সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাছান মাহমুদ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম, পানি সম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীমসহ আরও অনেকে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ