1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
উজিরপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে গাছ কাটার অভিযোগ, জমি দখলের চেষ্টা - Barishal janapad ।। বরিশাল জনপদ
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপুরে ভয়াবহ সড়ক দুর্ঘটনা এসএসসি পাস ৩ বন্ধু নিহত হাসপাতালে সাংবাদিক বেলায়েত বাবলুর পাশে জাতীয় সাংবাদিক সংস্থা উজিরপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে গাছ কাটার অভিযোগ, জমি দখলের চেষ্টা নেছারাবাদে ৪ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার উজিরপুরে নিষিদ্ধ সংগঠন আওয়ামী সন্ত্রাস নৈরাজ্যের বিরুদ্ধে শ্রমিকদলের বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি নুরুজ্জামান গ্রেফতার উজিরপুরে আওয়ামীলীগের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে যুবদলের বিক্ষোভ ও সমাবেশ উজিরপুরে হতদরিদ্রদের অটো ভ্যান প্রদান করেন ইউএনও- মোঃ আলী সুজা পরকীয়ার অভিযোগে ভাঙনের মুখে ৮ বছরের সংসার বাবার স্নেহবঞ্চিত দুই শিশু, ২ সন্তান নিয়ে মানবেতর জীবনযাপন বরিশাল শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে মানববন্ধন
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

উজিরপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে গাছ কাটার অভিযোগ, জমি দখলের চেষ্টা

  • প্রকাশিত : সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩১ 0 বার সংবাদি দেখেছে

মোঃএমদাদুল কাসেম সেন্টু, উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুর উপজেলার শিকারপুর ইউনিয়নের জয়শ্রী গ্রামে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে বিরোধীয় জমির গাছ কেটে জমি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় কাজী মো. ইউনুস বাদী হয়ে ৬ জনের নাম উল্লেখ করে উজিরপুর মডেল থানায় লিখিত অভিযোগ করেছেন। অভিযোগ সূত্রে জানা যায়, জয়শ্রী গ্রামের কাজী মো. ইউনুস গংয়ের সঙ্গে মো. রশিদ সরদার গংয়ের দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছে। বিষয়টি নিয়ে আদালতে মামলাও চলমান রয়েছে। কাজী মো. ইউনুস গংয়ের দাবি, ওয়ারিশ ও ক্রয়সূত্রে এসএ রেকর্ড অনুযায়ী তারা বিরোধীয় জমির মালিক এবং দীর্ঘদিন ধরে জমিটি ভোগদখল করে আসছেন। অভিযোগে উল্লেখ করা হয়, জয়শ্রী মৌজার ৮৩ নম্বর জেএল, ২৬৪ নম্বর এসএ খতিয়ানের ১২৫ নম্বর দাগের ৬৮ শতাংশ জমি নিয়ে বিরোধ রয়েছে। এ জমির বিষয়ে মোঃ রশিদ সরদার গং আদালতে নিষেধাজ্ঞার আবেদন করলে আদালত জমিটি যে অবস্থায় যার ভোগদখলে রয়েছে, সে অবস্থায় রাখার নির্দেশ দেন।

কাজী মোঃ ইউনুসের অভিযোগ, আদালতের ওই নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও গত ২৭ সেপ্টেম্বর মোঃ রশিদ সরদার গং বিরোধীয় জমিতে প্রবেশ করে গাছ কেটে নিয়ে যান এবং জমি দখলের চেষ্টা করেন। এতে বাধা দিতে গেলে তাদের ধাওয়া করে দেশীয় ধারালো অস্ত্র প্রদর্শন ও অকথ্য ভাষায় গালাগাল করা হয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে। এ ঘটনায় কাজী মোঃ ইউনুস বাদী হয়ে মো. রশিদ সরদার (৬০), মোঃ জাহাঙ্গীর সরদার (৫০), মোঃ রফিক সরদার (৬৫), মোসাঃ রহিমোন বেগম (৫৫), মোসাঃ সমর্থবান বেগম (৫৫) ও মোসাঃ মমতাজ বেগম (৫৫)-এর নাম উল্লেখ করে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। তবে এসব অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি। উজিরপুর মডেল থানার ওসি (তদন্ত) মো. ফারুক হোসেন বলেন, “অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ