1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
উজিরপুরে জমকালো আয়োজনে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত - Barishal janapad ।। বরিশাল জনপদ
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৮:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ইসলামী ব্যাংক-ওয়েস্টার্ন ইউনিয়নের রেমিটেন্স ক্যাম্পেইনে বাইসাইকেল জিতলেন গ্রাহক বরিশাল প্রেসক্লাবের অবকাঠামো উন্নয়নে বিসিসি প্রশাসক শিরীনের নির্দেশে প্রকৌশলীদের পরিদর্শন উজিরপুরে মৎস্য চাষীদের উপকরণ ও গাছের চাড়া বিতরণ করেন নির্বাহী কর্মকর্তা – মোঃ আলী সুজা উজিরপুরে দুঃস্থদের মাঝে চাল ও বিভিন্ন জাতের গাছের চাড়া বিতরণ করেন – সরদার সরফুদ্দিন আহমেদ সান্টু এমপি আধুনিক বর্জ্য ব্যবস্থাপনায় দক্ষিণ কোরিয়ার সঙ্গে চুক্তি করেছে বসিক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বরিশাল জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয় উজিরপুরের কৃতি সন্তান আমেরিকা প্রবাসী কবির হোসেন মৃধার অকাল মৃত্যুতে এমপি সরফুদ্দিন সান্টুর শোক বরিশাল কিডস ক্যাম্পাসে বর্ণাঢ্য আয়োজনে ফল উৎসব অনুষ্ঠিত জাতীয় সাংবাদিক সংস্থার বরিশাল জেলা সম্মেলন অনুষ্ঠিত উজিরপুরের নরসিংহা আব্বাস হাজীর বাড়িতে হামলা ও ইভটিজিং-এর প্রতিবাদে সংবাদ সম্মেলন
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

উজিরপুরে জমকালো আয়োজনে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত

  • প্রকাশিত : শুক্রবার, ৮ নভেম্বর, ২০২৪
  • ১৯৮ 0 বার সংবাদি দেখেছে

মো:এমদাদুল কাসেম সেন্টু, উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুর উপজেলায় জমকালো আয়োজনের মধ্য দিয়ে ডাকবাংলা যুব সমাজে উদ্যোগে গোল্ডকাপ ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ৮ নভেম্বর শুক্রবার বিকেল সাড়ে ৩ টায় উজিরপুর ডব্লিউবি ইউনিয়ন ইনস্টিটিউশন এর মাঠে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। এসময় অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শাহে আলম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ সাখাওয়াত হোসেন,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভুমি হাসনাত জাহান খান, উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুস সালাম, পৌর বিএনপির আহবায়ক মোঃ শহীদুল ইসলাম খান, প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মো:এমদাদুল কাসেম সেন্টু । এছাড়া উপস্থিত ছিলেন বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ। খেলায় অংশ গ্রহণ করে উজিরপুর তরুন সংঘ পাঠাগার ও মাহার এলিভেন একাদশ। খেলার শুরু থেকে গোল শুন্য ড্র হয়। শেষে ট্রাইব্রেকারে তরুন সংঘ পাঠাগার ৫ গোল করে এবং মাহার একাদশ ৪ গোল করে। ফাইনাল খেলায় বিজয়ী হন তরুন সংঘ ও পাঠাগার। এসময় হাজার হাজার দর্শক খেলা উপভোগ করে। বিজয়ী তরুন সংঘ পাঠাগার দলকে ফুটবল প্রেমীরা শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। এছাড়া উল্লাসে মেতে ওঠে তারা। বিজয়ী উজিরপুর তরুণ সংঘ পাঠাগার দলের মাঝে পুরস্কার ট্রফি ও নগদ ৬০ হাজার টাকা প্রদান করা হয় এবং রানার্সআপ মাহার এলিভেন একাদশ দলকে ট্রফি ও নগদ ৪০ হাজার টাকা বিতরন করা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ