1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
ঢাকা তিতুমীরস্হ উজিরপুর উপজেলা ছাত্রকল্যাণের ৩১ সদস্য বিশিষ্ট কমিটি - Barishal janapad ।। বরিশাল জনপদ
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৯:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ইসলামী ব্যাংক-ওয়েস্টার্ন ইউনিয়নের রেমিটেন্স ক্যাম্পেইনে বাইসাইকেল জিতলেন গ্রাহক বরিশাল প্রেসক্লাবের অবকাঠামো উন্নয়নে বিসিসি প্রশাসক শিরীনের নির্দেশে প্রকৌশলীদের পরিদর্শন উজিরপুরে মৎস্য চাষীদের উপকরণ ও গাছের চাড়া বিতরণ করেন নির্বাহী কর্মকর্তা – মোঃ আলী সুজা উজিরপুরে দুঃস্থদের মাঝে চাল ও বিভিন্ন জাতের গাছের চাড়া বিতরণ করেন – সরদার সরফুদ্দিন আহমেদ সান্টু এমপি আধুনিক বর্জ্য ব্যবস্থাপনায় দক্ষিণ কোরিয়ার সঙ্গে চুক্তি করেছে বসিক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বরিশাল জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয় উজিরপুরের কৃতি সন্তান আমেরিকা প্রবাসী কবির হোসেন মৃধার অকাল মৃত্যুতে এমপি সরফুদ্দিন সান্টুর শোক বরিশাল কিডস ক্যাম্পাসে বর্ণাঢ্য আয়োজনে ফল উৎসব অনুষ্ঠিত জাতীয় সাংবাদিক সংস্থার বরিশাল জেলা সম্মেলন অনুষ্ঠিত উজিরপুরের নরসিংহা আব্বাস হাজীর বাড়িতে হামলা ও ইভটিজিং-এর প্রতিবাদে সংবাদ সম্মেলন
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

ঢাকা তিতুমীরস্হ উজিরপুর উপজেলা ছাত্রকল্যাণের ৩১ সদস্য বিশিষ্ট কমিটি

  • প্রকাশিত : শুক্রবার, ১ নভেম্বর, ২০২৪
  • ২২১ 0 বার সংবাদি দেখেছে

মো:এমদাদুল কাসেম সেন্টু, ঢাকা তিতুমীরস্থ বরিশালের উজিরপুর উপজেলা ছাত্রকল্যাণ পরিষদের ৩১ সদস্য বিশিষ্ট কমিটি গঠিত হয়েছে। কমিটির প্রধান দুই উপদেষ্টা রফিকুল ইসলাম ও কাউসার মাহমুদ সাধারণ শিক্ষার্থীদের কথা বিবেচনা করে সকলের অংশ গ্রহনে উক্ত কমিটির অনুমোদন করেন। মোঃ তারিকুল ইসলাম তারিক সভাপতি ও মোঃ সজল হোসেন সাধারণ সম্পাদক নির্বাচিত করে ১ বছরের জন্য উক্ত কমিটির অনুমোদন দেয়া হয়। নির্বাচিত নতুন কমিটির সভাপতি বলেন, “আমাদের লক্ষ্য হচ্ছে উজিরপুরের প্রত্যেকটি উচ্চমাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানে গিয়ে সকল ছাত্র-ছাত্রীকে ঢাকায় উচ্চতর শিক্ষা গ্রহনে উৎসাহিত করা এবং তাদের ঢাকায় পড়াশোনার ব্যাপারে সর্বোচ্চ সহযোগীতা করা। সেটা শুধু তিতুমীর কলেজ কেন্দ্রিকই নয়, উজিরপুরের যে কোন শিক্ষার্থী ঢাকায় যে কোন শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি হোক তাদেরকে আমাদের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা প্রদান করা হবে। এছাড়াও উজিরপুরের সকল শিক্ষাপ্রতিষ্ঠানে লেখাপড়ার মানোন্নয়নে শিক্ষামূলক কর্মকান্ড পরিচালনা করা হবে।এছাড়া উক্ত কমিটির নবনির্বাচিত সাধারণ সম্পাদক বলেন, “দীর্ঘদিন স্বৈরাচার সরকারের ছাত্র সংগঠনের হাতে বাংলাদেশের প্রতিটা স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় জিম্মি ছিল। ৫ই আগষ্ট ছাত্রদের গণঅভ্যুত্থানের পরে সকল শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করার সুষ্ঠু পরিবেশ ফিরে পেয়েছে। এই ধারাবাহিকতা ধরে তিতুমীর কলেজে উজিরপুরে বিভিন্ন জায়গায় থেকে পড়তে আসা সকল শিক্ষার্থীদের পাশে থেকে সকল ধরনের সাহায্য করার জন্য আমাদের এই ছাত্রকল্যান গঠন করা। নতুন একজন শিক্ষার্থী এসে যাতে কোনো প্রকার ভোগান্তির শিকার হতে না হয়। আমাদের মূল লক্ষ হলো তিতুমীর কলেজে উজিরপুর উপজেলার ছাত্রকল্যানকে শিক্ষার্থী বান্ধব ছাত্রকল্যাণে পরিনত করা।”

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ