1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
উজিরপুরে ব্যানার ও ফেসটুন ছিড়ে ফেলার অভিযোগে আওয়ামীলীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ মিছিল - Barishal janapad ।। বরিশাল জনপদ
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৯:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ইসলামী ব্যাংক-ওয়েস্টার্ন ইউনিয়নের রেমিটেন্স ক্যাম্পেইনে বাইসাইকেল জিতলেন গ্রাহক বরিশাল প্রেসক্লাবের অবকাঠামো উন্নয়নে বিসিসি প্রশাসক শিরীনের নির্দেশে প্রকৌশলীদের পরিদর্শন উজিরপুরে মৎস্য চাষীদের উপকরণ ও গাছের চাড়া বিতরণ করেন নির্বাহী কর্মকর্তা – মোঃ আলী সুজা উজিরপুরে দুঃস্থদের মাঝে চাল ও বিভিন্ন জাতের গাছের চাড়া বিতরণ করেন – সরদার সরফুদ্দিন আহমেদ সান্টু এমপি আধুনিক বর্জ্য ব্যবস্থাপনায় দক্ষিণ কোরিয়ার সঙ্গে চুক্তি করেছে বসিক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বরিশাল জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয় উজিরপুরের কৃতি সন্তান আমেরিকা প্রবাসী কবির হোসেন মৃধার অকাল মৃত্যুতে এমপি সরফুদ্দিন সান্টুর শোক বরিশাল কিডস ক্যাম্পাসে বর্ণাঢ্য আয়োজনে ফল উৎসব অনুষ্ঠিত জাতীয় সাংবাদিক সংস্থার বরিশাল জেলা সম্মেলন অনুষ্ঠিত উজিরপুরের নরসিংহা আব্বাস হাজীর বাড়িতে হামলা ও ইভটিজিং-এর প্রতিবাদে সংবাদ সম্মেলন
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

উজিরপুরে ব্যানার ও ফেসটুন ছিড়ে ফেলার অভিযোগে আওয়ামীলীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ মিছিল

  • প্রকাশিত : মঙ্গলবার, ২৯ অক্টোবর, ২০২৪
  • ২২৩ 0 বার সংবাদি দেখেছে

মো:এমদাদুল কাসেম সেন্টু, উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুর উপজেলার জল্লা ইউনিয়নের বাহেরঘাট গ্রামে বিএনপির কয়েক শত ব্যানার ও ফেসটুন ছিড়ে ফেলার অভিযোগে আওয়ামীলীগের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছে বিএনপির নেতাকর্মীরা। ২৯ অক্টোবর মঙ্গলবার বিকেল ৫ টায় বাহেরঘাট মাধ্যমিক বিদ্যালয়ের সামনে প্রধান সড়কে বিএনপির ব্যানার ও ফেসটুন ছিড়ে ফেলার অভিযোগে স্বৈরাচার শেখ হাসিনার আওয়ামীলীগের সন্ত্রাসী বাহিনীর বিরুদ্ধে জল্লা ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের শত শত নেতা-কর্মীরা বিক্ষোভ মিছিল করেছে। এসময় উপস্থিত উপজেলা বিএনপির সদস্য সচিব মোঃ হুমায়ুন খান, যুগ্ম আহ্বায়ক এসএম আলাউদ্দিন, সরদার সিদ্দিকুর রহমান, এ্যাডঃ আসাদুজ্জামান বাদশা,বিএনপি নেতা প্রভাষক মজিবুর রহমান,প্রভাষক মোঃ মিজানুর রহমান,মোঃ রফিকুল ইসলাম সিকদার, মোঃ আশ্রাব মোল্লা, খায়রুল বাশার, সবুজ মোল্লা, সুজন হাওলাদার, মোঃ তারেক, মোঃ মাইনুদ্দিন হাওলাদার, মিজান সিকদার, হাবিবুর রহমান, অভিভাবক মোঃ জামাল মোল্লা, রাসেল মোল্লা, শহিদুল হাওলাদার, ফিরোজ হাওলাদার, রবিউল হাওলাদার,বাবুল সিকদারসহ শত শত নেতাকর্মী। একাধিক বিএনপি নেতা ও অভিভাবকরা জানান, গত ৩ আগষ্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন সময়ে বাহেরঘাট মাধ্যমিক বিদ্যালয়ের তৎকালীন প্রধান শিক্ষক মোঃ শাহাদাত হোসেন ও ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ কুদ্দুস হাওলাদারসহ কতিপয় অসাধুরা মিলে তড়িঘড়ি করে ওই প্রতিষ্ঠানের অফিস সহায়ক পদে ছাত্রলীগ নেতা মোঃ জামাল হোসেন হাওলাদার,অফিস সহকারী পদে মোঃ আল আমিন, নৈশ প্রহরী পদে মোঃ সুজন,আয়া পদে ঝুমুর বালাকে মোট অংকের টাকার বিনিময়ে নিয়োগ দেয়া হয়। এরপর নিয়োগ প্রাপ্তদের ৭ দিন কার্য দিবসের মধ্যে স্কুলে যোগদানের নিয়ম থাকলে ৩ মাস অতিবাহিত হলেও তারা কেউ যোগদান করেননি। তবে দুই দিন পূর্বে আল আমিন স্কুলে যোগদান করতে গেলে স্থানীয়রা দেড়িতে যোগদান করতে আসায় নানা প্রশ্ন করে এবং কথা-কাটাকাটি হয়। এক পর্যায়ে ছাত্রলীগ নেতা অফিস সহায়ক মোঃ জামাল হোসেন অভিভাবকদের বিভিন্ন ভয়ভীতি ও হুমকি দেয়। এরই প্রেক্ষিতে ২৮ অক্টোবর রাতে দুর্বৃত্তরা বাহেরঘাট মাধ্যমিক বিদ্যালয়ের আশেপাশে কয়েকশত ব্যানার ও ফেসটুন ছিড়ে ফেলে এবং আগুন দিয়ে পুড়ে ফেলেছে। এর প্রতিবাদে জল্লা ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের শত শত নেতাকর্মীরা আওয়ামীলীগসহ ছাত্রলীগের বিরুদ্ধে গ্রেফতার পূর্বক দৃষ্টান্ত মূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল করে। এ ব্যাপারে বাহেরঘাট মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ নুরুল ইসলাম দাহারিয়া জানান, আমাকে তৎকালীন প্রধান শিক্ষক মোঃ শাহাদাত হোসেন কোন কাগজপত্র বা হিসেব নিকাশ কিছুই বুঝিয়ে দেননি। নিয়োগের বিষয়ে আমি কিছুই জানিনা। উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাখাওয়াত হোসেন জানান,ব্যানার ও ফেসটুন ছিড়ে ফেলার সাথে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে। এদিকে ২৯ অক্টোবর বেলা ১১ টায় উজিরপুর মডেল থানার এসআই শহিদুল ইসলামসহ পুলিশের টিম ঘটনাস্থল পরিদর্শন করেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলা হয়নি, তবে প্রস্তুতি চলছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ