
মো:এমদাদুল কাসেম সেন্টু, উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুর উপজেলায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে গ্রেফতার হয়েছে মাদক কারবারি ও মাদক সেবনকারি সহ ৬। উপজেলার ওটরা ৫নং ওয়ার্ডে বাংলাদেশ সেনাবাহিনীর উজিরপুর ক্যাম্পের অভিযানে ৬ জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে। সেনাবাহিনীর প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, ১২ অক্টোবর শনিবার ভোর ৩ টায় উজিরপুর আর্মি ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন মোঃ ইয়াসির আরাফাত এর নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। ওটরা ৫নং ওয়ার্ড হতে মাদক ব্যবসায়ী দম্পতিকে আটক করা হয়। আটককৃতরা হলেন লিটন বেপারী (৩৮) ও মাহমুদা বেগম (৩০)। এসময় গাঁজাসহ মাদক চোরাচালানে ব্যবহৃত ৪টি মোবাইল ফোন জব্দ করা হয়। এলাকার তরুণ যুবক-যুবতীদেরকে দিয়ে মাদক বিক্রি করানো হয়। এছাড়া গাঁজা সেবনকারী ৪ যুবককে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী।গ্রেফতার কৃত মাদক কারবারিদের ও মাদক সেবিদের উজিরপুর মডেল থানায় হস্তান্তর করা হয়। এ বিষয়ে ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন ইয়াসির আরাফাত জানান,মাদক মুক্ত বাংলাদেশ গড়তে এ অভিযান অব্যাহত থাকবে।