
মো: এমদাদুল কাসেম সেন্টু, উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুর উপজেলার উজিরপুর পৌরসভার উদ্যোগে ৫ শত জেলের মাঝে সরকারি চাল বিতরণ করা হয়েছে। ১১ অক্টোবর সকাল ১০ টায় উজিরপুর পৌরসভা কার্যালয়ের সামনে জেলেদের মাঝে চাল বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন, উজিরপুর ভূমি কর্মকর্তা ও পৌর প্রশাসক হাসনাত জাহান খান,পৌর নির্বাহী কর্মকর্তা মোঃ ফারুক হোসেন, পৌর বিএনপির আহবায়ক মোঃ শহিদুল ইসলাম খান, উপজেলা মৎস্য কর্মকর্তা প্রসেন মজুমদার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ আবুল কালাম আজাদ,মৎস্য অফিসের ডাটাবেইজ গননাকারী মোঃ নাজমুল আলমসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ। এসময় ৫ শত জেলের মাঝে চাল বিতরণ করা হয়।