1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
বিএমএসএফ’র সাগরকন্যা কুয়াকাটায় আনন্দ ভ্রমণ-বিজয় যাত্রা, সাংগঠনিক কর্মপরিকল্পনা ঘোষণা - Barishal janapad ।। বরিশাল জনপদ
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মাছের সাথে এ কেমন শত্রুতা / সাত লক্ষ টাকার ক্ষয়ক্ষতির আশঙ্কা উজিরপুরের সাতলা ইউনিয়নে একতা বাজার–কান্দী খাল ভূমিদস্যুদের কবলে, কৃষকদের দাবি পুনঃখনন উজিরপুর পৌরসভার প্রবাসীর বাড়িতে দিন-দুপুরে দুধর্ষ চুরি, স্বর্ন,রৌপ্য ও নগদ অর্থসহ ১১ লাক্ষ টাকার মালামাল লুট উজিরপুরে এসএসসি পরীক্ষায় প্রক্সি দেয়ার অপরাধে যুবককে ১ বছরের কারাদণ্ড টেলিগ্রামভিত্তিক পর্নোগ্রাফি কনটেন্ট বাণিজ্য: ভোলা থেকে চক্রের ৫ সদস্য গ্রেফতার টুঙ্গীবাড়িয়া ইউনিয়নের ২ নং ওয়ার্ডে সদস্য পদে আনোয়ার হোসেন মৃধার প্রার্থিতা ঘোষণা উজিরপুরে রপ্তানিযোগ্য ১০ টি সবজি ৫ টি ফল নিয়ে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত শিক্ষার্থীদের ২৭ লাখ টাকা আত্মসাত, দুর্নীতিবাজ জহিরের বিরুদ্ধে বিক্ষোভ, ডিডব্লিউএফ নার্সিং কলেজে তালা উজিরপুর মডেল থানায় ৪ তলা ভবন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন-ডিআইজি মোস্তাফিজুর রহমান টুঙ্গীবাড়িয়া ইউনিয়নের ২ নং ওয়ার্ডে সদস্য পদে আনোয়ার হোসেন মৃধার প্রার্থিতা
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

বিএমএসএফ’র সাগরকন্যা কুয়াকাটায় আনন্দ ভ্রমণ-বিজয় যাত্রা, সাংগঠনিক কর্মপরিকল্পনা ঘোষণা

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৯ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৩৯ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক॥দেশের সর্ববৃহত সাংবাদিক সংগঠন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের (বিএমএসএফ) সাংগঠনিক কর্মপরিকল্পনা ঘোষণা করা হয়েছে। দুইদিনের কর্মসূচির সমাপনী অনুষ্ঠানে ২৮ ফেব্রুয়ারি সন্ধ্যায় সংগঠনের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান এবং নির্বাহী কমিটির সভাপতি আহমেদ আবু জাফর এ কর্মসূচি ঘোষণা করেছেন।

সাগরকন্যা কুয়াকাটার বিএমএ ভবনের সম্মেলন কক্ষে দুইদিনব্যাপী বিএমএসএফ’র কেন্দ্রীয় কমিটির শপথগ্রহণ, পরিচিতি মিলন মেলা ও সাধারণ সভার সমাপনী দিনে ঘোষিত কর্মসূচিতে আগামী মার্চ মাস থেকে মেয়াদোত্তীর্ন ও নিস্কৃয় শাখা কমিটির তালিকাকরণ, ১-৭ মে অস্টম জাতীয় গণমাধ্যম সপ্তাহ সারাদেশের উপজেলা-জেলাসমূহের আয়োজনে কর্মসূচী গ্রহন, গণমাধ্যম সপ্তাহের আগে সকল শাখার কমিটি গঠনের সিদ্ধান্ত গ্রহন করা হয়। পাশাপাশি অবিলম্বে সরকার কর্তৃৃক সাংবাদিকদের ১০ম ওয়েজবোর্ড গঠণসহ সারাদেশের পেশাদার সাংবাদিকদের তালিকার কাজ সম্পন্নের দাবিতে তথ্যমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান এবং সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়ন, সাংবাদিক নিয়োগ নীতিমালা প্রকাশ করার দাবিতে আগামী ১৫ মার্চ সকল জেলা ও উপজেলা থেকে জাতীয় সংসদ সদস্যদের কাছে স্মারকলিপি প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয়।

এ সময় অন্যান্যদের মধ্যে বিএমএসএফ’র কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মোফাজ্জল হোসেন, আব্দুল হাকিম রানা, মিজানুর রশিদ রাসেল, যুগ্ম-সাধারণ সম্পাদক খোকন আহম্মেদ হীরা, মিজানুর রহমান, সৈয়দ খায়য়ল আলম, মেহেদী হাসান, যুগ্ম-সম্পাদক শিমুল চৌধুরী, মোঃ কামরুজ্জামান, ফয়সাল আজম অপু, যুগ্ম-সম্পাদক মিজানুর রহমান বুলেট, সহ-সম্পাদক আমির হোসেন, সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান মুরাদ, অমরেশ দত্ত জয়, সহ-সাংগঠনিক সম্পাদক উজ্জ্বল ভুইয়া, উপ-প্রচার সম্পাদক রইছ উদ্দিন, প্রশিক্ষণ বিষয়ক উপ-কমিটির সদস্য জাবির হোসেন, আইটি বিষয়ক উপ-কমিটির সদস্য ইব্রাহিম শরীফ মুন্না, মৃধা মোঃ আফসার উদ্দিন, সদস্য কাজী নোমান উপস্থিত ছিলেন। সভায় কেক কেটে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির থিম সং উদ্বোধন করা হয়েছে। থিম সং টি লিখেছেন এবং সুর করেছেন গৌরনদীর সাংবাদিক সুমন তালুকদার।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ