1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
বরিশালে বিস্কুটবাহী কাভার্ডভ্যানে আগুন। - Barishal janapad ।। বরিশাল জনপদ
বুধবার, ২৪ জুন ২০২৬, ০১:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
উজিরপুরে দুঃস্থদের মাঝে চাল ও বিভিন্ন জাতের গাছের চাড়া বিতরণ করেন – সরদার সরফুদ্দিন আহমেদ সান্টু এমপি আধুনিক বর্জ্য ব্যবস্থাপনায় দক্ষিণ কোরিয়ার সঙ্গে চুক্তি করেছে বসিক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বরিশাল জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয় উজিরপুরের কৃতি সন্তান আমেরিকা প্রবাসী কবির হোসেন মৃধার অকাল মৃত্যুতে এমপি সরফুদ্দিন সান্টুর শোক বরিশাল কিডস ক্যাম্পাসে বর্ণাঢ্য আয়োজনে ফল উৎসব অনুষ্ঠিত জাতীয় সাংবাদিক সংস্থার বরিশাল জেলা সম্মেলন অনুষ্ঠিত উজিরপুরের নরসিংহা আব্বাস হাজীর বাড়িতে হামলা ও ইভটিজিং-এর প্রতিবাদে সংবাদ সম্মেলন উজিরপুরে দেশীয় প্রজাতির পোনা মাছ অবমুক্ত করেন-এসিল্যান্ড মহেশ্বর মন্ডল উজিরপুর পৌরসভায় শিক্ষা-প্রতিষ্ঠানে বৃক্ষরোপন কর্মসুচির শুভ উদ্বোধন করেন-এসিল্যান্ড মহেশ্বর মন্ডল উজিরপুরে নরসিংহা ৫১ নং প্রাথমিক বিদ্যালয়ের জমি দখলের প্রতিবাদে শিক্ষার্থী ও এলাকা বাসীর মানববন্ধন
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

বরিশালে বিস্কুটবাহী কাভার্ডভ্যানে আগুন।

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৯ নভেম্বর, ২০২৩
  • ৪৬৮ 0 বার সংবাদি দেখেছে

কে এম আলামিন: বিএনপি-জামায়াতের ডাকা অবরোধের মধ্যে বরিশালের গৌরনদীতে বেঙ্গল বিস্কুট কোম্পানির একটি কাভার্ডভ্যানে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।

বুধবার (৮ নভেম্বর) রাত পৌনে ১২টার দিকে  বাটাজোর বাজারে পাশে এ ঘটনা ঘটে।

কাভার্ডভ্যানচালক মো. সিরাজুল ইসলাম বলেন, বরিশাল শিল্প নগরী (বিসিক) থেকে বিস্কুট নিয়ে সিলেটের মৌলভীবাজারে যাচ্ছিলাম। বাটাজোর বাজারে পাশে মহাসড়কে গাছের গুঁড়ি ফেলে ৬/৭ জন লোক আমার গাড়ি থামায় এবং আগুন ধরিয়ে দিয়ে চলে যায়।

গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রসুল মোল্লা  বলেন, বেঙ্গল বিস্কুট কোম্পানির ওই কাভার্ডভ্যান বিস্কুট নিয়ে সিলেটের উদ্দেশ্যে যাচ্ছিলো। পথে বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদীর বাটাজোর এলাকার কবি বাড়ির সামনে দুর্বৃত্তরা পেট্রল ছিটিয়ে ওই কভার্ডভ্যানে আগুন ধরিয়ে দেয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে।

গৌরনদী ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা বিপুল হোসেন বলেন, কিছু লোক পেট্রল মেরে আগুন লাগিয়ে পালিয়ে গেছে। আমাদের একটি দল ৪০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এনেছে। আগুনে কাভার্ড ভ্যানের সামনে অংশ পুড়ে গেছে। তবে বিস্কুটের ক্ষতি বেশি হয়নি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ